শিরোনাম
অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রবিবার ০১ নভেম্বর ২০২৬
রবিবার ০১ নভেম্বর ২০২৬

চকরিয়ায় বিশ্বাসভঙ্গ ও অর্থ আত্মসাতের মামলায় মানিক কারাগারে

প্রকাশিত:বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

ইয়ার রহমান আনানঃকক্সবাজার ব্যুরোকক্সবাজারের চকরিয়ায় সুসম্পর্কের সুযোগ নিয়ে ব্যবসায়িক বিশ্বাসভঙ্গ ও বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার আসামি শাহারিয়ার রোস্তম মানিককে (৩৫) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।মঙ্গলবার (৪ আগস্ট) কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। পরে বিচারক তাঁকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী।কারাগারে পাঠানো শাহারিয়ার রোস্তম মানিক চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া (কাহারিয়া ঘোনা) এলাকার মৃত নূর মোহাম্মদ বাবুর ছেলে।মামলার নথি সূত্রে জানা যায়, চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্যম চরপাড়ার প্রবাসী মো. সাদ্দাম হোসেনের সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্ক ছিল মানিকের। সেই সম্পর্কের ভিত্তিতে জমি কেনার প্রস্তাব দিলে সাদ্দাম প্রথমে মানিককে ৩৪ লাখ ৫০ হাজার টাকা দেন। ওই অর্থে জমি ক্রয় করে দলিল হস্তান্তরের মাধ্যমে মানিক তাঁর আস্থা অর্জন করেন।এরপর জমি কেনাবেচার ব্যবসায় অংশীদার করার আশ্বাস দিয়ে ২০২৪ সালের ৪ মার্চ থেকে কয়েক দফায় সাদ্দাম হোসেনের কাছ থেকে আরও মোট ৪৮ লাখ টাকা নেন মানিক। অভিযোগ রয়েছে, ওই অর্থ দিয়ে তিনি জমি ও গাড়ির ব্যবসা পরিচালনা করে লাভবান হলেও পাওনা অর্থ ফেরত দেননি। এছাড়া সাদ্দাম বিদেশে অবস্থানকালে ব্যবসায়িক কাজে ব্যবহারের জন্য নিজের ২ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের একটি ‘এফজেড ভার্সন-৩ (১৫০ সিসি)’ মোটরসাইকেলও মানিককে দেন।পরবর্তীতে পাওনা টাকা ফেরত চাইলে মানিক দাবি করেন, সাদ্দামের পিতাকে ৩ লাখ, স্ত্রীকে ২ লাখ এবং কর্মচারীর বেতন বাবদ ৩ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। সে হিসাবে মোটরসাইকেলের মূল্যসহ মানিকের কাছে সাদ্দামের পাওনা দাঁড়ায় ৪২ লাখ ৭৩ হাজার টাকা। তবে অভিযোগ অনুযায়ী, মানিক ভয়েস রেকর্ডে মাত্র ২৩ লাখ টাকা পাওয়ার কথা স্বীকার করে অবশিষ্ট অর্থের দাবি অস্বীকার করেন।মামলার অভিযোগে আরও বলা হয়, সর্বশেষ গত ২৭ জুন চকরিয়া পৌরসভার থানা স্টেশন এলাকায় পাওনা টাকা চাইতে গেলে মানিক তা দিতে অস্বীকৃতি জানান। এ সময় টাকা ফেরতের জন্য চাপ দিলে সাদ্দামকে মারধর, হত্যা ও জখমের হুমকির পাশাপাশি জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ারও ভয়ভীতি দেখানো হয়।মামলার বাদী মো. সাদ্দাম হোসেন বলেন, “মানিকের সঙ্গে আমার পারিবারিক ও ভাইয়ের মতো সম্পর্ক ছিল। সেই বিশ্বাসের সুযোগ নিয়ে সে আমার প্রবাসজীবনের কষ্টার্জিত অর্থ আত্মসাৎ করেছে। পাওনা ৪২ লাখ ৭৩ হাজার টাকা ও মোটরসাইকেল ফেরত চাইলে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়। স্থানীয়ভাবে সালিশে সমাধান না হওয়ায় বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি। আদালতের কাছে ন্যায়বিচার এবং আমার পাওনা অর্থ উদ্ধারের দাবি জানাই।”চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “অর্থ আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলাটি দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এজাহার হিসেবে গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে অভিযুক্ত আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক তা নামঞ্জুর করে তাঁকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।



আরও খবর




মান্দায় দলিল লেখক সমিতির নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করলেন এমপি ডাঃ ইকরামুল বারী টিপু

রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘি‌রে স‌ন্দেহ স্বজন‌দের

গত বছরের তুলনায় কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি কমেছে জিপিএ-৫'র সংখ্যা

নড়াইলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

জনসেবা ও এলাকার উন্নয়নের অঙ্গীকার নিয়ে মৌমি কুইন সাথীর মতবিনিময় সভা

ভোলায় এইচএসসির পাসের হারে শীর্ষে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ

কালীগঞ্জে দারুননাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটে শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় সেলিম সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আমতলীতে আগুনে পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ২৫ লাখ টাকা

পত্নীতলা ও ধামইরহাটে বিজিবির পৃথক অভিযান, ট্যাপেন্টাডলসহ আটক ২

লালমোহনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

স্পেন এন্ড নিউরো কেয়ার ফাউন্ডেশন অব বাংলাদেশের আয়োজনে বিশ্ব স্টোক দিবসে নগরীর সিআরবি থেকে মিনি ম্যারাথন

ইটনায় পাচারের সময় ১০৮ বস্তা সারসহ নৌকা জব্দ করল নৌপুলিশ

ফুলবাড়ীয়ায় তাযকিয়াতুল উম্মাহ্ গার্লস মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে


এই সম্পর্কিত আরও খবর

মান্দায় দলিল লেখক সমিতির নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করলেন এমপি ডাঃ ইকরামুল বারী টিপু

রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘি‌রে স‌ন্দেহ স্বজন‌দের

গত বছরের তুলনায় কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি কমেছে জিপিএ-৫'র সংখ্যা

নড়াইলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

জনসেবা ও এলাকার উন্নয়নের অঙ্গীকার নিয়ে মৌমি কুইন সাথীর মতবিনিময় সভা

ভোলায় এইচএসসির পাসের হারে শীর্ষে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ

কালীগঞ্জে দারুননাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটে শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় সেলিম সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আমতলীতে আগুনে পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ২৫ লাখ টাকা

পত্নীতলা ও ধামইরহাটে বিজিবির পৃথক অভিযান, ট্যাপেন্টাডলসহ আটক ২