
আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধি:
চন্দনাইশে গাছবাড়িয়া কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে হযরত শাহ্ সৈয়দ জালাল উদ্দীন আউলিয়া (রহ:)'র ফাতিহা শরীফ ও পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ মে (বৃহস্পতিবার) বাদে মাগরিব হতে গাছবাড়িয়া পুরাতন কলেজ গেইট এলাকায় এ মাহফিলের আয়োজন করা হয়। গাছবাড়িয়া কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. মোজাম্মেল হক তালুকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. কামরুল হাসানের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মদিনা প্রবাসী আলহাজ্ব লায়ন রফিকুল ইসলাম। সাবেক চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী, জামায়াত নেতা কাজী কুতুব উদ্দিন, দক্ষিণ জেলা যুবদল নেতা সিরাজুল ইসলাম, আবদুল সালাম সওদাগর, প্রধান বক্তা ছিলেন মাদ্রাসা-এ আহমদিয়া সুন্নীয়া ছৈয়দাবাদ'র সুপার মাওলানা আবুল কাশেম আনসারী, বিশেষ বক্তা ছিলেন মাওলানা আব্দুল হাকিম নূরী, মাওলানা হোসাইন জিহাদী।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি সোলায়মান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. মোরশেদুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক মো. মোসলেম মিয়া, অর্থ সম্পাদক মেহেরাজুল ইসলাম, প্রচার ও দপ্তর সম্পাদক আবু তালেব।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল কাশেম আনসারী।





























