শিরোনাম
শেরপুরে গণশুনানি,৯৯ জনকে আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা বান্দরবানে সাঙ্গু নদীরপথে অবৈধভাবে বাঁশ পাচার : সেনাবাহিনীর অভিযানে আটক ১ টাঙ্গাইলে শিশু পুত্র হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন রূপগঞ্জে মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার সংবাদ প্রকাশের পর অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের অনিয়মের অভিযোগ আমলে নিলেন জেলা প্রশাসক,শুনানির নোটিশ জারি মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি,সাতক্ষীরার কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার নাঙ্গলকোটে আইটপাড়া আলিম মাদ্রাসায় টানা দুই বছর শতভাগ শিক্ষার্থী ফেল,শিক্ষার মান নিয়ে প্রশ্ন সড়কে অবৈধ হকার উচ্ছেদে লাকসামে ইউএনওকে স্মারকলিপি
বুধবার ০৪ নভেম্বর ২০২৬
বুধবার ০৪ নভেম্বর ২০২৬

চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

প্রকাশিত:শুক্রবার ০১ মে ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ০১ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

।ছাতক প্রতিনিধি ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের বাঘাচেরা, বাড়ুকা ও বুরাইগিরি হাওরের ফসল রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ, জলাবদ্ধতা ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১ মে) বিকেল সাড়ে ৪টায় চরবাড়ুকা গ্রামের পশ্চিম বাঘাচেরা হাওরের পাড়ে হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক দিলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব উজ্জীবক সুজন তালুকদারের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে স্থানীয় ক্ষতিগ্রস্ত কৃষক, সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন।মানববন্ধনে ক্ষতিগ্রস্ত কৃষকরা চোখের জলে তাদের দুর্ভোগ ও ক্ষয়ক্ষতির কথা তুলে ধরেন। বক্তব্য রাখেন কৃষক জসিম উদ্দিন, আব্দুল মতিন, ফয়জুর রহমান, জয়গম্বর, ফয়জুল করিম, মাওলানা নুর উদ্দিন, রাজ্জাক আহমদসহ আরও অনেকে। তারা বলেন, আকস্মিক জলাবদ্ধতা ও অতিবৃষ্টিতে হাওরের বিস্তীর্ণ এলাকার বোরো ফসল বিনষ্ট হয়েছে। এতে কৃষকরা চরম আর্থিক সংকটে পড়েছেন। প্রধান অতিথির বক্তব্য দেন হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রাজু আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন এবং সহসভাপতি ওবায়দুল মুন্সি।এছাড়াও বক্তব্য দেন ছাতক উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, সদস্য জামিল হোসেন, খালেদ আহমদ, জুয়েল আহমদ,মাওলানা নজমুল হক নসিব, চরমহল্লা ইউনিয়ন কমিটির আহ্বায়ক ফয়সল আহমদ মাছুম, আব্দুল আলীম প্রমুখ।বক্তারা হাওর ও নদী রক্ষা আন্দোলনের ১০ দফা দাবি উত্থাপন করে বলেন, হাওর রক্ষা বাঁধ নির্মাণে অপরিকল্পিত পিআইসি গঠন, অতিরিক্ত বরাদ্দ এবং প্রকল্প বাস্তবায়নে সংঘটিত অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে আগামী বছর বাঘাচেরা, বাড়ুকা ও বুরাইগিরি হাওরকে পিআইসির আওতায় অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা।বক্তারা আরও বলেন, হাওরাঞ্চলের কৃষকদের স্বার্থ রক্ষায় দীর্ঘমেয়াদি ও কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে হবে। ছাতকের প্রতিটি হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত তালিকা প্রণয়ন করে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান করতে হবে, যাতে তারা নতুন করে ঘুরে দাঁড়াতে পারেন।মানববন্ধনে উপস্থিত ছিলেন কৃষক আবু তালেব, বিলাল, সাকির আহমদ, সজিব, ফয়জুর রহমান, আব্দুল মতিম, নজির, শরিফ, জুয়েল, জসিম, বশির উদ্দিন, মঈন উদ্দিন, শফিকুল রহমান, হানিফ আলী, ইসলাম উদ্দিন, মুজিবুর রহমান, সুহেল আহমদ, শরীফ আহমদ, আলমগীর, রফিক, ইলিয়াস আলী, সুন্দর আলী, আব্দুল কাহার, আনর আলী, মখবুল, শাহাবুদ্দিন, ইসবর আলীসহ স্থানীয় ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকার সর্বস্তরের জনগণ। মানববন্ধনে হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতারা কৃষকদের দুর্দশার কথা জাতীয় সংসদে তুলে ধরা এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার আশ্বাস দেওয়ায় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানান। তারা আশা প্রকাশ করেন, কৃষকদের দাবি দ্রুত বাস্তবায়নে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।



আরও খবর




শেরপুরে গণশুনানি,৯৯ জনকে আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন

পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা

বান্দরবানে সাঙ্গু নদীরপথে অবৈধভাবে বাঁশ পাচার : সেনাবাহিনীর অভিযানে আটক ১

টাঙ্গাইলে শিশু পুত্র হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন

সোনারগাঁয়ে শিশুর গলায় চাপাতি ঠেকিয়ে ডাকাতির অ‌ভি‌যোগ

রূপগঞ্জে মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার

উলিপুরে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

সংবাদ প্রকাশের পর অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের অনিয়মের অভিযোগ আমলে নিলেন জেলা প্রশাসক,শুনানির নোটিশ জারি

মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর

ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি,সাতক্ষীরার কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার

নাঙ্গলকোটে আইটপাড়া আলিম মাদ্রাসায় টানা দুই বছর শতভাগ শিক্ষার্থী ফেল,শিক্ষার মান নিয়ে প্রশ্ন

সড়কে অবৈধ হকার উচ্ছেদে লাকসামে ইউএনওকে স্মারকলিপি

ঝিনাইগাতীতে শাহীন ক্যাডেট স্কুলের ২য় সেমিস্টার পরীক্ষার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

পত্নীতলায় নজিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির উদ্বোধন

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা


এই সম্পর্কিত আরও খবর

শেরপুরে গণশুনানি,৯৯ জনকে আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন

পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা

বান্দরবানে সাঙ্গু নদীরপথে অবৈধভাবে বাঁশ পাচার : সেনাবাহিনীর অভিযানে আটক ১

টাঙ্গাইলে শিশু পুত্র হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন

সোনারগাঁয়ে শিশুর গলায় চাপাতি ঠেকিয়ে ডাকাতির অ‌ভি‌যোগ

রূপগঞ্জে মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার

উলিপুরে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

সংবাদ প্রকাশের পর অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের অনিয়মের অভিযোগ আমলে নিলেন জেলা প্রশাসক,শুনানির নোটিশ জারি

মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর

ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি,সাতক্ষীরার কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার