শিরোনাম
পত্নীতলায় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২ শেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম,লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ধুনটে উপজেলা পর্যায়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই গ্রুপে প্রথম আল-কুরআন একাডেমিক স্কুল ঈশ্বরগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার,ফারুকের বিরুদ্ধে ৯ মামলা প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬: যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ উদ্বোধন অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার
বুধবার ০৪ নভেম্বর ২০২৬
বুধবার ০৪ নভেম্বর ২০২৬

চরের মানুষের ভাগ্যোন্নয়নে ‘আমার চর, আমার পল্লী’ গঠন করা হবে

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ৩০ জুন ২০২৪ | হালনাগাদ:রবিবার ৩০ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী আবদুল ওয়াদুদ বলেছেন, মার্কেট ফর চরস-এমফোরসি প্রকল্পের মাধ্যমে চরাঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করা হচ্ছে। আমরা পল্লী উন্নয়ন একাডেমি’র মাধ্যমে আরও বড় প্রকল্প নিচ্ছি। সারা দেশের ৩৬ হাজার চরকে নিয়ে ‘আমার চর, আমার পল্লী’ গঠনের মাধ্যমে চরের মানুষের স্থায়ীভাবে ভাগ্যোন্নয়ন করা হবে।


শনিবার (২৯ জুন) সকালে রংপুর মহানগরীর টার্মিনাল সংলগ্ন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের ছয় তলা-বিশিষ্ট প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র ভবনের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।


প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলেই উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়ন হয়েছে। এ সরকার রংপুরে বিশ্ববিদ্যালয় করেছে, ছয় লেনের রাস্তাসহ নানা উন্নয়ন কার্যক্রম অব্যাহত রেখেছে। চরাঞ্চলের মানুষের মুখে মুখে সরকারের উন্নয়নের কথা শুনে আমি মুগ্ধ হয়েছি। রংপুরের উন্নয়ন হচ্ছে এবং এটি অব্যাহত থাকবে।



তিনি আরও বলেন, ‘উদকনিক’ উত্তরাঞ্চলের দরিদ্র পুরুষ ও মহিলাদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি ঋণ বিতরণ করেছে, যা উদ্যোক্তা তৈরিতে সহায়ক ভূমিকা পালন করেছে। তিনি উদ্যোক্তাদের গুণগত মান বজায় রেখে পণ্য উৎপাদনের আহ্বান জানান।




এর আগে উদ্বোধন শেষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উদকনিক প্রকল্পের উদ্যোক্তাদের উৎপাদিত শতরঞ্জি, পাটজাত পণ্য, নানা ধরনের নকশা করা কাপড়ের স্টল ঘুরে দেখেন এবং জিআই পণ্য স্বীকৃত বাহারী রঙের শতরঞ্জির প্রশংসা করেন এলজিআরডি প্রতিমন্ত্রী।


এরপর উদকনিক প্রকল্পের উদ্যোক্তাদের অংশগ্রহণে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী আবদুল ওয়াদুদ অংশ নেন। বিআরডিবি’র মহাপরিচালক আব্দুল গাফফার খানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেব বক্তব্য দেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মৎ শাহানারা খাতুন, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।


বিশেষ অতিথির বক্তৃতায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মৎ শাহানারা খাতুন বলেন, নিজে উদ্যোক্তা হলে চলবে না, অন্যকেও উদ্যোক্তা হতে সহযোগিতা করতে হবে। বিআরডিবির উদ্যোক্তাদের পণ্য উৎপাদনের পাশাপাশি পণ্যের ব্র্যান্ডিংয়ে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে। তিনি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিভিন্ন মেলায় প্রদর্শনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।


এ সময় বিআরডিবি রংপুরের উপ-পরিচালক রাবেয়া সুলতানা, উদকনিক প্রকল্পের পরিচালক ফেরদৌস মামুন শিমুলসহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, রংপুরে নবনির্মিত বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের ছয় তলাবিশিষ্ট এই প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্রের ভবন নির্মাণে মোট ৯ কোটি ৪৪ লাখ টাকা ব্যয় হয়েছে। বিক্রয়কেন্দ্র ছাড়াও ভবনটিতে রয়েছে বিভাগীয় ও জেলা কর্মকর্তার কার্যালয়, প্রশিক্ষণকক্ষ ও ল্যাবরেটরি।


আরও খবর




পত্নীতলায় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২

শেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম,লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ধুনটে উপজেলা পর্যায়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই গ্রুপে প্রথম আল-কুরআন একাডেমিক স্কুল

ঈশ্বরগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার,ফারুকের বিরুদ্ধে ৯ মামলা

প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬: যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ উদ্বোধন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

উলিপুরে গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, নগদ টাকাসহ আটক ৪

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ

ফতুল্লায় ২০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উলিপুরে আনসার-ভিডিপি সদস্যদের শেয়ার প্রোফাইল ভ্যালিডেশন ক্যাম্প অনুষ্ঠিত

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা