শিরোনাম
মুরাদনগরে দিনব্যাপী কওমি মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শেরপুরে সার পাচারের মামলায় ১৫ বিসিআইসি ডিলারকে জেল হাজতে প্রেরণ চাঁদাবাজি ও মিথ্যা মামলায় অতিষ্ট হয়ে শেরপুরে রানা-কাশেমের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বেতাগাঁও কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে স্বাস্থ্যসেবা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত দুমকীতে শিশু ধর্ষণের চেষ্টা,আটক - ১ মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা,নারীসহ আহত ৩ ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন নতুন কমিটির আত্মপ্রকাশ চন্দনাইশ পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত
বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে চাল নিয়ে চালবাজি

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:মঙ্গলবার ২০ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২০ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image
ব্যবসায়ীদের ইচ্ছামতো দামেই বিক্রি হচ্ছে সব রকমের চাল, যা ভোক্তা সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে। এ নিয়ে কোনো আপত্তি করলে উল্টো শুনিয়ে দিচ্ছে চালের দাম নিয়ে আরও অস্থিরতার সতর্কবার্তা

চট্টগ্রামে চাল নিয়ে চালবাজি চলছে। কোথাও নির্ধারিত দামে চাল বিক্রি হচ্ছে না। ব্যবসায়ীদের ইচ্ছামতো দামেই বিক্রি হচ্ছে সব রকমের চাল, যা ভোক্তা সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে। এ নিয়ে কোনো আপত্তি করলে উল্টো শুনিয়ে দিচ্ছে চালের দাম নিয়ে আরও অস্থিরতার সতর্কবার্তা।


সোমবার চট্টগ্রাম মহানগরীর সবক'টি বাজারে চালের ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে আলাপ করে এসব তথ্য জানা গেছে। নগরীর বহদ্দারহাট মক্কা রাইস নামে এসক চালের দোকানে চাল কিনতে আসা জহিরুল আলম (৫৪) জানান, বিক্রেতাদের ইচ্ছামতো দামে বাজারে বিক্রয় হচ্ছে চাল।


তিনি জানান, চট্টগ্রামের খুচরা পর্যায়ে গুণগত মানভেদে কাটারি ও মিনিকেট প্রতিকেজি চাল বিক্রয় হচ্ছে ৬৮ থেকে ৮২ টাকা পর্যন্ত। যা সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে ৩ থেকে ১৭ টাকা বেশি। ফলে চালের দাম এখন সাধারণ ভোক্তার ক্রয় ক্ষমতার বাইরে। চাল কেনা নিয়ে বাজারে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছেন সাধারণ ভোক্তারা।


চালের দাম চড়া নিয়ে জানতে চাইলে মক্কা রাইসের মালিক ইমরান হোসেন বলেন, চাল নিয়ে সরকার যাই বলুক, সেগুলো শুনছে না কেউ। আড়ত থেকে চড়া দামে কিনে আনি, সে হিসাবে প্রতি বস্তায় ১০০ টাকা লাভে বিক্রয় করি। চালের বাজারের পরিস্থিতি ভালো নয়। সামনে আরও বাড়তে পারে।'


নির্ধারিত দামে চাল বিক্রি না হওয়ার কথা স্বীকার করেছেন চট্টগ্রামের বৃহৎ চালের বাজার পাহাড়তলী বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন। তিনি বলেন, চালের দাম নির্ধারণ করে দিয়ে তো কোনো লাভ হয়নি। আমরা এর সুফল পাচ্ছি না। মিলাররা আমাদের কাছে বাড়তি দরেই চাল বিক্রি করছেন। ফলে বাড়তি দরে আমরাও বিক্রয় করছি।


তিনি বলেন, চট্টগ্রামে চালের অধিকাংশ চাহিদা পূরণ হয় বগুড়ার মিলারদের চালে। মিলাররই নিয়ন্ত্রণ করে চালের বাজার। সামনে রোজা। কাজেই বাজারদর আরও বাড়তে পারে। এতে অস্থির হয়ে উঠতে পারে চালের বাজার। বাজার স্থিতিশীল রাখতে হলে সরকারের কর্মকর্তারা যেভাবে তদারকি করছেন সেটা অব্যাহত রাখতে হবে। একটু ছাড় পেলেই চালের বাজার অস্থির হয়ে উঠতে পারে। তাই অসাধু ব্যবসায়ীদের বিষয়ে তথ্য সংগ্রহ করতে হবে। প্রকৃত ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসতে হবে।


চাল ব্যবসায়ীরা জানান, গত ২৪ জানুয়ারি ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে চালের দাম নির্ধারণ করে দেন বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।


সেদিন কাটারি ও মিনিকেট চাল মিলার পর্যায়ে ৬২ টাকা, পাইকারি পর্যায়ে ৬৩ টাকা ও ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা নির্ধারণ করে দেওয়া হয়।


ওই সময় বগুড়ার জেলা প্রশাসক চালের দাম বেশি নিলে ব্যবসায়ী ও চাল নিয়ে গুজবকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। তিন সপ্তাহ আগে নেওয়া এই সিদ্ধান্তের প্রতি বুড়ো আঙুল দেখিয়ে বাড়তি দরে চাল বিক্রি করছেন বগুড়ার মিলাররা। নিয়মের তোয়াক্কা না করেই প্রতিবস্তা চালে ১০০ টাকা বাড়তি লাভ করে যাচ্ছেন।


চট্টগ্রামের চালের আড়তদাররা বলছেন, মিলাররা চালের দাম ধরে রেখেছেন। কম দামে চাল পাওয়া যাচ্ছে না। ৬২ টাকা করে বিক্রি করার জন্য বললেও তারা সেটা মানছেন না। মিলাররাই বিক্রি করছেন ৫০ কেজির প্রতিবস্থা ৩ হাজার ২০০ টাকায়। প্রতি বস্তায় ৭০ থেকে ৭৫ টাকা গাড়ি ভাড়া আছে। কাজেই পাইকারি পর্যায়ে বিক্রি হচ্ছে ৩ হাজার ৩০০ টাকা। আর খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে ৩ হাজার ৪০০ টাকায়।


পাহাড়তলীর চাল আড়তদার মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, বগুড়ার জেলা প্রশাসক কত টাকায় চাল বিক্রি হবে, সেটা নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু মিলাররা তো সেটা মানছেন না। আমরা আড়তদাররা বাড়তি দরে চাল কিনতে বাধ্য হচ্ছি। ফলে আমরাও বাড়তি দামে বিক্রি করছি। আর পাইকার থেকে খুচরা ব্যবসায়ী পর্যন্ত যেতে যেতে দাম আরও বেড়ে যাচ্ছে।


চাক্তাই চাল ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম বলেন, কিছু অসাধু ব্যবসায়ী বাড়তি দরে চাল বিক্রি করছেন। একজন আড়তদারকে বাড়তি দরে চাল কিনতে হচ্ছে। তাহলে ভোক্তার হাতে যেতেই দাম বেড়ে যাবে। এটাই স্বাভাবিক। আমরা মনে করি, তদারকিটা সব জায়গায় সমানভাবে হওয়া দরকার।


নির্ধারিত দামে চাল বিক্রি না হওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে বগুড়ার রাইস মিল মালিক আরিফুজ্জামান পাঠান বলেন, জেলা প্রশাসক চালের দাম নির্ধারণ করে দিলেও সে দামে চাল বিক্রি করা সম্ভব হয় না। কারণ প্রতি মণ ধান ১ হাজার ২৫০ টাকা দিয়ে কিনতে হচ্ছে। আমাদের খরচ বেড়ে গেছে। তাই জেলা প্রশাসক নির্ধারিত ৬২ টাকা কেজিতে পাইকারের কাছে চাল বিক্রি করতে গেলে লোকসান হবে। এটা আমরা কাউকে বোঝাতে পারছি না। অপর প্রশ্নের জবাবে বলেন, মৌসুম শেষ হওয়ায় ধানের সংকট রয়েছে। তাই চালের দাম আরও বাড়তে পারে।


বগুড়ার বুশরা অ্যাগ্রো ফুডসের স্বত্বাধিকারী মোহাম্মদ বেলাল হোসেন বলেন, জেলা প্রশাসক চালের দাম নির্ধারণ করে দিয়েছেন, এটা ঠিক। কিন্তু ওই দামে চাল বিক্রি করার কথা বলা হয়েছে। আমরা সে দামে ধান কিনতে পারছি না। কারণ ধানের সরবরাহ কম, তাই মিল অধিকাংশ সময় বন্ধ থাকে। এ কারণে চালের সরবরাহও কম। সরকারের নজরদারিও রয়েছে। তবুও জেলা প্রশাসকের নির্ধারিত দরেই চাল বিক্রি করা সম্ভব হচ্ছে না। আবার চালের মান ভালো-খারাপের কারণে দামের ভেদাভেদও রয়েছে।


জানতে চাইলে বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, চালের দাম বাড়ানোর চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যে রাইস মিল মালিক পাইকারের কাছে বাড়তি দরে চাল বিক্রি করেছেন, তার বিষয়ে তথ্য পাঠালে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ বলেন, বিষয়টি আমরা অবশ্যই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। পাশাপাশি আমরা প্রতিনিয়ত বাজার তদারকি করছি। আশা করছি, কোনো ধরনের সমস্যা হবে না।


কনজু্যমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, অসাধু ব্যবসায়ীরা এক রাতেই মুনাফা করে আঙুল ফুলে কলাগাছ হয়ে যেতে চান। এই প্রবণতা থেকে বের হয়ে আসতে হবে। নিয়ম মেনে সরকার, জনগণ সবাইকে সহযোগিতা করতে হবে। কোনো কিছুর তোয়াক্কা না করেই ব্যবসা করে গেলাম, এটা তো হতে পারে না। কাজেই প্রশাসনের উচিত আরও কঠোর পদক্ষেপ নেওয়া।



আরও খবর




কুমিল্লায় জেসিআই ঢাকা আপটাউন ও সেইভ আর্থের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মুরাদনগরে কওমি মাদরাসার সহস্রাধিক শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা

মুরাদনগরে দিনব্যাপী কওমি মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শেরপুরে সার পাচারের মামলায় ১৫ বিসিআইসি ডিলারকে জেল হাজতে প্রেরণ

চাঁদাবাজি ও মিথ্যা মামলায় অতিষ্ট হয়ে শেরপুরে রানা-কাশেমের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

চাঁদপুর আদালতে মাদক মামলার আসামির জামিন চাইলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতিকালে ১৩ জন গ্রেপ্তার

বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি রেজাউল করিম বাদশা ও মোশারফ হোসেন এমপি

ঘাটাইল প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন

রায়গঞ্জে অপহরণ ও মাদক মামলার দুই আসামি গ্রেপ্তার

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর কার্যালয় পরিদর্শনে নয়ন বড়ুয়া সুবল

মোহনগঞ্জের শিশু কুলসুমা নেত্রকোনা শহর থেকে নিখোঁজ: সন্ধানের আকুল আবেদন

বেতাগাঁও কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে স্বাস্থ্যসেবা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

দুমকীতে শিশু ধর্ষণের চেষ্টা,আটক - ১

মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন

গাজীপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিপুল আনন্দ-উচ্ছ্বাস, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আইনজীবী নেতাদের কথিত অবৈধ আবদার না মানায় আদালত বর্জন

হাসপাতাল রোডের বেহাল দশা: মোহনগঞ্জে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন তরুণ পিন্টু


এই সম্পর্কিত আরও খবর

কুমিল্লায় জেসিআই ঢাকা আপটাউন ও সেইভ আর্থের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মুরাদনগরে কওমি মাদরাসার সহস্রাধিক শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা

মুরাদনগরে দিনব্যাপী কওমি মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শেরপুরে সার পাচারের মামলায় ১৫ বিসিআইসি ডিলারকে জেল হাজতে প্রেরণ

চাঁদাবাজি ও মিথ্যা মামলায় অতিষ্ট হয়ে শেরপুরে রানা-কাশেমের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতিকালে ১৩ জন গ্রেপ্তার

বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি রেজাউল করিম বাদশা ও মোশারফ হোসেন এমপি

ঘাটাইল প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন

রায়গঞ্জে অপহরণ ও মাদক মামলার দুই আসামি গ্রেপ্তার

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর কার্যালয় পরিদর্শনে নয়ন বড়ুয়া সুবল