শিরোনাম
মুরাদনগরে দিনব্যাপী কওমি মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শেরপুরে সার পাচারের মামলায় ১৫ বিসিআইসি ডিলারকে জেল হাজতে প্রেরণ চাঁদাবাজি ও মিথ্যা মামলায় অতিষ্ট হয়ে শেরপুরে রানা-কাশেমের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বেতাগাঁও কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে স্বাস্থ্যসেবা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত দুমকীতে শিশু ধর্ষণের চেষ্টা,আটক - ১ মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা,নারীসহ আহত ৩ ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন নতুন কমিটির আত্মপ্রকাশ চন্দনাইশ পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত
বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬

দাগনভূঞায় বিষ প্রয়োগে গৃহকর্তাকে হত্যার অভিযোগ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ২৪ মার্চ ২০২৪ | হালনাগাদ:রবিবার ২৪ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দাগনভূঞা প্রতিনিধি: 


ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড রঘুনাথপুর গ্রামের জাফর হোসেন (৫৫) নামে এক বৃদ্ধকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী -সন্তানদের বিরুদ্ধে। জড়িতদের বিচার দাবিতে গত বৃহষ্পতিবার রাতে মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। পরিবারের সদস্যদের থানা হেফাজতে নিয়ে পুলিশি পাহারায় লাশ দাফন করা হয়েছে বলে জানিয়েছেন দরবেশের হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফ হোসেন। নিহত জাফর সিন্দুরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড রঘুনাথপুর গ্রামের শেখ মুজিব মেম্বার বাড়ির নুর মিয়ার ছেলে। তিনি পেশায় বাবুর্চি ছিলেন।


স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জেরে দীর্ঘদিন যাবৎ জাফর হোসেনকে নানাভাবে নির্যাতন করে আসছে তার স্ত্রী ও সন্তানরা। সম্পত্তি লিখে নেয়ার জন্য নিয়মিত মারধর করা, অধিক পরিশ্রম করানো, উলঙ্গ করে রাখা, নষ্ট ও পঁচা খাবার দেয়াসহ সব ধরনের নির্যাতন করতো তারা। সবশেষ গত ১৮ মার্চ খাবারে বিষ প্রয়োগ করে তাকে হত্যার চেষ্টা করে স্ত্রী ও তার বড় ছেলে। স্থানীয়রা  উদ্ধার করে তাকে ফেনীতে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। দুদিন পর গত বুধবার রাতে (২০মার্চ) তিনি মারা যান। ২১ মার্চ রাতে লাশ দাফন করার জন্য পারিবারিক কবরস্থানে নিয়ে গেলে স্থানীয়রা লাশ নিয়ে বিক্ষোভ করেন। জাফরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে বিক্ষোভকারীরা স্ত্রী-সন্তানদের বিচার চান।পরবর্তীতে দরবেশেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মো. আরিফ হোসেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং পুলিশি পাহারায় লাশ দাফন করা হয়। 


নিহতের  প্রতিবেশী নূর হোসেন মিয়া  ও আব্দুল গোফরান জানায়, পরিবারের প্রাত্যহিক নির্যাতনে জাফর হোসেন রোগাক্রান্তর ও হতাশাগ্রস্থ ছিলেন। শেষ পর্যন্ত তাকে খাবারে বিষ প্রয়োগ করে কৌশলে তারা হত্যা করেছেন। এর বিচার হতে হবে। না হয় সমাজে একটি খারাপ দৃষ্টান্ত তৈরি হবে। এই দিকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে জাফরের স্ত্রী কাজল ও ছেলে জসিম উদ্দিন পাল্টা মিথ্যা  মামলা, ভয় ভীতি প্রদর্শন ও প্রকাশ্যে অশ্লীলভাষায় গালি গালাজ করে আসছেন। এই নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। 


অভিযোগ অস্বীকার করে জাফরের বড় ছেলে জসিম উদ্দিন বলেছেন, পারিবারিক নানা বিষয় নিয়ে বাবা- মায়ের দ্বন্ধ ছিল। আমরা ভাই-বোনেরা চুপ থাকতাম।  হতাশা থেকেই বাবা বিষপান করেছেন।


দাগনভূঞা থানার ওসি আবুল হাশিম বলেন, এ ঘটনায়  গত ২১ মার্চ একটি অপমৃত্যু মামলা (মামলা নং-০২)  রুজু করা হয়েছে।  মামলাটি তদন্তাধীন আছে।  ময়না তদন্ত রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। তিনি আরো বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিহত জাফরের স্ত্রী ও বড় ছেলেকে থানা হেফাজতে নেয়া হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ছেড়ে দেয়া হয়।


আরও খবর




কুমিল্লায় জেসিআই ঢাকা আপটাউন ও সেইভ আর্থের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মুরাদনগরে কওমি মাদরাসার সহস্রাধিক শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা

মুরাদনগরে দিনব্যাপী কওমি মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শেরপুরে সার পাচারের মামলায় ১৫ বিসিআইসি ডিলারকে জেল হাজতে প্রেরণ

চাঁদাবাজি ও মিথ্যা মামলায় অতিষ্ট হয়ে শেরপুরে রানা-কাশেমের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

চাঁদপুর আদালতে মাদক মামলার আসামির জামিন চাইলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতিকালে ১৩ জন গ্রেপ্তার

বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি রেজাউল করিম বাদশা ও মোশারফ হোসেন এমপি

ঘাটাইল প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন

রায়গঞ্জে অপহরণ ও মাদক মামলার দুই আসামি গ্রেপ্তার

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর কার্যালয় পরিদর্শনে নয়ন বড়ুয়া সুবল

মোহনগঞ্জের শিশু কুলসুমা নেত্রকোনা শহর থেকে নিখোঁজ: সন্ধানের আকুল আবেদন

বেতাগাঁও কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে স্বাস্থ্যসেবা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

দুমকীতে শিশু ধর্ষণের চেষ্টা,আটক - ১

মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন

গাজীপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিপুল আনন্দ-উচ্ছ্বাস, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আইনজীবী নেতাদের কথিত অবৈধ আবদার না মানায় আদালত বর্জন

হাসপাতাল রোডের বেহাল দশা: মোহনগঞ্জে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন তরুণ পিন্টু


এই সম্পর্কিত আরও খবর

কুমিল্লায় জেসিআই ঢাকা আপটাউন ও সেইভ আর্থের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মুরাদনগরে কওমি মাদরাসার সহস্রাধিক শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা

মুরাদনগরে দিনব্যাপী কওমি মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শেরপুরে সার পাচারের মামলায় ১৫ বিসিআইসি ডিলারকে জেল হাজতে প্রেরণ

চাঁদাবাজি ও মিথ্যা মামলায় অতিষ্ট হয়ে শেরপুরে রানা-কাশেমের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতিকালে ১৩ জন গ্রেপ্তার

বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি রেজাউল করিম বাদশা ও মোশারফ হোসেন এমপি

ঘাটাইল প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন

রায়গঞ্জে অপহরণ ও মাদক মামলার দুই আসামি গ্রেপ্তার

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর কার্যালয় পরিদর্শনে নয়ন বড়ুয়া সুবল