শিরোনাম
নাঙ্গলকোট গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের অভিষেক ২০২৬ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লাকসাম থানা পুলিশের জন্য পিকআপ ভ্যান উপহার দিলেন এমপি আবুল কালাম মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান,ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫ গাজীপুরে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার ধুনটে সম্প্রসারিত উপজেলা প্রশাসনিক ভবনের উদ্বোধন ধুনটে ওলামা দলের উপজেলা ও পৌর শাখার নতুন কমিটি গঠন গুরুদাসপুরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ১৪ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে সাধারণ জ্ঞান ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ফতেপুরকে আধুনিক ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার আড়াইহাজারে হাবিবুর রহমান হবির সমর্থনে দোয়া ও আলোচনা সভা গজারিয়ায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন এমপি রতন
রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬

ডাকসু নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কাটছেই না

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ১০ জুন ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১০ জুন ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কাটছেই না। শিক্ষার্থীদের আন্দোলন, প্রশাসনের সঙ্গে একাধিকবার আলোচনা, স্মারকলিপি, অনশন ও বিক্ষোভ সত্ত্বেও কার্যত কোনও অগ্রগতি নেই। গঠনতন্ত্র ও আচরণবিধি সংস্কারের কিছু পরিবর্তন হলেও শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলোর মূল দাবি এখনও বাস্তবায়িত হয়নি। ফলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং সামনে বড় আন্দোলনের আশঙ্কা তৈরি হয়েছে।


গত বছর ডিসেম্বরের শেষের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বলেছিলেন, ডাকসু নির্বাচনের সম্ভাব্য সময় হতে পারে জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ। কিন্তু তিন মাস পার হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনও পদক্ষেপ নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ডাকসু ও হল সংসদ নির্বাচন আয়োজনের জন্য তিনটি পৃথক কমিটি গঠিত হয়েছিল। তারা আচরণবিধি ও গঠনতন্ত্র আংশিক সংস্কার করেছে। তবে ১৫ এপ্রিল ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, মে মাসের প্রথমার্ধে ভোটার তালিকা প্রস্তুত, নির্বাচন কমিশন গঠন ও রিটার্নিং কর্মকর্তাদের নিয়োগের কথা থাকলেও সেসবের কোনও অগ্রগতি নেই। রোডম্যাপে তফসিল ও নির্বাচনের নির্দিষ্ট তারিখও উল্লেখ নেই।


সাম্প্রতিক সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় ডাকসু নির্বাচন নিয়ে আলোচনা কিছুটা থমকে গেলেও শিক্ষার্থীরা এখনও ডাকসু নির্বাচন এবং সাম্য হত্যার বিচার– এই দুই দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। উপাচার্যের বাসভবনের সামনে অনশন, সিন্ডিকেট মিটিং চলাকালে সিনেট ভবনের সামনে অবস্থান প্রভৃতি কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা বারবার প্রশাসনকে স্মরণ করিয়ে দিচ্ছেন। এসব পদক্ষেপে প্রশাসন বারবার আশ্বাস দিলেও বাস্তবে কোনও অগ্রগতি নেই।


ছাত্র সংগঠনগুলোর বক্তব্য


ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘ডাকসুকে কার্যকর ও শিক্ষার্থীবান্ধব করতে সবচেয়ে গ্রহণযোগ্য ও সময়োপযোগী সংস্কার প্রস্তাবনা ছাত্রদলই দিয়েছে। আমরা সবসময় নির্বাচনপন্থি দল। কিন্তু যেই প্রশাসন বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে, তাদের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। হলে হলে ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনও সক্রিয়। আমরা চাই প্রশাসনের দায়িত্বরতরা তাদের ব্যর্থতা স্বীকার করে পদত্যাগ করুক এবং আওয়ামী সমর্থকদের অপসারণ করে একটি অংশগ্রহণমূলক ও বিতর্কমুক্ত ডাকসু নির্বাচন আয়োজন করা হোক।’


ঢাবি শিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেন, ‘ডাকসু নির্বাচন ফেব্রুয়ারি-মার্চেই হওয়ার কথা ছিল। কিছু দল ও শিক্ষক অসহযোগিতা করলেও এটা মূলত প্রশাসনের ব্যর্থতা। প্রশাসনের দায়িত্ব ছিল নির্বাচন নিশ্চিত করা। যারা ডাকসুর পরিবেশ নষ্ট করতে চায়, তারাও এক প্রকার প্রতিবন্ধকতা তৈরি করছে।’


গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেন, ‘অভ্যুত্থানের পরে ডাকসু শিক্ষার্থীদের প্রাণের দাবি ছিল। কিন্তু নতুন প্রশাসন শিক্ষার্থীদের এই আকাঙ্ক্ষা গুরুত্ব দেয়নি। প্রশাসনের যে সক্ষমতা থাকার কথা ছিল, তা নেই। বিশ্ববিদ্যালয়ের ভেতরে দুই ধরনের মনোভাব আছে: একদল ডাকসু নির্বাচন চায়, কিন্তু ক্ষমতা কম; অন্য দল চায় দেরি হোক, তাদের ক্ষমতা বেশি।’


সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক মোজাম্মেল হক বলেন, ‘তোফাজ্জল থেকে সাম্য হত্যাকাণ্ড পর্যন্ত একের পর এক ঘটনা ক্যাম্পাসে নিরাপত্তাহীনতা তৈরি করেছে। প্রশাসন এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেয়নি। এই ব্যর্থতা ডাকসু নির্বাচনের পথে বড় বাধা। প্রশাসনকে অবিলম্বে এসব সমস্যা সমাধান করে গণতান্ত্রিক শিক্ষাঙ্গন নিশ্চিত করতে হবে।’


প্রশাসনের বক্তব্য


ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা বলেন, ‘সিন্ডিকেটে গঠনতন্ত্র ও আচরণবিধি নিয়ে পুনরায় আলোচনা হয়েছে। কিছু প্রস্তাব এসেছে, সেগুলো কমিটির প্রধানরা নোট করেছেন। ভোটার তালিকা ও নির্বাচন কমিশন গঠনের কাজ জুনের ২ তারিখের মধ্যে শেষ করতে উপাচার্য স্যার সময় নিয়েছেন। শিক্ষার্থীদের কাছে অনুরোধ, ২ তারিখ পর্যন্ত ধৈর্য ধরুন।’


প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বলেন, ‘মে মাসের প্রথমার্ধে ভোটার তালিকা ও তফসিল ঘোষণা করার কথা ছিল। কিন্তু সাম্য হত্যাকাণ্ডের কারণে কিছুটা পিছিয়ে গেছি। তবে খুব বেশি নয়। উপাচার্য যে সময় বেঁধে দিয়েছেন, সেই সময়ের মধ্যেই কমিশন গঠিত হবে।’


তিনি আরও বলেন, “গঠনতন্ত্রে শিক্ষার্থীদের প্রস্তাবনা আংশিকভাবে নেওয়া হয়েছে। মূল আইন পরিবর্তন করা আমাদের ক্ষমতার বাইরে। তবে উপাচার্যের একক ক্ষমতা কিছুটা কমানো হয়েছে। এখন নির্বাচনের প্রস্তুতি ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা– দুই দিকেই অগ্রগতি হচ্ছে।”


তবে প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনের নির্দিষ্ট তারিখ নিয়ে এখনও কোনও আলোচনা হয়নি। এ অবস্থায় ডাকসু নিয়ে শিক্ষার্থীদের অনিশ্চয়তা এবং প্রশাসনের প্রতি অনাস্থা দিন দিন বাড়ছে।


আরও খবর




পবিত্র মক্কা-মদিনার ওপর হামলার চেষ্টা করা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ —ধর্মমন্ত্রী কায়কোবাদ

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটুক্তি করার অভিযোগে যুবক আটক

নাঙ্গলকোট গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের অভিষেক ২০২৬ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

সাংবা‌দিক মাসুম বিল্লাহর মায়ের জানাজা ও দাফন সম্পন্ন

লাকসাম থানা পুলিশের জন্য পিকআপ ভ্যান উপহার দিলেন এমপি আবুল কালাম

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান,ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ধর্মপাশায় পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ

ভরা মৌসুমে জেলেদের জালে নেই ইলিশ, সাগরপারে জেলেদের স্বপ্নে দুশ্চিন্তার ছাপ

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য গ্রেপ্তার

সবুজায়নের অঙ্গীকারে গাজীপুরে সাংবাদিক সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

রংপুরের তারাগঞ্জে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উপজেলা কমিটি গঠন

গাজীপুরে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

দাবায় ঢাকা উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা

ধুনটে সম্প্রসারিত উপজেলা প্রশাসনিক ভবনের উদ্বোধন

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর ৩নং ওয়ার্ডে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত

দূর্গাপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

তিনি নেই, কিন্তু প্রশ্নটি রয়ে গেছে: খালেদা জিয়া আমাদের কী দিয়ে গেলেন?

মস্তক নত করেননি কভু: জন্মবার্ষিকীতে আপোষহীন নেত্রীর ফিরে দেখা

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিলেন মঈন খান

মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল

‘দলীয় বৈঠকের জন্য সচিবালয় নয়’, বিএনপির সমালোচনায় জামায়াত

রিজভীই হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব