শিরোনাম
জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার ধুনটে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
সোমবার ০৯ নভেম্বর ২০২৬
সোমবার ০৯ নভেম্বর ২০২৬

ডেঙ্গু রোগীতে ঠাসা ঢাকার সরকারি হাসপাতালগুলো

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ০৩ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৩ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। একই সঙ্গে বাড়ছে মৃত্যুর হারও। গত আগস্টের তুলনায় সেপ্টেম্বরে রোগী বেড়েছে প্রায় তিনগুণেরও বেশি। এতে রাজধানীর সরকারি হাসপাতালগুলোর শয্যাতে রোগীর সংকুলান হচ্ছে না। বাধ্য হয়ে চিকিৎসা দিতে হচ্ছে হাসপাতালের বারান্দা ও মেঝেতে। চিকিৎসকদেরও হিমশিম খেতে হচ্ছে রোগীর চাপ সামলাতে।


দেশে ডেঙ্গু পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। এই বছর এখন পর্যন্ত ৩৩ হাজার ৯৯ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১৭৪ জন। স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে,  ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় চিকিৎসাধীন। আবার কাছাকাছি পরিমাণ রোগী আছে উত্তর সিটি করপোরেশন এলাকাতেও।



ঢাকার সরকারি হাসপাতালগুলোর মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী আছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৭৭ জন রোগী। ঢাকার আশপাশ থেকেও রোগী সেখানে আসছেন বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসকরা। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ২০ শয্যার একটি ওয়ার্ডে ৬০ জনের বেশি রোগী চিকিৎসাধীন আছেন। ওয়ার্ডে যাদের জায়গা হচ্ছে না তাদের রাখা হচ্ছে হাসপাতালের বারান্দার মেঝেতে।


ডেঙ্গু ওয়ার্ডে কর্তব্যরত নার্সরা জানান, রোগী প্রচুর আসছে, কাউকে তো ফিরিয়ে দেওয়া যায় না। আমরা চেষ্টা করছি চিকিৎসা দেওয়ার।


নরসিংদী থেকে আগত শাহরিয়ার জামিল গত ৩ দিন ধরে জ্বরে ভুগছেন, তার সঙ্গে পেট খারাপ। তাকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর তার প্লাটিলেট কমে যাওয়ায় এবং রক্তক্ষরণ দেখা দেওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়।



ঢাকার হাসপাতালগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণ করে জানা যায়, আগস্টের চেয়ে সেপ্টেম্বরে রোগী বেড়েছে প্রায় আড়াই গুণ। সেপ্টেম্বরে ঢাকার সরকারি হাসপাতালগুলোতে রোগী ভর্তি হয়েছে ৪ হাজার ৬৮৪ জন আর আগস্টে ভর্তি হয়েছিল ১ হাজার ৮৬২ জন। বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ ঢাকার ছয়টি হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা ধারণ ক্ষমতার বেশি বলে জানা গেছে। এর মধ্যে, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে ৯০ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১২০ জন, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৯২ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১১৩ জন এবং ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে ১৫৩ জন চিকিৎসাধীন আছেন।    


রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক এবং নার্সরা। হাসপাতালটি ঘুরে দেখা যায়, অতিরিক্ত রোগীর চাপ সামলাতে মেঝেতেও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ওয়ার্ডে জায়গা না হওয়ায় ওয়ার্ডের বাইরেও অতিরিক্ত বেড বসিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।



মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সত্যজিৎ সাহা বলেন, জ্বর, শরীর ব্যথা বা মাথা ব্যথা, পেটের সমস্যা নিয়ে রোগীরা বেশি আসছে। কিছু রোগী উপসর্গ ছাড়াও আসছে। তবে গত বছরের তুলনায় মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে মনে হচ্ছে। রোগীরা জ্বর আসার দুই দিনের মধ্যে পরীক্ষা করে পজিটিভ হলে হাসপাতালে ভর্তি হচ্ছে।


তিনি বলেন, ডেঙ্গু হলে রোগী বা সাধারণ মানুষ রক্তের প্লাটিলেট কমে যাওয়ার বিষয়টি বেশি গুরুত্ব দিয়ে থাকে। ডেঙ্গুতে প্লাটিলেট কমে যাওয়াই নয়, বরং রোগী মারা যায় ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত হয়ে। তাই প্লাটিলেটের সংখ্যা ১০ হাজারের ওপরে থাকলে ও রক্তপাত (অ্যাকটিভ ব্লিডিং) না থাকলে, এ নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই।



এছাড়া কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৮২ জন এবং কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ৫৬ জন চিকিৎসাধীন আছেন। সবমিলিয়ে ঢাকার ১৮টি সরকারি হাসপাতালে ৯৫৩ জন রোগী বর্তমানে চিকিৎসাধীন আছেন। সারাদেশে চিকিৎসাধীন মোট ডেঙ্গু রোগীর ২৮ শতাংশই আছে ঢাকার সরকারি হাসপাতালে। এছাড়া ঢাকার বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন ৭৪৬ জন। অর্থাৎ সারাদেশে মোট রোগীর অর্ধেকই ঢাকায় চিকিৎসাধীন।


ঢাকার বাইরেও বেড়েছে ডেঙ্গু রোগী। সারাদেশের মধ্যে চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। চট্টগ্রাম বিভাগে ৩৭১ জন রোগী বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন। এছাড়া খুলনা বিভাগে ২৩০ জন, রাজশাহী বিভাগে ১৩৮ জন, রংপুর বিভাগে ৭৪ জন, ময়মনসিংহ বিভাগে ১০৫ জন, বরিশাল বিভাগে ২৫৬ জন এবং সিলেট বিভাগে ১২ জন রোগী চিকিৎসাধীন আছেন।


ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর শীর্ষে আছে ঢাকা। ঢাকায় এখন পর্যন্ত মারা গেছেন ১২৪ জন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এছাড়া বরিশালে ১৭ জন, চট্টগ্রামে ২২ জন, খুলনায় ১০ জন এবং ময়মনসিংহে ১ জন মারা গেছেন। রংপুর, রাজশাহী এবং সিলেট বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর কোনও ঘটনা পাওয়া যায়নি।


স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, এই বছরের ১ জানুয়ারি থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৬৩ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯ শতাংশ নারী। আর এখন পর্যন্ত মৃত ১৭৪ জনের মধ্যে ৫১ দশমিক ১ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ৯ শতাংশ পুরুষ। অর্থাৎ আক্রান্ত কম হলেও মৃত্যু হার বেশি নারীদের।


সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর বলছে, বছরব্যাপী ডেঙ্গু রোগী পাওয়া গেলেও গত তিন বছর ধরে প্রাদুর্ভাব সবচেয়ে বেশি থাকছে আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে। গত বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর রেকর্ড হয়েছে। ওই বছর প্রভাব বিস্তার করে ডেঙ্গুর ডেন-২ ধরন। এবারও এই ধরনটির প্রভাবের ইঙ্গিত মিলেছে আইইডিসিআরের নমুনা বিশ্লেষণে। এর মধ্যে সবচেয়ে বেশি ৬৯ দশমিক ২০ শতাংশ ডেন-২ আক্রান্ত রোগী পাওয়া গেছে। এরপর ২০ দশমিক ৫০ শতাংশ ডেন-৩ শতাংশ, ১০ দশমিক ৩০ শতাংশ ৪ আক্রান্ত। তবে বিশ্লেষণে ডেন-১ আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি।


জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন মনে করেন, চিকিৎসাসেবা বিকেন্দ্রীকরণ করা জরুরি। তিনি বলেন, ঢাকা শহরে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র না থাকায় সব রোগী মেডিক্যাল কলেজ হাসপাতালে আসছে চিকিৎসার জন্য। মাধ্যমিক হাসপাতাল বা প্রাথমিক পর্যায়ে চিকিৎসাব্যবস্থা থাকলে এর কয়েক গুণ বেশি রোগীর সেবা দেওয়া যেত। মৃত্যুর সংখ্যাও অনেক কমানো যেতো।


আরও খবর
মনপুরায় সমবায় দিবস ২০২৬ পালিত

রবিবার ০৮ নভেম্বর ২০২৬





জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ

আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট

গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী

সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী

মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে


এই সম্পর্কিত আরও খবর

মনপুরায় সমবায় দিবস ২০২৬ পালিত

বোদায় মানবতার ফেরিওয়ালা মতিন: নিঃস্বার্থ কাজের মধ্য দিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ

বাগাতিপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

তৃণমূলকে চাঙ্গা করতে বেলাবোতে নির্বাচনী প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হালুয়াঘাটে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই পাঁচ পরিবারের বসতঘর, ক্ষতি অর্ধকোটি টাকারও বেশি

ফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বোয়ালখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শাজাহানপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ