শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

দেশের সড়ক নেটওয়ার্কের বিশাল অংশই বন্যা-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ২০ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:রবিবার ২০ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দেশের সড়ক নেটওয়ার্কের বিশাল অংশই বন্যা-বৃষ্টিতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। সারা দেশে সওজ অধিদপ্তরের ২২ হাজার কিলোমিটারের বেশি সড়ক নেটওয়ার্ক রয়েছে। কিন্তু চলতি বর্ষায় বৃষ্টিপাত ও একাধিক বন্যার কারণে ওই সড়ক নেটওয়ার্কের বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। গত আগস্টের বন্যায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ১৪ জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সওজ’র প্রায় এক হাজার কিলোমিটার সড়ক। আর শেরপুর, ময়মনসিংহ এলাকায় চলমান বন্যা পরিস্থিতিতেও সওজ অধিদপ্তরের সড়ক নেটওয়ার্ক ক্ষতির মুখে পড়েছে। বন্যা ছাড়াও বৃষ্টিপাতের কারণে ছোট-বড় গর্ত তৈরি হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে দেশের জাতীয়, আঞ্চলিক ও জেলা মহাসড়কগুলো যান চলাচল।  সওজ অধিদপ্তর সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, দেশের জাতীয়, আঞ্চলিক ও জেলা মহাসড়কগুলোর মতো রাজধানীর সড়কগুলোয়ও বৃষ্টিতে বেহাল দশা দেখা দিতে শুরু করেছে। ঢাকার দুই সিটি করপোরেশন ওসব সড়ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। ঢাকার প্রধান সড়ক নেটওয়ার্কের দৈর্ঘ্য ২০০ কিলোমিটার। এর সঙ্গে সংযুক্ত আরো ১৬০ কিলোমিটার মহাসড়ক। এর বাইরে সরু সড়ক রয়েছে ২ হাজার ৬৪০ কিলোমিটারের মতো। রাজধানীর ওয়ারী, জুরাইন, গুলিস্তান, সায়েদাবাদ, যাত্রাবাড়ী এলাকার অনেক সড়কের অবস্থা বেহাল। সূত্র জানায়, দেশে রাজনৈতিক পট-পরিবর্তনের পর অনেক ঠিকাদার আত্মগোপনে চলে গেছে। ফলে সড়ক উন্নয়নের অনেক কাজই স্থবির হয়ে পড়েছে। ফলে দুই সিটি কর্পোরেশনকেই আগের টেন্ডার বাতিল করে নতুন টেন্ডার দেয়ার প্রক্রিয়া করতে হচ্ছে। ভাঙাচোরা অবস্থার কারণে ওসব সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। পাশাপাশি ওসব সড়ক যানজট পরিস্থিতি আরো খারাপ করে তুলছে। তাছাড়া দেশে উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে পাকা সড়ক রয়েছে ১ লাখ ৬১ হাজার কিলোমিটার। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মালিকানাধীন ওই সড়ক নেটওয়ার্কের অবস্থা আরো খারাপ। এর মধ্যে শুধু বন্যায় অন্তত ১০ হাজার কিলোমিটার সড়কের ক্ষতি হয়েছে। তাছাড়া চলমান বর্ষায় চলাচল অনুপযোগী হয়ে পড়েছে এলজিইডির অনেক সড়ক। সংস্থাটির প্রকৌশলীরা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত অনেক সড়কেই ভারী মেরামত প্রয়োজন। ক্ষয়ক্ষতির হিসাব করে ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামতের উদ্যোগ নেয়া হবে।

এদিকে ক্ষতিগ্রস্ত সড়ক প্রসঙ্গে সওজ অধিদপ্তরের প্রকেšশলীরা বলছেন, ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হচ্ছে। যেসব সড়ক বন্যার কারণে ক্ষতি হয়েছে, সেগুলোর তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে সংস্কারকাজ শুরুর লক্ষ্যে প্রয়োজনীয় কাজগুলো এগিয়ে নেয়া হচ্ছে। পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির মাধ্যমে ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কারের উদ্যোগ নেয়া হবে। অন্যদিকে এ বিষয়ে সওজ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান জানান, সওজর মাঠপর্যায়ের প্রকৌশলীদের তত্ত্বাবধানে এরইমধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কার করে যান চলাচলের উপযোগী করা হয়েছে। সড়কগুলো স্থায়ীভাবে সংস্কারের জন্যও মেরামত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তবে এই কর্মসূচি বাস্তবায়নের কাজ কিছু প্রক্রিয়া মেনে করতে হয়। কাজের পরিধি নিরূপণ ও মূল্যায়নের পর দরপত্র প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। বর্তমানে এ প্রক্রিয়ার মধ্যে রয়েছে।


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী