
মোঃআনোয়ার হোসেন ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে ভূমিসেবা সপ্তাহ উপযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে র্যালি শেষে ইছামতি সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী।
সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনসুর পাশা, ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল,ধুনট থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম,উপজেলা ছাত্রদলের আহবায়ক আলম হাসান, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, ধুনট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আনোয়ার প্রমূখ।




























