শিরোনাম
মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ চাটখিলে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত পোরশায় উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভা মুরাদনগরে গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা ২০০ বছরের বিচ্ছিন্নতার অবসান,বিলের বুকে নতুন রাস্তা বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় ভূয়সী প্রশংসা সৌদি হজ মন্ত্রীর গঙ্গাচড়া উপজেলা এনসিপিতে নতুন আহ্বায়ক কমিটি গঠন নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,আটক ১ নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের প্রবাসী সদস্য হানিফ মিয়াজী ও মোহাম্মদুল্লাহ মিয়াজীকে সম্মাননা স্মারক প্রদান সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬

ডিএনএন পরীক্ষায় শিশু জিহাদ হত্যার রহস্য উদঘাটন করেছে পিবিআই

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ১২ জুলাই ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১২ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মেহেদী হাসান 

ফরিদপুর কোতয়ালী থানা এলাকার চরনসিপুর গ্রামের জনৈক জসীম শেখ এর ছেলে জিহাদ (১৪) গত ইং ০১/০৯/২২ তারিখ বিকাল অনুমান ০৫.০০ টার সময় নিজ বাড়ী হতে রাজবাড়ী জেলার কালুখালী থানাধীন হরিণবাড়ীয়া গ্রামে তার নানা বারেক শেখ এর বাড়ীতে যাওয়ার উদ্দেশ্যে রওনা করে। এরপর মামলার বাদী জিহাদ এর দাদা-আঃ লতিফ সেক গত ০৩/০৯/২২ তারিখ সকাল অনুমান ০৭.৩০ টায় মোবাইল ফোনে সংবাদ পান যে, তার নাতী জিহাদ এর মৃতদেহ কালুখালী থানাধীন গঙ্গানন্দপুর ঈদগাহ মাঠে পড়ে আছে। জিহাদ এর নানা বারেক শেখ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জিহাদ এর লাশ সনাক্ত করেন। কালুখালী থানা পুলিশ জিহাদ এর  মৃতদেহের সুরতহাল প্রস্তুতসহ  আলামত জব্দ করেন। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। ময়না তদন্তকালে ডাক্তার জিহাদের  পায়ুপথ হতে রেক্টাল সোয়াব ৪টি ষ্টিক ডিএনএ পরীক্ষার জন্য সংরক্ষণ করেন। সিআইডির ফরেনসিক শাখা জিহাদের পায়ুপথ হতে রেক্টাল সোয়াব পরীক্ষা করে তাতে পুরুষের বীর্যের উপস্থিতি পান। এই ঘটনায় জিহাদের দাদা-আঃ লতিফ সেক বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে রাজবাড়ী কালুখালী থানার মামলা দায়ের করেন। কালুখালী থানা পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে মামলার ঘটনাস্থল সংলগ্ন হিরু মোল্লার ঘাট এলাকার মুদি দোকানদার সেলিম মন্ডলকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। আদালতের অনুমতিক্রমে গ্রেফতারকৃত সেলিম মন্ডলকে সিআইডির ফরেনসিক শাখা ঢাকায় উপস্থিত করে ডিএনএ শ্যাম্পুল প্রদান করা হয়। কিন্তু সিআইডির ফরেনসিক শাখা, ঢাকা জিহাদের সংরক্ষিত ডিএনএ নমুনার সাথে সন্দিগ্ধ গ্রেফতারকৃত সেলিম মন্ডল এর ডিএনএ এর তুলনামূলক পরীক্ষায় মিল পাওয়া যায়নি মর্মে মতামত প্রদান করে। কালুখালী থানা পুলিশ গত ০৩/০৯/২২ তারিখ হতে ২২/১২/২২ তারিখ পর্যন্ত মামলাটি তদন্ত করেন। রহস্য উৎঘাটন করতে না পেরে জেলা পুলিশের আবেদনের পেক্ষিতে পুলিশ হেডকোয়ার্টার্স মামলার তদন্তভার পিবিআই ফরিদপুরের উপর ন্যাস্ত করেন।        


 পিবিআই ফরিদপুর জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার জনাব মোঃ রবিউল ইসলাম, পিএসসি এঁর সার্বিক সহযোগিতায় পিবিআই ফরিদপুর জেলার পুলিশ পরিদর্শক(নিঃ)/জনাব মোঃ জালাল উদ্দিন সরদার মামলাটি তদন্ত করেন। যেহেতু  জিহাদের পায়ুপথে পুরুষের বীর্যের উপস্থিতি পাওয়া গিয়েছে, পিবিআই ফরিপুর জেলা প্রাথমিকভাবে ধারণা করে যে, ডিসিস্ট জিহাদ (১৪) কে বলৎকার পূর্বক হত্যা করা হয়ে থাকতে পারে। গুরুত্ব সহকারে বলৎকারের বিষয়সহ পিবিআই ফরিপুর জেলা জিহাদ হত্যার রহস্য উদঘাটনে বিভিন্ন বিষয়ের উপর প্রকাশ্যে ও গোপনে তদন্ত অব্যাহত রাখে। 

তদন্তের এক পর্যায়ে তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক(নিঃ)/মোঃ জালাল উদ্দিন সরদার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, ঈদুল আযহা/২০২৩ এর দিন (২৯/০৬/২০২৩ইং) সন্ধ্যা অনুমান ০৬.০০ টার সময় কালুখালী সরকারী কলেজের পরিত্যাক্ত টিনসেড রুমের মধ্যে জোর পূর্বক ১টি ছেলে অন্তর বিশ্বাস (১০) পিতা-সুমন বিশ্বাস, সাং-বোয়ালিয়াকে বলাৎকার করার সময় ভিকটিম ডাক চিৎকার করলে তাকে কোমড়ের বেল্ট গলায় পেচাইয়া হত্যার চেষ্টাকালে কলেজের নাইট গার্ড চিৎকার শুনে আগাইয়া গিয়ে ধাওয়া করে অন্যান্যদের সহায়তায় শাকিল (১৬) নামে ১ জন কিশোরকে আটক করে, কালুখালী থানায় সংবাদ দিলে, থানা পুলিশ তাকে থানায় নিয়া যায়। এই ঘটনায় জনৈক আকাশ মন্ডল বাদী হয়ে শাকিল (১৬) এর বিরুদ্ধে কালুখালী থানার মামলা দায়ের করে। কালুখালী থানা পুলিশ শাকিল (১৬) বিজ্ঞ আদালতে সোপর্দ করে। বিজ্ঞ আদালত আইনের সাথে সংঘাতে জড়িত শিশু শাকিল (১৬) কে গাজীপুর জেলার সংশোধনাগারে প্রেরণ করেন মর্মে সংবাদ পেয়ে পুলিশ সুপার, জনাব মোঃ রবিউল ইসলাম, পিবিআই ফরিদপুরকে বিষয়টি অবগত করেন। 


বিজ্ঞ আদালতে আবেদন পূর্বক আইনের সাথে সংঘাতে জড়িত শিশু শাকিল (১৬) কে রাজবাড়ী কালুখালী থানার পেনাল কোড মামলায় শোন-অ্যারেস্ট এর মাধ্যমে গ্রেফতার দেখানো হয়। আদালতের অনুমতিক্রমে শাকিল এর ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডির ফরেনসিক শাখায় ডিসিস্টের সংরক্ষিত ডিএনএ এর তুলনামূলক পরীক্ষান্তে রিপোর্ট প্রাপ্তির জন্য প্রেরণ করা হয়। সিআইডি ঢাকার ফরেনসিক শাখা ডিএনএ এর তুলনামূলক পরীক্ষা করে জিহাদের সংরক্ষিত ডিএনএ এর সাথে শাকিল এর ডিএনএর মিল পাওয়া যায় মর্মে মতামত প্রদান করেন।


তদন্ত তদারকী কর্মকর্তাঃ পুলিশ সুপার জনাব মোঃ রবিউল ইসলাম, পিএসসি,  ইউনিট ইনচার্জ, পিবিআই ফরিদপুর জেলা বলেন আসামি শাকিল (১৬) গাজীপুর জেলার কিশোর সংশোধনাগারে আছে।


আরও খবর




পঞ্চগড়ে গোপনে কেন্দ্র সচিবের অনৈতিক সুবিধা,তিন বিষয়ে পরীক্ষা দিলেন দুই ঘন্টায়

মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ

'ছাত্রলীগ' ট্যাগ দিয়ে সাংবাদিক রাজু ও তার পরিবারকে চকরিয়ার ওসি'র হেনস্থা, ক্র‍্যাকের নিন্দা

দালালমুক্ত ও হয়রানিমুক্ত সেবায় বদলে গেছে ভাতগ্রাম ভূমি অফিসের চিত্র

সততা ও মানবিকতায় খুলনায় আস্থার প্রতীক ডিআইজি রেজাউল হক

পরকীয়া সন্দেহের জেরে ছেলের সামনেই ' মা'কে ছুরিকাঘাত,আটক ৩

নোয়াখালীর সোনাইমুড়ীতে ইউএনও এসিল্যান্ড ও বিএনপি নেতার বর্তমান অভিমতে খুশি এলাকাবাসী

গাইবান্ধায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

ফুলপুর হাসপাতালে অনিয়ম, ২ সেকমোকে নোটিশ

চাটখিলে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

পোরশায় উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভা

মুরাদনগরে গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা

২০০ বছরের বিচ্ছিন্নতার অবসান,বিলের বুকে নতুন রাস্তা

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় ভূয়সী প্রশংসা সৌদি হজ মন্ত্রীর

গঙ্গাচড়া উপজেলা এনসিপিতে নতুন আহ্বায়ক কমিটি গঠন

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে


এই সম্পর্কিত আরও খবর

পঞ্চগড়ে গোপনে কেন্দ্র সচিবের অনৈতিক সুবিধা,তিন বিষয়ে পরীক্ষা দিলেন দুই ঘন্টায়

মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ

'ছাত্রলীগ' ট্যাগ দিয়ে সাংবাদিক রাজু ও তার পরিবারকে চকরিয়ার ওসি'র হেনস্থা, ক্র‍্যাকের নিন্দা

দালালমুক্ত ও হয়রানিমুক্ত সেবায় বদলে গেছে ভাতগ্রাম ভূমি অফিসের চিত্র

সততা ও মানবিকতায় খুলনায় আস্থার প্রতীক ডিআইজি রেজাউল হক

পরকীয়া সন্দেহের জেরে ছেলের সামনেই ' মা'কে ছুরিকাঘাত,আটক ৩

নোয়াখালীর সোনাইমুড়ীতে ইউএনও এসিল্যান্ড ও বিএনপি নেতার বর্তমান অভিমতে খুশি এলাকাবাসী

গাইবান্ধায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

ফুলপুর হাসপাতালে অনিয়ম, ২ সেকমোকে নোটিশ

চাটখিলে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত