শিরোনাম
কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু
বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬

দিনাজপুরে ৭০০ কোটি টাকার লিচুর বাজার, জিআই পণ্যের স্বীকৃতিতে নতুন সম্ভাবনা

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:মঙ্গলবার ১০ জুন ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১০ জুন ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

লিচুর জন্য বিখ্যাত জেলা দিনাজপুর। যেখানকার উৎপাদিত লিচু স্বাদ, গন্ধ, রসালো ও মিষ্টতায় ভরপুর। এই জেলার লিচু দেশব্যাপী বিখ্যাত ও সমাদৃত। এই সময়টাতে ভরপুর বাজার জমে উঠেছে জেলার কালিতলা এলাকায়। যেখানে লিচু কিনতে এসে তৃপ্তির কথা জানালেও কৃষকরা বলছেন, গত বছরের তুলনা দাম কম। এরপরও এই বছরে জেলাতে ৭০০ কোটি টাকার লিচু বিক্রি হবে বলে আশা প্রকাশ করেছে কৃষি বিভাগ।


এবার দিনাজপুরের উৎপাদিত বেদেনা জাতের লিচুকে ভৌগলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। যাতে এই লিচুতে নতুন সম্ভাবনা দেখছেন ব্যবসায়ী ও কৃষকরা। বিদেশে রফতানির উদ্যোগের দাবি জানিয়েছেন তারা।


দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের হিসেব মতে, এই জেলাতে পাঁচ হাজার ৫২০ হেক্টর জমিতে লিচুর বাগানে উৎপাদিত হবে ২৫ হাজার মেট্রিক টন লিচু। যেটি সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি। বাগানগুলোর গাছে গাছে সবুজ পাতার ফাঁকে ফাঁকে টসটসে লাল লিচুতে ভরে উঠেছে। 


শুধু বাগানগুলোতেই নয়, এখন বাজারেও পর্যাপ্ত পরিমাণে শুরু হয়েছে লিচুর আমদানি। এই জেলায় মাদ্রাজি, বোম্বাই, বেদেনা, চায়না থ্রি, হাড়িয়া, কাঁঠালি, মোজাফফরী জাতের লিচুর উৎপাদন হয়। তার মধ্যে এবারে এই জেলার উৎপাদিত বেদেনা জাতের লিচু স্বাদ, গন্ধ ও মিষ্টতায় ভরপুর হওয়ায় এই লিচুর চাহিদা একটু বেশিই। তবে গত বছরের তুলনায় এবারে দাম কম, যাতে খুশি ক্রেতা সাধারণ।


বাজার ঘুরে জানা গেছে, এবার বোম্বাই জাতের লিচু শ বিক্রি হচ্ছে ২৫০-৩৫০, মাদ্রাজী জাতের লিচু ২০০-২৫০, বেদেনা জাতের লিচু ৬০০-৮০০, চায়না থ্রি জাতের লিচু ১৩০০-১৫০০, হাড়িয়া জাতের লিচু ৭০০-৯০০, কাঁঠালি জাতের লিচু ৬০০-৯০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে গত বছরে এই সময়ে লিচুর দাম বেশি ছিল। যদিও কয়েকদিন ধরেই লিচুর দাম ধীরে ধীরে বাড়ছে। 


ঢাকা থেকে দিনাজপুরে একটি কাজের উদ্দেশে এসেছেন আক্কাস আলী। তিনি বলেন, বাড়ি থেকে আসার সময় বাচ্চারা বলেছে লিচু নিয়ে যেতে। এই বাজারটি আমার চেনা নয়, তারপরও জিজ্ঞাসা করতে করতে এই বাজারে এসেছি। ৫০০ লিচু নিয়েছি, নিজে খাবো এবং প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদেরকে দেবো।


ঢাকা থেকে আসা সিরাজুল ইসলাম বলেন, আমি বেদেনা জাতের লিচু নিলাম ১০০টি ৫৫০ টাকায়। আমার কাছে দামটা বেশি মনে হয়েছে। এরপর স্থানীয়রা জানালেন গত বছরে এই জাতের লিচু এই সময়ে ৮০০-১০০০ টাকায় বিক্রি হয়েছে। তাতে করে মনে হলো লাভই করেছি।


রংপুরের মিঠাপুকুর থেকে আসা ক্রেতা ফরিদুল ইসলাম বলেন, দিনাজপুরের লিচুর স্বাদই আলাদা। তাই বেদেনা, মাদ্রাজি ও চায়না থ্রি জাতের ৩০০ লিচু নিয়েছি। বেদেনার স্বাদ অতুলনীয়। অন্যগুলোও ভালো। জিআই পণ্যের স্বীকৃতি মিলেছে, তাই আগ্রহ আরও বেড়েছে।




কালিতলা ফল বাজারের ব্যবসায়ী সবুজ মিয়া বলেন, দিনাজপুরের লিচুর চাহিদা সবসময় বেশি। তবে গত বছরে প্রচণ্ড রোদের কারণে আমরা ব্যবসা করে সুবিধা করতে পারিনি। লিচু কিনে ঢাকায় পাঠাতে পাঠাতেই অর্ধেক লিচু নষ্ট হয়ে যাচ্ছিল। এবারে ব্যবসা করে সুবিধা হচ্ছে, লিচু নষ্ট হয়ে যাওয়ার হার কম। সেই সঙ্গে দামও কম।


কালিতলা ফল বাজারের ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান বলেন, এই বাজারে এবারে দাম কম হলেও ঈদের পর দাম বেড়ে যাবে। তাছাড়া আমরা যারা লিচু ঢাকাতে পাঠাই তাদের অনেকেই তো উত্তরাঞ্চলের। তারা এই এলাকাতে এসে লিচু ক্রয় করবেন এমন মনে করায় অনেকেই লিচু কিনছেন না। আর কয়েকদিন পর তো লিচুর আমদানিও কমে যাবে।


গাজীপুর থেকে আসা ব্যবসায়ী রহিম বাদশা বলেন, এবারে বাজারে আমদানি বেশি। এ জন্য একটু দাম কম। তাছাড়া সামনে ঈদ, গরু ক্রয় ও ঈদের কেনাকাটা নিয়েই মানুষ বেশি ব্যস্ত। এখান থেকে লিচু বেশি দামে নিয়ে গেলেও ঢাকায় কম দামে বিক্রি করতে হবে। চাহিদা যেমন, সেই দামেই কিনছি। তবে গত বছরের তুলনায় দাম কম। 


লিচু বিক্রি করতে আসা সদর উপজেলার উলিপুর এলাকার কৃষক সিরাজুল ইসলাম বলেন, এবারে আবহাওয়া ভালো তাই ফলনও ভালো হয়েছে। দাম কম হলেও খুশি যে এবারে লিচু রোদের কারণে নষ্ট হয়নি। তাই গত বছরের তুলনায় লাভ হবে।


মাসিমপুর এলাকার লিচু চাষি সুমন মহন্ত বলেন, এবারে দাম খুবই কম। তবে ফলন ভালো হয়েছে। এখন ঝড় হচ্ছে, এ জন্য ক্ষতির আশঙ্কায় অনেকেই লিচু নিয়ে আসছেন। এ জন্য আমদানি বেশি। তবে কয়েকদিনের মধ্যেই এই আমদানি কমে যাবে। 


একই এলাকার কৃষক নয়ন ইসলাম বলেন, আমাদের দাবি ছিল লিচুকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া এবং বিদেশে রফতানি করা। এবারে জিআই পণ্যের স্বীকৃতি মিলেছে, কিন্তু বিদেশে রফতানি এখনও হয়নি। যদি এই লিচু বিদেশে রফতানি হয় তাহলে আমাদের লাভ হবে, দাম বেশি পাবো। তাই সরকার এই পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা করছি।


বিরল উপজেলার বটেরহাট থেকে আসা জসিম উদ্দিন বলেন, আমাদের লিচু এখন বিশ্ব স্বীকৃত- এটি অনেক খুশির। তবে যদি বিদেশে রফতানি হয় তাহলে খুশির পাশাপাশি লাভও হবে। তাই আমরা দাবি জানাচ্ছি, যাতে করে এই লিচু বিদেশে রফতানির উদ্যোগ গ্রহণ করা হয়। তাহলে আমরা আরও বেশি লাভবান হতে পারবো। 


দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) আনিছুজ্জামান বলেন, এবারে আবহাওয়া অনুকূলে ছিল। প্রাকৃতিক কোনও দুর্যোগ ছিল না, পোকামাড়কের আক্রমণও ছিল না। এ জন্য উৎপাদন বেশি হয়েছে। লিচুর উৎপাদন শুরু হয়েছে এবং দামও ভালো রয়েছে। ফলে কৃষকরা লাভবান হবেন। এই জেলার উৎপাদিত বেদেনা জাতের লিচু জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় দিনাজপুরের সারাবিশ্বে ছড়িয়ে যাবে। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় এই জেলার লিচু বিদেশে রফতানি করলে কৃষকরা আরও বেশি লাভবান হতে পারবেন। এ বছর যে পরিমাণে লিচুর উৎপাদন হয়েছে তাতে করে আবহাওয়াসহ সবকিছু ঠিকঠাক থাকলে কৃষকদের ঘরে যাবে ৭০০ কোটি টাকা।


আরও খবর




রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ

ফুলপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা

চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট

উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য

কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ


এই সম্পর্কিত আরও খবর

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ