শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

দিনে গড়ে ৭০ অগ্নিকাণ্ড, গ্রী‌ষ্মে বেশি সম্পদের ক্ষ‌তি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ২৬ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:রবিবার ২৬ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

প্রতিবছর বাড়ছে অগ্নিকাণ্ড। এতে রাজধানীসহ দেশের শিল্পাঞ্চলে প্রাণহানির সঙ্গে ক্ষতি হচ্ছে বিপুল সম্পদের। খোদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্যে, ২০২১ সাল থেকে গত পাঁচ বছরে মোট ১ লাখ ২৭ হাজার ২৮টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার বেশির ভাগ গ্রীষ্মে।


বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিত নগরায়ণ, অগ্নিনিরাপত্তা বিধির অবহেলা, সচেতনতার অভাবে ঘনবসতিপূর্ণ শহরের কারখানা ও গুদাম মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। অগ্নিকাণ্ড আর আকস্মিক দুর্ঘটনা নয়। এটি জাতীয় দুর্যোগে পরিণত হয়েছে।


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচ বছরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, বছরে গড়ে ২৫ হাজার ৪০৫টি (দিনে ৭০) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর মধ্যে ২০২৫ সালে মোট ২৭ হাজার ৫৯টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল থেকে ৮৫ লাশ উদ্ধার করে। এসব ঘটনায় ২৬৭ জন আহত হন। প্রায় ৫৭০ কোটি টাকার ক্ষয়ক্ষতি নির্ধারণ করে ফায়ার সার্ভিস।


২০২৪ সালে অগ্নিকাণ্ড ২৬ হাজার ৬৫৯টি। দুর্ঘটনাস্থলে ১৪০ লাশ ও ৩৪১ জনকে আহত পান ফায়ার সার্ভিসের কর্মীরা। সেবার রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ প্রাণহানি সবাইকে নাড়া দিয়েছিল।


২০২৩ সালে রাজধানীর বঙ্গবাজার মার্কেট ও নিউ সুপার মার্কেটের ভয়াবহ আগুনসহ মোট ২৭ হাজার ৬২৪টি অগ্নিকাণ্ড হয়। ঘটনাস্থলেই মারা যান ১০২ জন। আর্থিক ক্ষতি ছাড়িয়ে যায় প্রায় ৭৯২ কোটি টাকা।


একইভাবে ২০২২ সালে মোট ২৪ হাজার ১০২ এবং ২০২১ সালে ২১ হাজার ৫৮৪টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর মধ্যে ২০২১ সালে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে প্রাণ হারান অন্তত ২১৯ জন। এর মধ্যে নারায়ণগঞ্জের হাসেম ফুডস কারখানার আগুনে ৫২ শ্রমিকের মৃত্যুতে কেঁদেছিল দেশ।


ফায়ার সার্ভিসের তথ্যে, গত বছর বৈদ্যুতিক শর্টসার্কিটে সবচেয়ে বেশি আগুন লাগছে, প্রায় ৩৫ শতাংশ। ভবনগুলোতে নিম্নমানের তার ও সস্তা বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে এই দুর্ঘটনা ঘটছে। এরপর রয়েছে বিড়ি-সিগারেটের আগুন থেকে ১৭, চুলা ও গ্যাস লিকেজ থেকে ১৩ এবং ৩ শতাংশ অগ্নিকাণ্ডে শিশুদের আগুন নিয়ে খেলাকে দায়ী করা হয়েছে।


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আলী আহমেদ খান বলেন, গরমের সময় শুষ্কতার কারণে আগুন লাগার প্রবণতা বাড়ে। তবে অধিকাংশ ঘটনার সূত্রপাত মানুষের অবহেলা ও অসতর্কতায়।


তিনি আবাসিক এলাকায় অবৈধ রাসায়নিক গুদাম, পর্যাপ্ত উন্মুক্ত পথ ও পানির উৎসের অভাব এবং ‘ন্যাশনাল বিল্ডিং কোড’ না মানাকে দায়ী করেন। বলেন, ফায়ার সার্ভিসের সক্ষমতা আগের চেয়ে বাড়লেও রেসপন্স টাইমে ঘাটতি রয়েই গেছে। শহর বড় হচ্ছে। কিন্তু সে অনুযায়ী ফায়ার স্টেশন হয়নি। এছাড়া সরু রাস্তা ও যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি সময়মতো পৌঁছাতে পারে না। জরুরি সেবার জন্য রাজধানীতে আলাদা লেন অত্যন্ত জরুরি বলে মনে করেন আলী আহমেদ।


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক শফিক-উর রহমান বলেন, অগ্নিকাণ্ডে কেবল মানুষের জীবন ঝরছে না। হাজার হাজার কোটি টাকার জাতীয় সম্পদ নষ্ট হচ্ছে। বহু পরিবার এক রাতেই নিঃস্ব হচ্ছে। পরিস্থিতি উত্তরণে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।


অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে তিনি ভবন নির্মাণে ‘অগ্নিপ্রতিরোধ ও নির্বাপণ আইন’ কঠোরভাবে প্রয়োগ, বিল্ডিং কোড অমান্যকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি; শিল্পকারখানা, মার্কেট, শপিংমল, রেস্তোরাঁয় ফায়ার সার্ভিসের নিয়মিত পরিদর্শন ও কার্যকরী ফায়ার সেফটি প্ল্যান বাধ্যতামূলক; স্কুল পর্যায় থেকে গণমাধ্যমে বৈদ্যুতিক সরঞ্জাম ও গ্যাস সিলিন্ডার ব্যবহারের বিষয়ে সচেতনতা তৈরির পরামর্শ দেন।


আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী