শিরোনাম
অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ চাটখিলে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত পোরশায় উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভা মুরাদনগরে গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা ২০০ বছরের বিচ্ছিন্নতার অবসান,বিলের বুকে নতুন রাস্তা বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় ভূয়সী প্রশংসা সৌদি হজ মন্ত্রীর গঙ্গাচড়া উপজেলা এনসিপিতে নতুন আহ্বায়ক কমিটি গঠন নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,আটক ১ নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের প্রবাসী সদস্য হানিফ মিয়াজী ও মোহাম্মদুল্লাহ মিয়াজীকে সম্মাননা স্মারক প্রদান
শুক্রবার ১২ জুন ২০২৬
শুক্রবার ১২ জুন ২০২৬

দখল হয়ে গেছে নালা-নর্দমা, বৃষ্টি হলেই জলাবদ্ধ কক্সবাজার

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:সোমবার ১৫ জুলাই ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৫ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

কক্সবাজারে অল্প বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতার। এতে চরম ভোগান্তিতে জনগণ। এর অন্যতম কারণ অবৈধভাবে নালা-নর্দমা দখল করে স্থাপনা নির্মাণ। পানি নিষ্কাসনের ব্যবস্থা থাকার পরেও এমন পরিস্থিতির জন্য নালা-নর্দমা দখলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ভুক্তভোগী শহরবাসী।

এদিকে জেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযানে নেমেছে পৌরসভা। শুরু হওয়া ধারাবাহিক অভিযানের প্রথম দিনে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ১০টি স্থাপনা। এই অভিযান অব্যাহত রাখার দাবি স্থানীয়দের।


এর আগে, কক্সবাজারে ক‘দিনের টানা বৃষ্টিতে দেখা দিয়েছে স্মরণকালের জলাবদ্ধতা। শহরের পানি নিষ্কাশনের যে কয়টি নালা রয়েছে তার মধ্যে অন্যতম হলো শহরের শহিদ স্মরণীর পশ্চিমের নালা। যে নালার শুরুর অংশ রয়েছে পৌরসভার ৩টি ওয়ার্ড জুড়ে। পানি নিষ্কাশনের বড় মাধ্যম ওই নালাটিও বাদ যায়নি দখলবাজদের হাত থেকে।



দুর্ভোগ লাঘবে পৌরসভা উচ্ছেদ অভিযানে নেমে প্রথম দিনেই শহিদ স্মরণীর সেই গুরুত্বপূর্ণ নালা দখলমুক্ত করতে জেলা সরকারি গণগ্রন্থাগারের দু’টি দেয়াল ভেঙে দেওয়া হয়েছে। বাকি অংশ নিজ দায়িত্বে ভেঙে ফেলার জন্য সময় দেওয়া হয়েছে।


পরে শহরের নুনিয়ারছড়ার কানাইয়াবাজারের পাশের এলাকায় অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে নালার উপর নির্মিত ১০টি স্থাপনার অংশ। দেরিতে শুরু হলেও এই অভিযানকে স্বাগত জানিয়েছে শহরবাসী।


কক্সবাজার পৌরসভার নারী কাউন্সিলর নাছিমা আক্তার বকুল বলেন, ‘নালা দখলবাজদের কারণেই আজ শহরে জলাবদ্ধতা। দখলবাজ যখই প্রভাবশালী হোক না কেন পৌরসভার পক্ষ থেকে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে দখলমুক্ত করা হচ্ছে নালা। আগে থেকে পরিকল্পনা করে করলে আজ এতদিন পরে এসে এসব ভাঙতে হতো না। এর জন্য ঠিকাদারেরাও দায়ী।‘



কক্সবাজার শহরের বাসিন্দা এইচ এম নজরুল বলেন, ‘নালা-নর্দমা দখলবাজদের বিরুদ্ধে এই উচ্ছেদ অভিযান যেন লোক দেখানো না হয়। দেরিতে শুরু করলেও পৌরসভার এই অভিযানকে স্বাগত জানাই। তবে প্রশ্ন হলো এই অভিযান বন্ধ হয়ে যাবে কিনা? যতদিন না নালা-নর্দমা দখলমুক্ত হচ্ছে ততদিন যেন অভিযান অব্যাহত থাকে।’


মোহাম্মদ সুমন নামে আরেক যুবক বলেন, ‘এই অভিযানে পৌরসভাকে সবার সহযোগিতা করা দরকার। যাতে করে পানি নিষ্কাসনের মাধ্যম নালাগুলো দখলমুক্ত হয়। পর্যটন নগরী যেন জলাবদ্ধমুক্ত শহরে পরিণত হয়।’


শহরের প্রতিটি নালা-নর্দমা দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখা হবে বলে জানান পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী। তিনি বলেন, ‘শহরে গুরুত্বপূর্ণ মোট ৫টি নালা রয়েছে। এই নালা দখলকারি হিসেবে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গত কয়েক বছর আগে একটি তালিকা তৈরি করা হয়েছে। ওই তালিকা ধরেই অভিযান চলছে। নালা আগের অবস্থানে না ফেরা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।’


আরও খবর




অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট

পঞ্চগড়ে গোপনে কেন্দ্র সচিবের অনৈতিক সুবিধা,তিন বিষয়ে পরীক্ষা দিলেন দুই ঘন্টায়

মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ

'ছাত্রলীগ' ট্যাগ দিয়ে সাংবাদিক রাজু ও তার পরিবারকে চকরিয়ার ওসি'র হেনস্থা, ক্র‍্যাকের নিন্দা

দালালমুক্ত ও হয়রানিমুক্ত সেবায় বদলে গেছে ভাতগ্রাম ভূমি অফিসের চিত্র

সততা ও মানবিকতায় খুলনায় আস্থার প্রতীক ডিআইজি রেজাউল হক

পরকীয়া সন্দেহের জেরে ছেলের সামনেই ' মা'কে ছুরিকাঘাত,আটক ৩

নোয়াখালীর সোনাইমুড়ীতে ইউএনও এসিল্যান্ড ও বিএনপি নেতার বর্তমান অভিমতে খুশি এলাকাবাসী

গাইবান্ধায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

ফুলপুর হাসপাতালে অনিয়ম, ২ সেকমোকে নোটিশ

চাটখিলে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

পোরশায় উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভা

মুরাদনগরে গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা

২০০ বছরের বিচ্ছিন্নতার অবসান,বিলের বুকে নতুন রাস্তা

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় ভূয়সী প্রশংসা সৌদি হজ মন্ত্রীর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের


এই সম্পর্কিত আরও খবর

অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট

পঞ্চগড়ে গোপনে কেন্দ্র সচিবের অনৈতিক সুবিধা,তিন বিষয়ে পরীক্ষা দিলেন দুই ঘন্টায়

মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ

'ছাত্রলীগ' ট্যাগ দিয়ে সাংবাদিক রাজু ও তার পরিবারকে চকরিয়ার ওসি'র হেনস্থা, ক্র‍্যাকের নিন্দা

দালালমুক্ত ও হয়রানিমুক্ত সেবায় বদলে গেছে ভাতগ্রাম ভূমি অফিসের চিত্র

সততা ও মানবিকতায় খুলনায় আস্থার প্রতীক ডিআইজি রেজাউল হক

পরকীয়া সন্দেহের জেরে ছেলের সামনেই ' মা'কে ছুরিকাঘাত,আটক ৩

নোয়াখালীর সোনাইমুড়ীতে ইউএনও এসিল্যান্ড ও বিএনপি নেতার বর্তমান অভিমতে খুশি এলাকাবাসী

গাইবান্ধায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

ফুলপুর হাসপাতালে অনিয়ম, ২ সেকমোকে নোটিশ