শিরোনাম
মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি চন্দনাইশে ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা,জনসচেতনতায় মাঠে মুরাদনগর থানার ‘ওসি’ লাকসামে যুব বিভাগের মাদক বিরোধী সাইকেল র‍্যালী মাগুরা শ্রীপুরে রড নিয়ে হামলার হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ চন্দনাইশ বৈলতলী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
শনিবার ২৭ জুন ২০২৬
শনিবার ২৭ জুন ২০২৬

ডোমারে এনসিপির পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত

প্রকাশিত:মঙ্গলবার ২৭ মে ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ২৭ মে ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

রাকিবুল, ডোমার (নীলফামারী) প্রতিনিধি:


জুলাই গণঅভ্যুত্থান স্বপক্ষের ছাত্র-জনতার গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দলীয় লক্ষ্য, আদর্শ ও কর্মপরিকল্পনা প্রচারে নীলফামারীর ডোমার উপজেলায় পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২৬শে মে) সকাল ১০ টায় শুরু হবার কথা থাকলেও সকাল ১১ টায় ডোমার বাজার, নিউ মার্কেট, কোচ স্ট্যান্ড, বনওয়ারী মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় জনসংযোগ ও লিফলেট বিতরণ করে এনসিপির উত্তরাঞ্চলীয় সাংগঠনিক টিম। পরে, বাসস্ট্যান্ড এলাকায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।


এসময় তিনি বলেন, "যাদের নেতৃত্বে চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান হয়েছে, তাদের সামনে রেখে গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তরাঞ্চলে আমাদের সাংগঠনিক নতুন যাত্রা শুরু হলো নীলফামারী জেলার মধ্য দিয়ে। আমরা দেশের প্রতিটি উপজেলায় যেতে চাই, সেখানকার মানুষের কথা শুনতে চাই এবং সেই নিরিখে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।"


সারজিস বলেন, বাংলাদেশের বর্তমান রাজনীতিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। তাদের ফিরে আসার সুযোগ নেই। খুনি হাসিনা ফিরলে, অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর জন্যই আসবে। নিজেদের মধ্যে বিভাজন তৈরি করে, এমন অপ্রাসঙ্গিক কথা রাজনৈতিক দলগুলোর বলা উচিৎ না। অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে তারা কেউ সরাসরি কোনো দলের প্রতিনিধি না। অনেকেই দ্রুত নির্বাচন চায়। তবে দ্রুত নির্বাচন হবে, কিন্তু স্বচ্ছ ও সুষ্ঠু ভোট হবে না, তাহলে অভ্যত্থান পরবর্তী সময়ে সেটি কলঙ্কে পরিণত হবে।


তিনি আরও বলেন, আমরা দেখেছি এমপি-মন্ত্রীরা মনোনয়ন কিনে দলীয় প্রভাবে নির্বাচিত হত। জনগণের কথা চিন্তা না করে উপর মহলকে তৈলমর্দন করতো। মাত্র ৫০০ বা ১০০০ হাজার টাকার বিনিময়ে জনগণকে প্ররোচিত করে নির্বাচিত হবার পর বিভিন্ন সুযোগ-সুবিধার কথা বলে তারা জনগণের পকেট কেটে হাজার হাজার টাকা নিত। তরুণ প্রজন্মকে মার্কা বা দল না দেখে ভালো মানুষ নির্বাচিত করতে হবে। খারাপকে খারাপ না বললে তারা মাথায় উঠে যায়, সাহস বেড়ে যায়। প্রশাসনের কেউ হলেই স্যার বলতে হবে বা টাকা ছাড়া কাজ হবে না, এই চর্চা থাকতে দেওয়া যাবেনা। হাজার মায়ের কোল খালি করা খুনির বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার যেন চিন্তা না করে অন্যকারো হাতে দায়িত্ব দিয়ে চলে যাবে। আমরা বাংলাদেশে খুনের বিচার দেখতে চাই। আমরা সিস্টেমের সংস্কার দেখতে চাই। বিগত আমলে দেখেছি দুদককে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়া হয়েছে। খুনি হাসিনা ও তার দোসররা অন্য দলের নেতৃবৃন্দকে খারাপ ভাষায় কথা বলতো। এখন দেখছি কিছু সিনিয়র নেতৃবৃন্দ একই ভাষায় কথা বলছেন। এমন কালচার চর্চা করা হলে জনগণ আপনাদের ছুড়ে ফেলবে। যোগ্য মানুষদের যোগ্য জায়গায় দেখতে চাই।


এসময় আরও উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, যুগ্ম-মুখ্য সংগঠক আলী নাছের খান, সাদিয়া ফারজানা দিনা, আসাদুল্লাহ আল গালিব, আবু সাঈদ লিওন, জাতীয় নাগরিক কমিটির উপজেলা প্রতিনিধি মোহাম্মদ শরীফ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম-আহ্বায়ক মাহির মুহাম্মদ মিলন, যুগ্ম-সদস্য সচিব মোঃ রবিন হাসান ডোমার উপজেলার নেতৃবৃন্দ।


ডোমারের পথসভা ও লিফলেট বিতরণ শেষে উত্তরাঞ্চলে আনুষ্ঠানিকভাবে প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে ডিমলায় যান তারা এভাবে নীলফামারী জেলার ছয় উপজেলায় আজকে তাদের লিফলেট বিতরণ ও পথসভা ছিল।


আরও খবর




তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু,শোকে স্তব্ধ তরং গ্রাম

নন্দীগ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে গুরুতর জখম

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে কাজ শেষ হতেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক: নদীগর্ভে ১ কিলোমিটার, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নগদ ৩২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, লালপুর থানায় মামলা

ডুয়েটে শুরু দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের ১,২০০ শিক্ষার্থী

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা তালুকদার খসরু

কুমিল্লার মুরাদনগরে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের উন্নয়নে প্রতিমন্ত্রী ও প্রশাসকের যৌথ তদারকি, কাজের মান নিয়ে কড়া বার্তা

ভরা মৌসুমে ও মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ!দুশ্চিন্তায় মনপুরার স্হানীয় জেলেরা

মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী,তত্ত্বাবধায়ক ক্লোজড

ঈদ যাত্রায় সড়ক-রেল-নৌপথে নিহত ৪৩৮ জন

মুক্তিযুদ্ধের সময় থাকলে আমি মানুষের পক্ষে থাকতাম, জুলাইতেও মানুষের পক্ষেই ছিলাম: ফারুকী

ব্যাংকখাতে সুশাসন নিশ্চিতে সংস্কার কমিশন গঠন করবে সরকার: তথ্যমন্ত্রী

রাশিয়া গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী

সরকারের ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবি

‘ডেঙ্গুর চিকিৎসা পদ্ধতি শুনে আমি ভয় পেয়ে গেছি’

সনদসর্বস্ব শিক্ষার বদলে কর্মমুখী কারিকুলাম জরুরি: প্রধানমন্ত্রী

ডেঙ্গুর প্রভাব বাড়ার আগেই প্রতিহত করতে চান ডিএসসিসি প্রশাসক