শিরোনাম
জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার ধুনটে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
সোমবার ০৯ নভেম্বর ২০২৬
সোমবার ০৯ নভেম্বর ২০২৬

দোয়ারাবাজারে এক সেতুর অভাবে ভোগান্তিতে ৪ গ্রামের মানুষ

প্রকাশিত:রবিবার ০৩ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৩ নভেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

হাবিবুল কবির:: স্বাধীনতার প্রায় ৫০ বছর পেরিয়ে গেলেও ভোগান্তি দূর হয়নি ৪ গ্রামের মানুষের। কেবল একটি মাত্র সেতুর অভাবে যুগ যুগ ধরে সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের রায়নগর, বাগরা, সুন্দরপই ও বড়বন্দ গ্রামের অন্তত প্রায় ২০ হাজার মানুষ।স্থানীয় বাসিন্দারা জানান, মরানদীর উপর রায়নগর থেকে শরীফপুর সংযোগ সেতু নির্মানের জন্য এলাকাবাসী বার বার দাবি জানিয়ে আসলেও আজোবধি আলোর মুখ দেখেনি। বিগত দিনে কোনো সরকারের আমলে এখানে সেতু নির্মাণে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। প্রত্যেক বার ভোটের সময় ঘনিয়ে আসলে জনপ্রতিনিধিরা সেতু নির্মাণের আশ্বাস দিয়ে যায় কিন্তু নির্বাচনের পরে আর কেউ সামান্যতম খোঁজ খবর পর্যন্ত রাখেন না। এভাবেই বার বার উপেক্ষিত হচ্ছে জনগুরুত্বপূর্ণ রায়পুর থেকে শরীফপুর সংযোগ সেতুর দাবি।সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতু না থাকায় বাঁশের নড়বড়ে ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে পারাপার হচ্ছেন শিক্ষার্থী ও পথচারীরা।রায়নগর গ্রামের বাসিন্দা কাঁচা মিয়া (৫৩) বলেন, ‘আমরা বাপদাদার আমল থেকে এখন পর্যন্ত একই অবস্থায় আছি। সেতু না থাকায় উপজেলা সদরে যাতায়াত করতে পারিনা। সন্তানদেরকে উচ্চ শিক্ষার জন্য এলাকার বাইরে ভালো কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করাতে পারিনা। অসুস্থ রোগীদেরকে তাৎক্ষণিক ভাবে ডাক্তার দেখাতে পারিনা। আমাদের এই দুর্ভোগ দেখার কেউ নেই।’একই গ্রামের বাসিন্দা মাছচাষী মোঃ রাজা মিয়া (৩৪) ও বাবলু (৩০) বলেন, ‘এখানে সেতু না থাকায় মাছের খাবার আনতে এবং মাছ বাজারজাত করতে যা কষ্ট করতে হয় তা বলে বুঝানো যাবেনা।’ ব্যবসায়ী শিপন মিয়া (৪০) বলেন, ‘এই একটি মাত্র সেতুর অভাবে আমরা শত বছর পিছিয়ে আছি। এখানে ব্যবসা বানিজ্য এবং কৃষিকাজ করে অতিরিক্ত পরিবহন ব্যয় বহন করতে গিয়ে আমাদের লোকসান গুণতে হচ্ছে।’ সাবেক শিক্ষার্থী মাজহারুল ইসলাম বলেন, ‘চার গ্রামের প্রায় ২ শতাধিক শিক্ষার্থী উপজেলা সদরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনায় আছে। রায়নগর-শরীফপুর সংযোগ সেতু না থাকায় বর্ষা মৌসুমে ঝুঁকি নিয়ে খেয়া পারাপার হতে হয়। এতে পড়াশোনার ব্যাঘাত ঘটছে।’এব্যাপারে যোগাযোগ করা হলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দোয়ারাবাজার উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ বলেন, ‘রায়নগর-শরীফপুর সংযোগ সেতু নির্মাণের বিষয়ে কোনো কোনো প্রস্তাবনা দেওয়া আছে কীনা আমার জানা নেই। বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখব।’দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইনএনও) নেহের নিগার তনু বলেন, ‘রায়নগর থেকে শরীফপুর সংযোগ সেতু নির্মাণের বিষয়ে এলাকাবাসী আমাকে লিখিতভাবে জানালে আমি বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব।’


আরও খবর
মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

রবিবার ০৮ নভেম্বর ২০২৬





জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ

আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট

গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী

সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী

মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে


এই সম্পর্কিত আরও খবর

জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ