শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

দৃশ্যমান প্রতিদ্বন্দ্বী না থাকলেও ‘অজানা আতঙ্ক’ বিএনপিতে

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা ছাত্র-জনতার গণঅভ্যুত্থান বিএনপির জন্য আশীর্বাদ হয়ে এসেছে। এ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনীতির মাঠে বিএনপির দৃশ্যমান শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই। আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সুযোগ রয়েছে দলটির। কিন্তু নিজ দলের নেতাকর্মীদের দখল, চাঁদাবাজি ও ১/১১ কেন্দ্রিক কিছু কুশীলবের সক্রিয় হওয়া নিয়ে অজানা আতঙ্ক ভর করছে দলটিতে।



গত কিছুদিন ধরে বিএনপির শীর্ষ নেতাদের বক্তব্যেও আতঙ্কের বিষয়টি উঠে এসেছে। তারা বলছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর দলের সুযোগ-সন্ধানী নেতাকর্মীরা চাঁদাবাজি ও দখলদারিত্বে মেতেছে। তাদের কারণে দলের ভাবমূর্তি যেমন নষ্ট হচ্ছে, তেমনি গত ১৭ বছরে বিএনপির ওপর জুলুম-নিপীড়নের মধ্য দিয়ে যে ইতিবাচক ইমেজ তৈরি হয়েছিল, সেটিও ম্লান হচ্ছে।


তাদের ভাষ্য, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে আমাদের প্রধান প্রতিপক্ষ ছিল। তাদের মোকাবিলায় বিভিন্ন সময় নানা কৌশল গ্রহণ করতে হয়েছে। কিন্তু গত ৫ আগস্টের পর আওয়ামী লীগের অনুপস্থিতিতে রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণে অদৃশ্য এক শক্তি চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের সঙ্গে যুক্ত হয়েছে তৎকালীন ১/১১ সরকারের কিছু কুশীলব। যারা বাংলাদেশকে বিরাজনীতিকরণ করতে চেয়েছিল। এখন ওই ধরনের একটি গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছে। এছাড়া স্বৈরাচারের পতন হলেও তাদের সুবিধাভোগীরা এখনও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রয়েছেন। সবমিলিয়ে অদৃশ্য শক্তির অজানা আতঙ্ক ভর করেছে বিএনপি শীর্ষ নেতাদের মনোজগতে।



বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু  বলেন, ‘বিএনপির মধ্যে কোনো আতঙ্ক নেই। তবে, আওয়ামী লীগ ঘেঁষা কিছু বুদ্ধিজীবী, যাদের বিচারের মুখোমুখি করার জন্য জনগণের মধ্য থেকে চাপ তৈরি হচ্ছে, তারা বিএনপিকে নিয়ে নানা ষড়যন্ত্র শুরু করেছেন। স্বৈরাচার আওয়ামী লীগ চলে গেলেও, তাদের দোসররা এখনও রয়ে গেছে। তাদের কাছে এখনও বৈধ-অবৈধ অস্ত্র রয়েছে। তারা দেশকে নিয়ে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে।’


নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, ‘হঠাৎ করে যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে পালিয়ে যেতে বাধ্য হবে, এটি কারও মাথায় আসেনি। ফলে, গত ১৫ বছরে নানাভাবে নিপীড়নের শিকার নেতাকর্মীদের একটি ক্ষুদ্র অংশ বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়ছে। যদিও দল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। তারপরও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।’



তার মতে, ‘কয়েকজন কেন্দ্রীয় নেতার কারণে দল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের বিরুদ্ধে দখল, চাঁদাবাজি এবং নিজেদের মধ্যে খুনাখুনিতে জড়িত হওয়ার অভিযোগ উঠেছে। রাজনৈতিকভাবে এখন বিএনপির বিরুদ্ধে সবচেয়ে বেশি প্রোপাগান্ডা চালাচ্ছে জামায়াত। যারা বিগত দিনগুলোতে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে রাজনীতি করে গেছে। অথচ তারা (বাংলাদেশ জামায়াতে ইসলামী) সবচেয়ে বেশি সুবিধা নিয়েছে বিএনপির কাছ থেকে। তাদের জন্য বিএনপি অতীতে দেশে-বিদেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। হয়েছে দুর্নামের ভাগীদার। এখন তারাই আমাদের বিরুদ্ধে মাঠে নেমেছে।’


নাম প্রকাশ না করে বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য বলেন, আওয়ামী লীগ পতন হলেও গত ১৫ বছরে তাদের সুবিধাভোগী পুলিশ, র‌্যাব ও বিজিবিসহ আমলাদের অনেকে এখনও বহাল তবিয়তে রয়েছেন নানা জায়গায়। শুধু তা-ই নয়, আওয়ামী লীগের সুবিধাভোগীরা এখনও বিভিন্ন জায়গায় নিয়োগ পাচ্ছেন। তাদের পাশাপাশি ১/১১ সরকারের কুশীলবদের এখন আবার সক্রিয় হতে দেখতে পাচ্ছি। যাদের প্রধান এজেন্ডা হলো বিএনপির ভাবমূর্তি নষ্ট করা। এখানে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা। এজন্য বিএনপির শীর্ষ-পর্যায় থেকে সবাইকে অদৃশ্য এ শক্তির বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।



এরই অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূল নেতাদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় সভায় অংশ নিচ্ছেন। গত ২ সেপ্টেম্বর খুলনা বিভাগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ‘নিকট অতীতে স্বৈরাচার ছিল দৃশ্যমান। এখন স্বৈরাচারের দোসররা অদৃশ্য শক্তিরূপে জনতার বিজয় ও অর্জনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আগামীতে দেশে যাতে কোনো স্বৈরাচারের উত্থান হতে না পারে সে বিষয়েও সতর্ক দৃষ্টি রাখতে হবে। দৃশ্যমান প্রতিপক্ষের চেয়ে অদৃশ্য শত্রু অনেক বেশি ভয়ঙ্কর। কারণ দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা চিনি, তাদের আক্রমণের ধরনও আমাদের পরিচিত। কিন্তু অদৃশ্য শত্রুরা অচেনা, তারা আছে সর্বত্র। তাদের অবস্থান অন্ধকারে আর তাদের কৌশল চোরাগোপ্তা।’

আওয়ামী লীগ পতন হলেও গত ১৫ বছরে তাদের সুবিধাভোগী পুলিশ, র‌্যাব ও বিজিবিসহ আমলাদের অনেকে এখনও বহাল তবিয়তে রয়েছেন নানা জায়গায়। শুধু তা-ই নয়, আওয়ামী লীগের সুবিধাভোগীরা এখনও বিভিন্ন জায়গায় নিয়োগ পাচ্ছেন। তাদের পাশাপাশি ১/১১ সরকারের কুশীলবদের এখন আবার সক্রিয় হতে দেখতে পাচ্ছি। যাদের প্রধান এজেন্ডা হলো বিএনপির ভাবমূর্তি নষ্ট করা। এখানে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা।


বিএনপির অপর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, ‘কিছু মানুষ বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছে। তাদের মধ্যে নতুন আশা জেগেছে বিএনপিকে মাইনাস করার। যারা মনে করেন স্বৈরাচার বিলীন হয়ে গেছে, তারা ভুলের মধ্যে আছেন। স্বৈরাচারের পেছনের শক্তি এখনও সক্রিয় আছে।’


নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির আরেক নেতা বলেন, ‘আমাদের নেতাকর্মী অনেকের শরীরে ক্ষমতায় চলে আসার ভাব এসেছে। তারা মনে করে বিএনপি ক্ষমতায় আছে। তাদের এ মনোভাব দলকে ডোবাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল করে দিয়ে নিজেরা খুনোখুনিতে লিপ্ত ছিল। একই অবস্থা এখন আমাদের মধ্যে বিরাজ করছে। যেহেতু মাঠে আওয়ামী লীগ নেই, এখন বিভিন্ন জায়গায় বিএনপি নিজেরাই নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। আর এ সুযোগ নেওয়ার চেষ্টা করছে অন্যরা।’


আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

শাসক নয় উমারপুর ইউনিয়নবাসীর সেবক হতে চাই : কামরুল ইসলাম মন্ডল

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

শিক্ষানীতি ও কর্মসংস্থানের সংকটই সবচেয়ে বড় মরণফাঁদ: নাসীরুদ্দীন পাটওয়ারী

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাউন্সিলের আগে বিএনপিতে বড় পরিবর্তনের হাওয়া

চাঁদপুরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টা, পা হারানোর শঙ্কা

জুলাই নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথ দেখিয়েছে: আখতার হোসেন

পরাজিত শক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে বললেন রিজভী

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার