শিরোনাম
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি চন্দনাইশে ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা,জনসচেতনতায় মাঠে মুরাদনগর থানার ‘ওসি’ লাকসামে যুব বিভাগের মাদক বিরোধী সাইকেল র‍্যালী মাগুরা শ্রীপুরে রড নিয়ে হামলার হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ চন্দনাইশ বৈলতলী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ
শুক্রবার ২৬ জুন ২০২৬
শুক্রবার ২৬ জুন ২০২৬

দুম্বার খামার এখন নীলফামারীতে, প্রস্তুত হচ্ছে কোরবানির জন্য

প্রকাশিত:শুক্রবার ৩০ মে ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ৩০ মে ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

জেলা প্রতিনিধি, নীলফামারীনীলফামারীর সৈয়দপুরে গড়ে উঠেছে ব্যতিক্রমী এক খামার-দুম্বার খামার। মরু অঞ্চলের এই পশু এখন স্থানীয় আবহাওয়ায় দিব্যি মানিয়ে নিয়েছে। খামারের মালিক রবিউল ইসলাম কাজলের হাত ধরেই সৈয়দপুরের একটি প্রত্যন্ত গ্রামে শুরু হয়েছে এই নতুন ধারার পশুপালন। শুরুর কথা বলতে গেলে, মাত্র দুটি দুম্বা নিয়ে শুরু। এখন তার খামারে রয়েছে ২৭টি দুম্বা। কোরবানির ঈদ সামনে রেখে এগুলোকে প্রস্তুত করছেন তিনি।সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের কাথারিপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, ঘাস খাচ্ছে দুম্বাগুলো। খামারে রয়েছে কাঁচা ঘাস, ভুসি, খৈলসহ নানা ধরনের খাবার। পশুগুলোর দেখভালের জন্য রয়েছে দুজন কর্মচারী।খামারের মালিক রবিউল ইসলাম আলোকিত সকালকে বলেন, আমার বড় ভাই রেজাউল ইসলাম নয়নের পরামর্শে তুরস্ক থেকে প্রথমে ২টি পরে আরও ৬টি দুম্বা এনেছিলাম। সব মিলে দাম পড়েছিল ১২ লাখ টাকা। কিছুদিনের মধ্যেই বাচ্চা দেওয়া শুরু করে। এখন খামারে ২৭টা দুম্বা আছে। দুম্বাগুলোর বয়স দুই বছর। প্রতিটির ওজন ৫০ থেকে ১০০ কেজির মধ্যে। বাজারমূল্য ধরা হচ্ছে দেড় লাখ থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত। দুম্বার রোগ প্রতিরোধক্ষমতা ভালো। মরুর প্রাণী হলেও বাংলাদেশে খাপ খাইয়ে নিয়েছে। এদের পালন তুলনামূলকভাবে সহজ। এখন তো লাভই হচ্ছে।তার খামারে দুম্বার পাশাপাশি দেশি ও উন্নত জাতের ছাগলও রয়েছে। শখ থেকে শুরু হলেও এখন তা বাণিজ্যিক রূপ নিয়েছে। খামারটি ঘুরে দেখতে প্রতিদিনই আশপাশের এলাকা থেকে মানুষজন আসছেন। স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম বলেন, এলাকায় এর আগে কেউ দুম্বা পালন করেন নি। নতুন কিছু দেখার আগ্রহে আমরা প্রায়ই খামারে যাই। ওখানকার পশুগুলো দারুণ সুস্থ-সবল।খামারে দুম্বা দেখতে আসা ইব্রাহীম মিজানুর রহমান বলেন, আমাদের দেশে এই ধরনের দুম্বার খামার দেখা যায় না। কিন্তু রবিউল ভাই শখের বসে দুম্বা পালন শুরু করলেও বর্তমানে তার খামারে প্রায় ২৭টি দুম্বা রয়েছে। আমাদের এলাকায় বা আমাদের দেশে সাধারণত এসব ভিনদেশি পশু পালনের জন্য খরচ বেশি হাওয়ায়, কেউ এসব পশু পালন করতে চায় না। কিন্তু, চেষ্টা করলে যে সফল হওয়া যায়, রবিউল ভাই তা প্রমাণ করেছেন। আমারও ইচ্ছে আছে দুম্বা পালনের কিন্তু খরচ অনেক বেশি।রবিউলের খামারে কাজ করেন রমজান আলী। তিনি বলেন, আমি এই খামারে প্রতিদিন কাজ করি। এছাড়া ঘাস কেটে দেই এবং ঘাসের সঙ্গে আরও অন্যান্য খাবার মিশিয়ে দিনে ৩-৪ বার খাবার দেই। আরব দেশের এসব প্রাণী লালনপালন করে ভালোই লাগছে।রবিউল ইসলামের ইচ্ছে, ভবিষ্যতে আরও বড় পরিসরে খামারটি পরিচালনা করবেন। তিনি বলেন, সরকার যদি সহায়তা করে, তাহলে আরও অনেকে এই খাতে আসবে। কর্মসংস্থান বাড়বে। কোরবানির জন্য আগ্রহীরা চাইলে সরাসরি খামারের সঙ্গে যোগাযোগ করে দুম্বা কিনতে পারবেন বলে জানিয়েছেন তিনি।জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সিরাজুল হক আলোকিত সকালকে বলেন, বেশ কয়েক বছর ধরে রবিউল ইসলাম কাজল তার নিজ বাড়িতে উন্নত জাতের ছাগলের পাশাপাশি দুম্বার খামার গড়ে তুলেছেন। আরব দেশের এ প্রাণীটিকে আমাদের এই অঞ্চলে সবসময় দেখা যায় না। আমি নিজে তার খামারটি পরির্দশন করেছি। উনি যেমন আশাবাদী আমরাও তেমন আশাবাদী। এই মরুর প্রাণী আমাদের দেশে লাল-পালন করা সম্ভব। এই দুম্বা লাল-পালনে যাবতীয় পরামর্শ দিয়ে যাচ্ছি। খামারটি দেখে আমার মনে হয়েছে এই দুম্বাগুলো শরীর স্বাস্থ্য অনেক ভালো। সৌদির দুম্বার থেকেও এই দুম্বাগুলোর স্বাস্থ্য অনেক ভালো। আমার মনে হয় আরও যদি উদ্যোক্তা এগিয়ে আসে তারাও এই খামার করে লাভবান হবে।


আরও খবর




আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ

মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি

শেকড়ে ঐতিহ্যের রং: রঙ্গালয়ের সাদাকালো পথচলা

চন্দনাইশে ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন

মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা,জনসচেতনতায় মাঠে মুরাদনগর থানার ‘ওসি’

লাকসামে যুব বিভাগের মাদক বিরোধী সাইকেল র‍্যালী

মাগুরা শ্রীপুরে রড নিয়ে হামলার হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ

সংসদ সদস্য থেকে পদত্যাগ'র হুশিয়ারী কুমিল্লা-০৬ এর সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর

দৌলতপুর সীমান্তে আবারও বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবি-জনতার প্রতিরোধে ব্যর্থ

রাজবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

ঘাটাইলে শিক্ষক সমিতির পরিচিত সভা অনুষ্ঠিত

পীরগাছায় চাঞ্চল্যকর নুপুর হত্যা: আপন ভাই-ভাবী গ্রেফতার

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

চন্দনাইশ বৈলতলী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ

মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি

চন্দনাইশে ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন

মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা,জনসচেতনতায় মাঠে মুরাদনগর থানার ‘ওসি’

লাকসামে যুব বিভাগের মাদক বিরোধী সাইকেল র‍্যালী

মাগুরা শ্রীপুরে রড নিয়ে হামলার হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ

সংসদ সদস্য থেকে পদত্যাগ'র হুশিয়ারী কুমিল্লা-০৬ এর সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর

দৌলতপুর সীমান্তে আবারও বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবি-জনতার প্রতিরোধে ব্যর্থ

রাজবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত