শিরোনাম
বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

ঈদে জাল টাকার আতঙ্কে ব্যবসায়ীরা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ০২ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ০২ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

রাজধানীর অধিকাংশ মার্কেটে ধরা পড়ছে জাল টাকা। বিশেষ করে ঈদ মৌসুম এলেই সক্রিয় হয়ে ওঠে জাল নোট কারবারিরা। ঈদের কেনাকাটার ভিড়ে সাধারণ ক্রেতা সেজে জাল টাকা দিয়ে সটকে পড়ছে এ চক্রের সদস্যরা। যেসব মার্কেট বা দেকানে বেচাকেনার ভিড় জমে, সেখানেই এমন অপরাধ কর্মকাণ্ড চালাচ্ছে তারা। এতে আতঙ্কে থাকেন অধিকাংশ ব্যবসায়ী।


ব্যবসায়ীদের দাবি, গত কয়েক বছরের তুলনায় এবার জাল টাকা বেশি পাওয়া যাচ্ছে। তারা বলছেন, এ বছর প্রতিদিনই জাল নোট ধরা পড়ছে। কখনও ক্রেতার সামনে আবার কখনও ব্যাংকে যাওয়ার পর জানা যাচ্ছে এসব টাকা জাল।


রাজধানীর চন্দ্রিমা সুপার মার্কেটের দ্বিতলায় এম কে স্টাইলের কর্ণধার মোহাম্মদ রাজু বলেন, ঈদ, পূজা কিংবা বিশেষ দিবসকে কেন্দ্র করে জাল টাকা কারবারিরা বেশি সক্রিয় হয়ে ওঠে। গত রমজানের চেয়ে এ বছর পাঁচ থেকে ছয়বার জাল টাকা পাওয়া গেছে। বেচাকেনার চাপে বা তাড়াহুড়োর মধ্যে তারা জাল টাকা দিয়ে দিচ্ছে। ফলে অনেক সময় এসব জাল টাকা ধরার উপায় থাকছে না। ব্যাংকে নিয়ে যাওয়ার পর জানা যাচ্ছে এসব টাকা জাল।


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, জাল টাকা কারবারিদের রুখতে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সময় অভিযান চালায়। বিভিন্ন সময় জাল টাকা কারবারিদের গ্রেফতার ও বিপুল পরিমাণে জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জাম জব্দ করা হচ্ছে।


পুলিশ বলছে, আগে ঢাকার বিভিন্ন এলাকায় জাল টাকা তৈরি করে ঢাকাসহ সারা দেশে ছড়িয়ে দিতো। বর্তমানে অধিকাংশ কারবারি তাদের কৌশল পাল্টে ঢাকার বাইরের জেলাগুলোয় আস্তানা গেড়ে জাল টাকা তৈরি করছে। এসব কারখানা দুর্গম এলাকায় হওয়ায় অভিযান চালিয়েও খুব একটা সফলতা পারছে না আইনশৃঙ্খলা বাহিনী।


সোমবার সরেজমিনে রাজধানীর চাদনী চক, চন্দ্রিমা সুপার মার্কেট, নিউ সুপার মার্কেট ও ঢাকা নিউ মার্কেট ঘুরে দেখা যায়, প্রতিদিনই অধিকাংশ দোকানে জাল টাকা ধরা পড়ছে। কখনও ক্রেতার সামনে আবার কখনও ক্রেতা চলে যাওয়ার পর জানা যাচ্ছে এসব জাল টাকা। এতে লোকসানে পড়ছেন ব্যবসায়ীরা।


চন্দিমা সুপার মার্কেটের প্যান্ট হাউসের স্বত্বাধিকারী আনোয়ার হোসেন বলেন, চক্রটি এমনভাবে জাল টাকা ঢুকিয়ে দেয়, যা স্বাভাবিকভাবে বোঝার উপায় থাকে না। তারা অনেক সূক্ষ্মভাবে জাল টাকার কারবার করে। যখন সাধারণ ক্রেতাদের অনেক ভিড় তৈরি হয়। তখন চক্রের একাধিক সদস্য দোকানের স্টাফদের নানাভাবে ব্যস্ত রেখে জাল টাকা দিয়ে দেয়। ফলে ধরার সুযোগ থাকে না।


নিউ সুপার মার্কেটের তানিয়া ফ্যাশনের ম্যানেজার সুমন বলেন, জাল টাকা চক্রের কিছু নারী সদস্যও রয়েছে। তারা কেনাকাটার নামে দোকানের স্টাফদের বিভিন্নভাবে ব্যস্ত রাখে। কিছু সময় আমাদের প্রচণ্ড বিরক্ত করে তুলে। এ ছাড়া তাদের পোশাক ও আচার-ব্যবহারও অনেক ভালো থাকে। ফলে জাল টাকার সন্দেহ থাকে না কিংবা চেক করার সুযোগ থাকে না।


এ বিষয়ে নিউ সুপার মার্কেট (দ.) বণিক সমিতির প্রচার সম্পাদক আনিসুর রহমান রনি বলেন, জাল টাকা প্রতিরোধে আমরা ব্যবসায়ীদের বিভিন্নভাবে সতর্ক করছি। মাইকিং করা হচ্ছে। এ ছাড়া জাল টাকা পেলেই সমিতির অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।


ঢাকা নিউ মার্কেট ব্যবসায়ী গ্রুপের ম্যানেজার সিরাজুল ইসলাম বলেন, সারা বছরই জাল টাকা পাওয়া যায়। তবে ঈদ মৌসুমে একটু বেশি পাওয়া যায়। জাল টাকা চক্রের সদস্যরা ধুরন্ধর। তারা একসঙ্গে বেশ কয়েকজন একটি দোকানে ঢুকে কেনাকাটা করে এবং টাকা দেওয়ার সময় স্টাফদের নানাভাবে ব্যস্ত রাখে, যাতে টাকা চেক করে রাখার সুযোগ কম থাকে।


তিনি আরও বলেন, জাল টাকা প্রতিরোধে আমরা প্রত্যেক ব্যবসায়ী ও স্টাফদের আরও সতর্ক করে তুলছি। কোনও কোনও ব্যবসায়ী নিজ উদ্যোগে জাল টাকা শনাক্তকরণ মেশিন কিনছেন। তবে জাল টাকা প্রতিরোধে সতর্ক হওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর ভূমিকা রাখা প্রয়োজন মনে করেন তিনি।


সম্প্রতি শরীয়তপুরের নড়িয়া উপজেলার একটি দুর্গম এলাকায় জাল টাকার কারখানায় অভিযান চালায় র‌্যাব। গ্রেফতার করা হয় তিন কারবারিকে। এ সময় ২০ লাখ টাকার জাল নোট ও জাল টাকা তৈরিতে ব্যবহৃত ল্যাপটপ, প্রিন্টার ও বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়।


অন্যদিকে রাজধানীর বসুন্ধারা আবাসিক এলাকায় অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের বাড্ডা জোন। অভিযানে জাল টাকার কারবারি চক্রের মূল হোতা মোহাম্মদ ফয়েজ আহমেদ রাসেলসহ চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় ৮৩ হাজার টাকার জাল নোট ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।


জানতে চাইলে অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমশিনার (এসি) রাজন কুমার সাহা বলেন, আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে বিভিন্ন মার্কেটে এসব জাল নোট ছড়িয়ে দিতো চক্রটি। বেচাকেনা সরগরম হওয়ায় খুব সহজেই এসব জাল নোট ঢাকার বিভিন্ন মার্কেটে ছড়িয়ে দিচ্ছিল।


পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে সাধারণ মানুষের স্বার্থে জাল নোট কারবারিদের ধরতে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।


আরও খবর




বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ

কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী