শিরোনাম
বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬
ঝুলে আছে ২০ হাজার মামলা

এক দশকে প্রায় সাড়ে ৫ হাজার শ্রমিকের প্রাণহানি, মেলেনি ক্ষতিপূরণ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২৩ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:বুধবার ২৩ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

শুধু কর্মক্ষেত্রেই বিভিন্ন দুর্ঘটনায় এক দশকে প্রায় সাড়ে ৫ হাজার শ্রমিকের প্রাণহানি হয়েছে। আহত কয়েক হাজার। এদের বেশিরভাগই মালিক পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা বা ক্ষতিপূরণ পাননি। আর শ্রম আদালতে ঝুলে আছে প্রায় ২০ হাজার মামলা। বিশেষজ্ঞরা বলছেন, প্রয়োজনীয় সংখ্যক আদালত, বিচারক নিয়োগ এবং সহায়ক জনবল সংকট দূর করা গেলে শ্রমিকরা তাদের অধিকার ফিরে পাবে। আর শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ বলছেন, শ্রমিকদের স্বার্থ রক্ষায় কাজ করছে অন্তর্বর্তী সরকার।


মো. এমদাদুল হক, পেশায় ছিলেন রাজমিস্ত্রী। ২০১৯ সালে নির্মাণাধীন ভবন থেকে পড়ে গিয়ে পঙ্গু হয়ে যান। পাঁচবছর হয়ে গেলেও ভবন মালিক অথবা কন্সট্রাকশন কোম্পানি থেকে পায়নি কোন ক্ষতিপূরণ। আর শারীরিকভাবে অক্ষম এমদাদুলের পরিবারের নিয়তি শুধুই অনিশ্চয়তা।


মো. এমদাদুল বলেন, ‘হক জরিমানা বলতে আমি যে মেডিকেলে ভর্তি হয়েছি সেটাও দিতে পারে নাই। আমার স্ত্রী বাড়ি থেকে ২০ হাজার টাকা ধার করে এনে ভর্তি করেছে।’


এদিকে, স্ত্রী নাজমা বেগম পুরো পরিবারের ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন। পঙ্গু স্বামীকে দেখাশোনা করা এবং একই সাথে নিজেই চাকরি করে সংসার চালাচ্ছেন। পাশাপাশি শ্রমিক দুর্ঘটনা মামলা নিয়ে আদলতের দৌঁড়-ঝাপ। হাঁপিয়ে উঠলেও সন্তান-স্বামীর ভবিষ্যতের কথা চিন্তা করে সব করে যাচ্ছেন দশভুজা নাজমা বেগম।


নাজমা বেগম বলেন, ‘এখন রোজকার করতে পারলে খাওয়া দাওয়া করতে পারবো নাহলে পারবো না। আমি যদি এখন বিছানায় পড়ে যায় তাহলে দেখার মতো কেউ নাই, সাহায্য করার মতো কেউ নাই।’


একই ঘটনা বাবুল বাবুরও। ছয় বছর আগে ইন্টারনেটের সংযোগ দিতে কোন ধরনের নিরাপত্তা ছাড়াই মালিক তাকে উঠিয়ে দেয় বহুতল ভবনে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বর্তমানে পঙ্গু তিনি। আর এ ঘটনার পর পঙ্গু স্বামীকে ছেড়ে বাপের বাড়ি চলে যান স্ত্রী। শ্রম আদালতে মামলা করলেও মালিকের পক্ষ থেকে পায়নি কোনো জরিমানা। মা, বড় ভাই আর তাদের সংসারে নিজেকেই বোঝা ভাবেন বাবুল।


বাবুল বাবু বলেন, ‘আমার মালিক মার হাতে ধরে বলতেছে আমি খুবই অসুবিধায় আছি এখন দিতে পারছি না টাকা। আমি এখন আসলে কোনো কিছু করতে পারতেছি না।’


এমদাদুল, বাবুলের মত এমন ঘটনা নিত্যদিনের। গবেষণা তথ্য বলছে, এবছর প্রথম ৬ মাসেই ৪২০টি দুর্ঘটনায় মারা গেছেন ৪৭৫ শ্রমিক। আর আহত হাজার দুয়েকের বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে কনস্ট্রাকশন, পরিবহন আর সেবা খাতে । ২০২৩ সালে একই সময়ে সারাদেশে ২৮৭ টি দুর্ঘটনায় ৩৮৯ জন শ্রমিক নিহত হয়েছিলেন।


আর বিগত বছর দেশে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ৮৭৫ জন শ্রমিক নিহত হয়। হিসাব বলছে, গত ১০ বছরে প্রায় সাড়ে ৫ হাজার শ্রমিক নিহত হয়েছেন। আর এই সময়ে কর্মক্ষেত্রে দুর্ঘটনা ঘটেছে ৪ হাজার ৭১টি।


সেইফটি এন্ড রাইটসের নির্বাহী পরিচালক সেকান্দার আলি মিনা বলেন, ‘একজন শ্রমিক নিহত হলে মালিককে যে যে শাস্তি দেয়া হতো তা যদি সবগুলো সঠিকভাবে দেয়া যেত তাহলে মালিক ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকতো।’


শ্রম মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশের ১৩টি শ্রম আদালতে ২০ হাজারের বেশি মামলা বিচারাধীন। শ্রমিকদের অধিকার ও আইন নিয়ে কাজ করছে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট। সংস্থাটির মতে, প্রয়োজনীয় সংখ্যক আদালত, বিচারক ও সহায়ক জনবল সংকটের অভাবে বছরের পর বছর ধরে এসব মামলা ঝুলে রয়েছে। এছাড়াও প্রাথমিক মামলা করার ক্ষেত্রে নিকটস্থ আদালতে মামলা করারও পরামর্শ দেন সংস্থাটি।


ব্লাস্টের পরিচালক বরকত আলী বলেন, ‘মালিকপক্ষ যদি দুর্ঘটনা বিষয়ে শ্রম আদালতকে জানায় ক্ষতিপূরণ দেবার বিষয়ে ও ক্ষতিপূরণ যদি ডিপোজিট করে তাহলে মামলা দ্রুত নিষ্পত্তি হতে পারে।’


এদিকে অভিযোগ আছে, কর্মক্ষেত্রের দুর্ঘটনায় যেসকল মামলা হয়ে থাকে সেগুলোতে সরকার মালিকপক্ষের স্বার্থই বেশি দেখে থাকে। এমন অভিযোগ অস্বীকার করেনি শ্রম উপদেষ্টাও। শ্রম আদালতসহ অন্যান্য সংস্থাগুলোকে জবাবদিহিতায় আনা হবে বলেও আশ্বাস দেন তিনি।


শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ‘শ্রম আদালতসহ আরো যে দপ্তর রয়েছে সেগুলো কীভাবে সক্রিয় করা যায় তা নিয়ে আমরা কাজ করছি।’


এছাড়াও মালিককে কর্মক্ষেত্রে শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করাকে দায় নয় বিনিয়োগ মনে করতে হবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। 


আরও খবর




বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ

কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী