শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

এক যুগে মশা মারতে খরচ ১২শ' কোটি টাকা!

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ১৬ জুলাই ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৬ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

রাজধানীতে বেড়েছে মশার উৎপাত। এর সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সিটি করপোরেশনের মশক নিধন ব্যয়। গত ১২ বছরে ঢাকার মশা মারার আয়োজনে খরচ হয়েছে ১ হাজার ২০০ কোটি টাকা। অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশ আইন করে মশা নিধনে ফগিং নিষিদ্ধসহ কীটনাশক প্রয়োগে অনুৎসাহিত করলেও, বাংলাদেশের চিত্র ভিন্ন। বিশেষজ্ঞদের মত, বিজ্ঞানভিত্তিক মশক নিধনে গুরুত্ব দেয়াসহ বছরজুড়েই চালাতে হবে কার্যক্রম।


মশার উৎপাত নিয়ে অস্বস্তি বেড়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। যা থেকে নগরবাসীকে মুক্তি দিতে বছরের পর বছর ফগিং ও কীটনাশক ছিটিয়ে যাচ্ছে ঢাকার দুই সিটি করপোরেশন। এর সঙ্গে সময়ে সময়ে যুক্ত হয়েছে ড্রোন উড়িয়ে মশা ও লার্ভার উৎস শনাক্তকরণ। জলাধারে ছাড়া হয়েছে গাপ্পি মাছ, ব্যাঙ, হাঁস ও তেলাপিয়া মাছ।


এতসব কার্যক্রমের পরেও মশার আক্রমণ কমেনি রাজধানীতে। যার হিসাব মেলানো যায় বিভিন্ন হাসপাতাল থেকে পাওয়া ডেঙ্গু রোগীর পরিসংখ্যান থেকেই। চলতি বছর ডেঙ্গু আক্রান্তের হিসাব গ্রাফিক্স সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে মাত্র তিন মাসের ব্যবধানে শুধু ঢাকাতেই মশা বেড়েছে দ্বিগুণ।


অন্যদিকে বৃষ্টিতে হরহামেশাই ডুবছে নগরী। এতে যেখানে সেখানে জমে থাকার পানি মশার দ্রুত বিস্তারে সহায়ক হচ্ছে বলে বলছেন বিশেষজ্ঞরা। তাই প্রশ্ন তৈরি হয়েছে কতটা বিজ্ঞানসম্মত উদ্যোগে নিয়েছে সিটি করপোরেশন?


কীটতত্ত্ববিদ অধ্যাপক ড. কবিরুল বাশার বলেন, 'প্রতিটি ওয়ার্ডকে ১০টি ভাগে ভাগ করে কমিটি করতে হবে। এ কমিটিতে থাকবে ক্লিনার ডে প্রতিটি বাসাবাড়িতে গিয়ে গিয়ে নাগরিককে সম্পৃক্ত করবে। কীভাবে সে নিজে মশা নিয়ন্ত্রণ করতে পারে। সাথে আরেকজন ব্যক্তি থাকবে তার কাজ হবে, যেখানে পরিবেশগত ব্যবস্থাপনা সম্ভব না, সেখানে কীটনাশক প্রয়োগ করা।'


ঢাকার দুই সিটির চলতি অর্থবছরে মশা মারার বাজেট ১৫২ কোটি ৮৫ লাখ টাকা। এর মধ্যে উত্তরের ১২১ কোটি ৮৪ লাখ আর দক্ষিণের ৩১ কোটি এক লাখ টাকা। আর গত ১২ বছরে ঢাকার মশা মারার আয়োজনে খরচ হয়েছে এক হাজার ২০০ কোটি টাকা।


এই বাজেটের টাকা ব্যয় হয়েছে মশা নিয়ন্ত্রণের নানা যন্ত্রপাতি, কীটনাশকসহ আরও অনেক কাজে। যা মশক দমনের বিজ্ঞানভিত্তিক গবেষণায় গুরুত্ব পায়নি বলে অভিযোগ রয়েছে।


অধ্যাপক ড. কবিরুল বাশার আরও বলেন, 'সমন্বিত মশক ব্যবস্থাপনাটা আসলে কী? প্রথম হচ্ছে পরিবেশগত ব্যবস্থাপনা, দ্বিতীয় হচ্ছে জীবজ নিয়ন্ত্রণ আর তৃতীয় হচ্ছে কীটনাশক বা কেমিক্যাল ও চতুর্থ হচ্ছে জনগণকেব সম্পৃক্ত করা। এই চারটিকে একসঙ্গে করে বিজ্ঞানভিত্তিক প্রয়োগ ঘটাতে পারলে তখনই মশার নিয়ন্ত্রণ হবে।'


দিনের পর দিন ফগিং ও মাত্রাতিরিক্ত কীটনাশক প্রয়োগে জীববৈচিত্র্য ক্ষতির মুখে পড়ছে। সেই সঙ্গে জনস্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে বলে জানিয়েছেন গবেষকরা।


আইসিডিডিআরবি'র ইনফেকশাস ডিজিজেস ডিভিশন ড. শফিউল আলম বলেন, 'সিটি করপোরেশনের যারা ফগিং করছে, আমরা নিজেরাও আমাদের বাসাবাড়িতে ফগিং করি, সেখানে সঠিক মাত্রায় প্রয়োগ হচ্ছে কি না? জনস্বার্থে যতটুকু নিয়ম রয়েছে কেউ যদি তার থেকে বেশি করে থাকে তাহলে কিন্তু আমাদের প্রকৃতিতে একটা বিরূপ প্রতিক্রিয়া থাকবেই।'


আইন করে মশা নিধনে ফগিং নিষিদ্ধ করছে বিভিন্ন দেশ। কমিয়ে আনা হচ্ছে কীটনাশক প্রয়োগও। যদিও বাংলাদেশে এ চিত্র ভিন্ন। তাই এডিস নিয়ন্ত্রণে সমন্বিত ব্যবস্থাপনার পাশাপাশি সারা বছরজুড়েই মশক দমন কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ বিশেষজ্ঞদের।


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী