শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

একমাস অপেক্ষা করেন, প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাবো: ব্যারিস্টার সুমন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ১৬ জুলাই ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৬ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

 কোটা সংস্কার আন্দোলনকারীদের এক মাস তথা আপিল বিভাগের রায় পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন জাতীয় সংসদের স্বতন্ত্র সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।


মঙ্গলবার সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।


সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, কোটা সংস্কারের আন্দোলন চলছে। আন্দোলনকারীরা প্রোগ্রাম ডেকেছে। আবার ছাত্রলীগও। তার মানে মারামারি অবধারিত। প্রধানমন্ত্রী সংস্কারের কথা বলেছেন, যারা আন্দোলন করছেন তারাও যৌক্তিক সংস্কারের কথা বলছেন। দুইপক্ষের চাওয়া এক, তারপরও আন্দোলন কেন? 


প্রথমে এ আন্দোলনকে যৌক্তিক মনে করেছি। কিন্তু যখন এ আন্দোলনে রাজাকার স্লোগান চলে আসলো, যখন সরকার ও দেশবিরোধী কিছু মানুষও এ আন্দোলনের সঙ্গে জড়িয়ে গেছে, তখন সরকার বসে থাকতে পারে না। কোটা সংস্কার আন্দোলনটা সরকার বিরোধী আন্দোলন দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে এবং সরকারও তাই মনে করছে।


সুমন বলেন, এখন কোটার বিষয়টি আদালতের এখতিয়ার। আপনি আদালতকে যদি না মানেন তাহলে আরেকটা সাংবিধানিক সংকটে পড়ে যাবো। আজকে যারা মুখোমুখি হচ্ছেন তাদের প্রতি আমার একটা দাবি; বেশ কিছুদিন ধরে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে, আমি বলছি না আপনাদের দাবি অযৌক্তিক। আমি বলছি দাবি আদায়ের প্রক্রিয়াটা আদালত দেওয়া সময় পর্যন্ত অপেক্ষা করা যায় কিনা; আদালত আগামী একমাসের মধ্যে এটার সমাধান দেবেন বলছেন। প্রধানমন্ত্রী কোটা বাতিল করে গেজেট করেছেন। আমার বিশ্বাস উনি আবার একটা যৌক্তিক সমাধান দিতে পারবেন।


আন্দোলনকারীদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা কোটার কথা বলে যদি সরকার ফেলে দিতে চান তাহলে আমাকেও ফেলে দিবেন। আমিও পড়ে যাবো তাতে আমার দুঃখ নাই। যদি আপনারা ভালো কারণে ফেলে দেন অসুবিধা নাই। কিন্তু যুদ্ধাপরাধী এসে যদি আমাদের ফেলে দিতে চায় তাহলে... আর ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি রক্তাক্ত একটা অবস্থার মুখোমুখি যদি হতে হয় তাহলে এটা কোনোভাবে দেশের জন্য সুখকর হবে না। আমার বক্তব্য হচ্ছে আপনারা অন্তত এক মাসের জন্য এটাকে(আন্দোলনকে) স্থগিত করেন। এবং প্রয়োজনে আমি আপনাদেরকে নিয়ে, যারা কোটা সংস্কার আন্দোলন করছেন, তাদের নেতৃবৃন্দ যারা প্রকৃত ছাত্র, তাদেরকে নিয়ে  প্রধানমন্ত্রীর সঙ্গে বসবো। বসে কথা বলবো যাতে একটা যৌক্তিক সমাধান করা যায়।


ছাত্রলীগের উদ্দেশে সায়েদুল হক সুমন বলেন, আপনারা যদি প্রকৃতঅর্থে কাউকে প্রতিহত করতে চান, দেখা যায় যদি এ আন্দোলনে বাইরে থেকে কেউ এসে সরকারের ক্ষতি করতে চায়, রাষ্ট্রের ক্ষতি করতে চায় তাদেরকে প্রসাশনের কাছে হস্তান্তর করবেন। নিজেরা আইন হাতে তুলে নিবেন না। আমি আপনাদের বড় ভাই হিসেবে বলছি। আর যারা আন্দোলন করছেন তাদেরও বড় ভাই আমি। আপনাদের বলবো আদালতের দিকে একটু দেখেন। একমাসের পরে যদি আপনাদের মনে হয় যদি যৌক্তিক সমাধান হয়নি তাহলে আবার আন্দোলন করতে পারবেন। কিন্তু অযথা মুখোমুখি হয়ে আমি চাই না আপনাদের ভবিষ্যত নষ্ট হোক এবং দেশে একটা বিশৃঙ্খল পারিস্থিতির তৈরি হোক। কারণ এরকম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলে সরকারকে কিন্তু কঠিন হাতে আগাতে হবে।


এ সময় প্রয়োজনে কোটা সংস্কারের পক্ষে তিনি আদালতে আইনজীবী হিসেবে থাকার আগ্রহ প্রকাশ করেন।


এছাড়া গতকাল যারা আহত হয়েছেন সবাইতে পরিপূর্ণভাবে চিকিৎসা দিতে সরকারের কাছে দাবি জানিয়ে এ সংসদ সদস্য বলেন, সে যেই হোন কেন কাউকে মারতে পারেন না। অনেকে অতি আবেগে এ কাজ করতে পারেন। এটা দলীয় সিদ্ধান্ত না। যারা মারে তারা প্রকৃত ছাত্রলীগ না।   


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী