শিরোনাম
পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ "হয় মাদক ছাড়, নয়তো মুরাদনগর ছাড়"- ওসি আনোয়ার ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব‍্যাংকে গ্রাহকের অসাবধানতায় প্রতারক চক্র হাতিয়ে ৭ লাখ টাকার বেশি লালমোহনে শুল্ক ফাঁকি দেয়া বিপুল পরিমাণের বিদেশি সিগারেট জব্দ লালমোহনে ৬ জুয়াড়ি আটক বাঙ্গরায় ৭ মাদকসেবী আটক, আদালতে সাজা শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার আড়াইহাজারে হাইজাদী ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনীর সালাম জানিয়েছেন যুবদল নেতা জহিরুল ইসলাম বাঙ্গরায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬

এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে নাটোরে 'গাছের অভিভাবক' হলো ক্ষুদে শিক্ষার্থীরা

প্রকাশিত:বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


পরিবেশ সুরক্ষা এবং আগামী প্রজন্মকে সবুজের বার্তা দেওয়ার প্রত্যয়ে নাটোরের বনবেলঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেছে এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বনবেলঘরিয়া স্টেশন বাইপাস এলাকায় এই ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হয়। ‘ইনিশিয়েটিভ ফর ক্লাইমেট একশন’-এর অংশ হিসেবে এবং জাতীয় পর্যায়ে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানকে সামনে রেখে এ উদ্যোগ বাস্তবায়ন করেছে সংগঠনটি। এই কর্মসূচির অন্যতম প্রধান আকর্ষণ ছিল শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিয়ে তাদেরকে ‘গাছের অভিভাবক’ হিসেবে দায়িত্ব গ্রহণের আহ্বান জানানো।

এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফাউন্ডেশনের উপদেষ্টা মো. জিল্লুর রহমান খান চৌধুরী বাবুল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুল হক ডিউক।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাবুল চৌধুরী বলেন, আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের হাত ধরেই রচিত হবে আগামীর সবুজ ও সুন্দর বাংলাদেশ। চারা গাছগুলো যেমন শিক্ষার্থীদের পরম যত্নে ধীরে ধীরে বড় হয়ে উঠবে, তেমনি এই গাছগুলো আমাদের চারপাশের পরিবেশকেও বাসযোগ্য করে তুলবে। চারাগুলো শুধু একটি গাছ নয়, পরিবেশ বাঁচানোর এক একটি বড় শক্তি হিসেবে কাজ করবে।

কর্মসূচির বিষয়ে এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ রিফাদ মাহমুদ বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় আমাদের এখনই টেকসই পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের এই 'ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি' উদ্যোগের মূল উদ্দেশ্য হলো শিশুদের মধ্যে শৈশব থেকেই পরিবেশ সচেতনতা এবং দায়িত্ববোধ তৈরি করা। আমরা চাই প্রতিটি শিশু একটি করে গাছের অভিভাবক হোক, যাতে তারা প্রকৃতির সাথে বেড়ে ওঠার পাশাপাশি একটি সবুজ বাংলাদেশ বিনির্মাণে সরাসরি ভূমিকা রাখতে পারে।

বিনামূল্যে মানসম্পন্ন চারা হাতে পেয়ে কোমলমতি শিক্ষার্থীরা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করে। তারা গাছের অভিভাবক হিসেবে চারাগুলোর সঠিক পরিচর্যা করার অঙ্গীকার ব্যক্ত করে। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে প্রতিটি শিক্ষার্থীর হাতে চারা তুলে দিয়ে তাদের উৎসাহিত করেন।

উল্লেখ্য, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দশ হাজার বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি বর্তমানে চলমান রয়েছে।


আরও খবর




পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

"হয় মাদক ছাড়, নয়তো মুরাদনগর ছাড়"- ওসি আনোয়ার

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল

সংবাদ সম্মেলনে যুবকের দাবি: প্রেমের সম্পর্কের পর সাইবার মামলা, হয়রানির অভিযোগ

যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব‍্যাংকে গ্রাহকের অসাবধানতায় প্রতারক চক্র হাতিয়ে ৭ লাখ টাকার বেশি

বান্দরবানে ১১ মামলার আসামি নয়ন চৌধুরীকে ৩৪৫ পিস ইয়াবাসহ আটক

লালমোহনে শুল্ক ফাঁকি দেয়া বিপুল পরিমাণের বিদেশি সিগারেট জব্দ

লালমোহনে ৬ জুয়াড়ি আটক

বাঙ্গরায় ৭ মাদকসেবী আটক, আদালতে সাজা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

ধর্মপাশায় বিদ্যালয়ের সামনে ময়লার স্তূপ, পাশে মসজিদ—দুর্ভোগে পথচারী ও শিক্ষার্থীরা

বোয়ালখালীতে কুচক্রীমহল কর্তৃক জনচলাচলের সড়ক দখল ও অবরোধ করার অভিযোগ

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

মনপুরায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

আলোর পথ যুব সংঘের উদ্যোগে নৌকা ভ্রমন

৩২ বছরের সম্পর্কের টানে সৌদি থেকে গোয়াইনঘাটে কফিল, অসুস্থ কর্মচারীকে দেখতে ছুটে এলেন প্রবাসী মালিক

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নরসিংদী সরকারী কলেজের ছাত্র মুয়াজ নিহত

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

আগামীকাল ডুয়েটে ভর্তি পরীক্ষা মহারণ, ক্যাম্পাসজুড়ে প্রস্তুতি সম্পন্ন

মনপুরার মনোয়ারা বেগম মহিলা কলেজ সরকারিকরণের উদ্যোগ, শিক্ষাঙ্গনে উচ্ছ্বাস

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার


এই সম্পর্কিত আরও খবর

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

"হয় মাদক ছাড়, নয়তো মুরাদনগর ছাড়"- ওসি আনোয়ার

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল

সংবাদ সম্মেলনে যুবকের দাবি: প্রেমের সম্পর্কের পর সাইবার মামলা, হয়রানির অভিযোগ

যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব‍্যাংকে গ্রাহকের অসাবধানতায় প্রতারক চক্র হাতিয়ে ৭ লাখ টাকার বেশি

বান্দরবানে ১১ মামলার আসামি নয়ন চৌধুরীকে ৩৪৫ পিস ইয়াবাসহ আটক

লালমোহনে শুল্ক ফাঁকি দেয়া বিপুল পরিমাণের বিদেশি সিগারেট জব্দ

লালমোহনে ৬ জুয়াড়ি আটক

বাঙ্গরায় ৭ মাদকসেবী আটক, আদালতে সাজা