শিরোনাম
পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন: ওসি আনোয়ার হোসেন
শনিবার ২৫ জুলাই ২০২৬
শনিবার ২৫ জুলাই ২০২৬

ফের বাড়বে শাহজালালের থার্ড টার্মিনাল নির্মাণ ব্যয়?

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২৫ জুন ২০২৫ | হালনাগাদ:বুধবার ২৫ জুন ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণে ব্যয় বাড়তে পারে আরও দুই হাজার কোটি টাকা। নান্দনিকতা ও নির্মাণ সামগ্রীর মান উন্নয়নে এই ব্যয় পরিশোধের তাগাদা দিয়েছে নির্মাণকারী ঠিকাদার প্রতিষ্ঠান। বিষয়টি স্বীকার করে মূলত ব্যয় কতটা, তা পর্যালোচনা করে সমন্বয়ের কথা জানিয়েছেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান। তবে ব্যয় বৃদ্ধির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলে বিশেষজ্ঞরা বলছেন, গলদ খুঁজে বের করতে হবে।


২০২৪ সালে পুরোদমে যাত্রীসেবা দেয়ার কথা থাকলেও চালু হয়নি ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। উল্টো কাজ শেষ করতে না পারায় নতুন করে ব্যয়ের খাতায় যোগ হতে পারে আরও ২ হাজার কোটি টাকা। নির্মাণ কাজে আসছে কিছু পরিবর্তন। ভিভিআইপি জোনসহ কয়েকটি স্থানের সাজসজ্জা ও নতুন সংযোজনে বাড়তি অর্থ দাবি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

 

মূলত বিশাল কর্মযজ্ঞের নানা অংশে ছিল অনিয়ম, নিম্নমানের নির্মাণ সামগ্রী। এমন ৫ শতাধিক ভেরিয়েশনের জন্য অতিরিক্ত ব্যয়ের কথা জানিয়েছে সিভিল এভিয়েশন। বলা হয়, কাজের পাশাপাশি দুর্নীতি খতিয়ে দেখছে দুদক।

 

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, টার্মিনালটির কাজে যেসব অনিয়ম করা হয়েছে ও যেসব কাজ বাকি রয়েছে সেগুলো ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে বসে ঠিক করা হচ্ছে। কাজের পাশাপাশি দুদক তাদের কাজ করছে। এখন যত দ্রুত সম্ভব টার্মিনালটি চালু করার চেষ্টা চলছে।


 

২০১৯ সালের নির্মাণ শুরুর পর করোনাকালেও থেমে থাকেনি তৃতীয় টার্মিনালের কাজ। সেক্ষেত্রে ব্যয় বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেন, যারা প্রকল্পের ব্যয় মূল্যায়ন করেছে, তারা কেন আগে থেকে সমস্যাগুলো চিহ্নিত করতে পারেনি; সেটি খুঁজে বের করতে হবে। তবে ব্যয় বাড়লেও সেটি যৌক্তিক পর্যায়ে হতে হবে। ২ হাজার কোটি টাকা ব্যয় বাড়ানো কোনো গ্রহণযোগ্য সমাধান নয়।

 

তবে নিজেদের স্বার্থ ঠিক রেখে আইনগতভাবেই বিষয়টি সমাধান করা হবে বলে জানান বেবিচক চেয়ারম্যান। তিনি বলেন, এই কাজটিতে অনেক আগে থেকেই জটিলতা তৈরি হয়েছে। তবে স্বার্থ সংরক্ষণ করে সেই জটিলতা সমাধানের চেষ্টা চলছে।

 

২০১৭ সালে তৃতীয় টার্মিনাল নির্মাণে ব্যয় প্রস্তাব ছিল ১৩ হাজার কোটি টাকা। ২০২২ সালে তা বেড়ে হয় ২১ হাজার ৪০০ কোটি টাকা। এবার নতুন ব্যয় যোগ হলে ছাড়াবে ২৩ হাজার কোটি টাকা।


আরও খবর




গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন: ওসি আনোয়ার হোসেন

ধর্মমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় অগ্নিকান্ডে ৩ টি গরুসহ আসবাবপত্র পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী