শিরোনাম
পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন
শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬

ফিরে এলো অগ্নিঝরা মার্চ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ০১ মার্চ ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ০১ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

আবার ফিরে এলো স্বাধীনতার মাস। মুক্তিযুদ্ধের ইতিহাসে অবিস্মরণীয় মাস অগ্নিঝরা মার্চের শুরু হচ্ছে আজ। ১৯৭১ সালের মার্চে স্বাধীনতার দাবিতে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল বঙ্গেয় বদ্বীপের ছাপ্পান্ন হাজার বর্গমাইল। মুক্তিকামী বাঙালিকে এই মার্চ দিয়েছে হাজার বছরের পরাধীনতার গ্লানি থেকে মুক্তির আস্বাদ। 



১৯৭০ সালের তৎকালীন পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করে। জাতীয় পরিষদের অধিবেশন বসবে এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে সরকার গঠিত হবেÑ এটাই ছিল স্বাভাবিক প্রত্যাশা। কিন্তু নির্বাচনের প্রায় আড়াই মাস পর অধিবেশন আহ্বান করা হলেও ১৯৭১ সালের ১ মার্চ তৎকালীন পাকিস্তানি সামরিক জান্তা ইয়াহিয়া খান আকস্মিকভাবে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন। প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে ওঠে পূর্ব পাকিস্তানের বাঙালিরা। মার্চের প্রতিটি দিন নতুন নতুন কর্মসূচি পালিত হতে থাকে। আন্দোলনের ধারাবাহিকতায় অগ্নিগর্ভ হয়ে ওঠে রাজধানী ঢাকা। একপর্যায়ে পাকিস্তানি পতাকার বদলে উত্তোলিত হয় স্বাধীন বাংলাদেশের পতাকা। ঘোষিত হয় স্বাধীনতার ইশতেহার। জাতি রাষ্ট্রের নামও ঘোষণা করা হয় বাংলাদেশ। জাতির পিতা হিসেবে ঘোষিত হয় অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম। ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে ইতিহাসের শ্রেষ্ঠতম মহাকাব্য রচনা করলেন রাজনীতির কবিখ্যাত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালির হাজার বছরের আকাঙ্ক্ষার প্রকাশ ঘটিয়ে উচ্চারণ করেনÑ ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ এর মাধ্যমে একটি জাতির আগমনবার্তা জানিয়ে দিলেন বিশ্ববাসীকে। স্বাধীনতার অমর কাব্যের এই পঙ্‌ক্তিটি বাঙালি জাতিকে ইস্পাত কঠিন দৃঢ়তায় বলীয়ান করে তোলে। আন্দোলনের চাপে বাধ্য হয়ে আলোচনায় বসে পাকিস্তানি শাসনগোষ্ঠী। দিনের পর দিন আলোচনা করে কোনো সুফল না হলেও পূর্ব পাকিস্তানের নিয়ন্ত্রণ চলে আসে আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবুর রহমানের হাতে। তিনিই হয়ে ওঠেন বাঙালি জাতির মুক্তিদাতা।


এই মার্চেই পাকিস্তানকে বিদায় জানায় বাঙালিরা। বাঙালির স্বাধীনতাকে ধূলিসাৎ করে দিতে ২৫ মার্চ মধ্যরাতে আধুনিক সমরাস্ত্র নিয়ে অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি বাহিনী। বাসা থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় বঙ্গবন্ধুকে। গ্রেপ্তারের ঠিক পূর্ব মুহূর্তে প্রতিরোধ গড়ার আহ্বান জানিয়ে স্বাধীনতার ঘোষণা দেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর এই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে বাঙালি দামাল ছেলেরা। ঝাঁপিয়ে পড়ে মরণপণ সশস্ত্র যুদ্ধে। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বিজয় আসে ১৬ ডিসেম্বর ১৯৭১। যার প্রত্যক্ষ আন্দোলন শুরু হয়েছিল মার্চের প্রথম দিন থেকেই।


স্বাধীনতার মাস মার্চকে উদযাপন করা হয় নানা আনুষ্ঠানিকতায়। মাসজুড়ে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন নানা কর্মসূচি আয়োজন করবে। 


অগ্নিঝরা মার্চের প্রথমদিন থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হচ্ছে সাত দিনব্যাপী বাংলাদেশ পথনাটক উৎসব। আয়োজন করেছে বাংলাদেশ পথনাটক পরিষদ। 


আগামীকাল ২ মার্চ পতাকা উত্তোলন দিবস উদযাপন করবে জাসদ ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি পৃথক পৃথক আয়োজনে।




আরও খবর




পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ

ফুলপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা