শিরোনাম
ঈশ্বরগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার,ফারুকের বিরুদ্ধে ৯ মামলা প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬: যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ উদ্বোধন অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬

ফুটব্রিজে অচল চলন্ত সিঁড়ি, ঝুঁকি নিয়ে চলছেন পথচারী

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ২৪ জুন ২০২৪ | হালনাগাদ:সোমবার ২৪ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন ফুটব্রিজে ভারি ব্যাগ কাঁধে হাঁপাতে হাঁপাতে উঠলেন ঝিনাইদহের স্বপন; বিরক্ত স্বরে বললেন, চলন্ত সিঁড়িতে যদি পায়ে হেঁটেই উঠতে হয়, তাহলে এর দরকারটা কি!


বিমানবন্দর সংলগ্ন ব্যস্ত সড়ক পার হতে প্রতিদিন চলন্ত সিঁড়ির এই ফুটব্রিজটি ব্যবহার করেন হাজারো পথচারী। কিন্তু দীর্ঘদিন ধরে চলন্ত সিঁড়ি অচল থাকায় ভোগান্তিতে পড়ছেন তারা।



শনিবার দুপুরে স্থানীয় চা-পান বিক্রেতা গোলাম গাউছ রাসেল বলছিলেন, “প্রতিদিন বহুত মানুষ এয়ারপোর্টে আসে যায় গাট্টি-বোচকা লইয়া। হ্যারা এই চলন্ত সিঁড়ি বাইয়্যাই ওডানামা করে। অনেকে গালি-গালাজও করে।”


খুলনা থেকে আসা আবদুল্লাহ আল মামুন বলেন, “সৌদি আরব যাব। আর্থিক অবস্থা ভালো না, তাই গাড়ি রিজার্ভ করে আসতে পারি নাই। ব্যাগগুলা কাঁধে কইরা এই নষ্ট সিঁড়ি বাইয়্যা উঠতে খবর হইয়া গ্যাছে।”


তার ভাষ্য, “দুই বছর আগেও যখন যাই, তখনও এইটা নষ্টই দেখলাম। এখনও তাই। সবকিছু উন্নত হয়, এই সামান্য জিনিসটা ঠিক অয় না।”


বিমানবন্দর এলাকার চলন্ত সিঁড়ির ফুটব্রিজটি নিয়ে পথচারীদের ভোগান্তি দীর্ঘ দিনের। ঢাকার উত্তর সিটিতে এমন আরও দুটি ফুটব্রিজ আছে। একটি বনানী সৈনিক ক্লাব সংলগ্ন, আরেকটি যমুনা ফিউচার পার্কের সামনে।


সৈনিক ক্লাব এলাকায় চলন্ত সিঁড়ির ফুটব্রিজটি দুপুর ১টা থেকে আড়াইটা এবং রাত ১০টার পর বন্ধ থাকার কথা থাকলেও প্রায়শই সেটি বন্ধ দেখা যায়। পথচারীরা বলছেন, অনেক সময় সেটি নষ্ট পড়ে থাকে। আবার মেরামতও করা হয়।


বনানীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন ইমরাউল রাফাত। তিনি বলেন, “এই এস্কেলেটরটা মাঝেমধ্যেই বন্ধ থাকে। নির্দিষ্ট টাইম ছাড়াও বন্ধ থাকে। অনেকসময় নষ্ট হয়, দুই একদিন পর আবার দেখি চালু। কেন হুটহাট বন্ধ হয়, বা কখন আবার মেরামত হয়, জানি না।”


বনানীর ফুটব্রিজটি ধরে নিয়মিত আসা–যাওয়া করেন বিদিশা আহমেদ। তার ভাষ্য, “এই এস্কেলেটরগুলো প্রায়ই বন্ধ থাকে। আমি দুই বছর ধরে এদিক দিয়ে যাতায়াত করি চাকরিসূত্রে। মাঝেমধ্যে দেখি দুই-তিন দিন ধরেই বন্ধ।


“সিঁড়ি না চললে বেশ বিরক্ত লাগে ফুট ব্রিজ ব্যবহার করতে। দেখা গেল নিচে একসঙ্গে অনেক মানুষ পার হচ্ছে। তাদের সঙ্গে তখন আমিও পার হয়ে যাই। ফুটব্রিজে উঠিই না।”


যমুনা ফিউচার পার্কের সামনে সানাউল হক নামের এক পথচারী বললেন, “এই ব্রিজের এস্কেলেটরগুলো প্রায় সময়ই নষ্ট হয়ে বন্ধ থাকে। বিড়ম্বনায় পড়ি তখন।”


বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের এই কর্মী বলেন, “কখনো দেখি অফিস টাইমেই মেরামত চলে। মাঝেমধ্যে আবার এস্কেলেটরের মুখের গেট তালা লাগানো থাকে। তখন সিঁড়িগুলোতে মানুষের জট লেগে যায়।”


সৈনিক ক্লাব এলাকার চলন্ত সিঁড়ির ফুটব্রিজটি চালু হয় ২০১৪ সালে। সেসময় কেইস (ক্লিন এয়ার অ্যান্ড সাসটেইনেবল এনভায়রনমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ফুটব্রিজটিতে চলন্ত সিঁড়ি বসানো হয়। পরে তা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কাছে হস্তান্তর করা হয়।


এর দুই বছর পর ২০১৬ সালে বিমানবন্দর বাস স্টপেজে চলন্ত সিঁড়ির ফুটব্রিজ নির্মাণ করেন তৎকালীন মেয়র আনিসুল হক। আর ২০২১ সালে চালু হয় যমুনা ফিউচার পার্ক সংলগ্ন ফুটব্রিজ।


এই তিনটি চলন্ত সিঁড়ির ফুটব্রিজ রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ঢাকার উত্তর সিটি।


জানতে চাইলে সিটির প্রধান প্রকৌশলী মো. মঈন উদ্দিন বলেন, “যমুনা ফিউচার পার্কের সামনের এস্কেলেটরটির বেল্ট চুরি হয়েছিল, সেটি আমরা কয়েকদিন আগে ঠিক করে দিয়েছি।


“আর বিমানবন্দরের সামনেরটার বিষয়ে আমি আসলে জানি না কী সমস্যা হয়েছে। আমি দুই তিন-দিনের মধ্যে জেনে জানাতে পারব।”


উঁচু ফুটব্রিজ বেয়ে উঠতে পথচারীদের সময় আর ভোগান্তি লাঘবে চলন্ত সিঁড়ি বসানো হলেও এখন দীর্ঘ সময় অচল পড়ে থাকার পেছনে দুর্বল ব্যবস্থাপনার কথা বলছেন ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি আদিল মুহাম্মদ খান।


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরবান ও রিজিওনাল প্ল্যানিং বিভাগের এই অধ্যাপক বলেন, “ফুটব্রিজগুলো ভালো উদ্দেশ্যে হলেও এগুলো অচল বা ঘনঘন মেরামতের বিষয়টা এটাই প্রমাণ করে যে, আমাদের মেনটেইন্যান্স ও সুপারভিশন দুর্বল। এগুলোর পাইলটিং করে বোঝা গেল, এই উদ্যোগ ‘ব্যর্থ’।”


আদিল বলেন, “প্রথমত এগুলো স্থাপনের পর কেন যথাযথ মেরামত করা সম্ভব হল না, সেটি নিয়ে তদন্ত হওয়া উচিত। আর যেহেতু ‘ব্যর্থ’ হয়েছে, এখন দেখতে হবে এগুলো ছাড়াই কীভাবে মানুষকে ফুটব্রিজ ব্যবহারে উৎসাহী করা যায়।


“এজন্য ফুটব্রিজগুলোর ডিজাইনে কার্যকর পরিবর্তন আনতে হবে, যাতে মানুষ সেগুলো ব্যবহারে আগ্রহী হয়।”



আরও খবর




ঈশ্বরগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার,ফারুকের বিরুদ্ধে ৯ মামলা

প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬: যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ উদ্বোধন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

উলিপুরে গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, নগদ টাকাসহ আটক ৪

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ

ফতুল্লায় ২০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উলিপুরে আনসার-ভিডিপি সদস্যদের শেয়ার প্রোফাইল ভ্যালিডেশন ক্যাম্প অনুষ্ঠিত

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা