শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

ফুটওভার ব্রিজ: নির্মাণ ব্যয় বাড়লেও তদারকির অভাবে অধিকাংশই ব্যবহার অনুপযোগী

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ১৬ জুলাই ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৬ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

পথচারীদের ফুটওভার ব্রিজ ব্যবহারে আকৃষ্ট করতে এখন ব্রিজ নির্মাণ করা হচ্ছে আগের চেয়ে বেশি বাজেটে, দৃষ্টিনন্দন করে। যুক্ত করা হচ্ছে চলন্ত সিঁড়ির সুবিধাও। কিন্তু নির্মাণের পরে কর্তৃপক্ষের তদারকির অভাবে আয়ুষ্কাল শেষ হওয়ার আগেই হয়ে পড়ছে ব্যবহার অনুপযোগী। পাশাপাশি ফুটওভার ব্রিজগুলোতে ভবঘুরে আর মাদকসেবীদের আড্ডায় ঝুঁকিতে থাকেন পারাপারকারীরা। বিশেষজ্ঞরা বলছেন, ফুটওভার ব্রিজ বিশেষ স্থাপনা, তাই এর রক্ষণাবেক্ষণেও দরকার বিশেষ পদ্ধতি।


রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ যাদের ভরসা তাদের একজন আসমা খাতুন। তবে প্রতিদিনই তাকে ব্রিজে উঠতে হয় পা টিপে টিপে, কারণ সিড়িগুলো ভাঙা। তবুও, দুর্ঘটনার ঝুঁকি নিয়েই তাকে পার হতে হয়, না হলে ৩০০ মিটারের মতো পথ পাড়ি দিতে হয় পরের ব্রিজের জন্য।


আসমা খাতুন বলেন, 'একে তো খুব রিস্ক নিয়ে ব্রিজ দিয়ে যাওয়া আসা করি, তার মধ্যে আবার ব্রিজের ওপর দুই পাশে শুয়ে থাকে। এখানে বসেই ওরা নেশা করে। আমাদের যেতে অনেক ডিস্টার্ব করে।'


পরিবাগের ফুটওভার ব্রিজ দেখে যে কারো মনে হতে পারে এটি বোধ হয় আয়ুষ্কাল শেষ করে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কিন্তু আদতে তা নয়। প্রতিদিনই অসংখ্য পথচারী ব্রিজটির ভাঙা সিড়িগুলোরও ওপর দিয়েই রাস্তা পারাপারা করে থাকেন। এই ব্রিজটি দেখেই স্পষ্ট হওয়া যায় যে, ব্রিজটি দীর্ঘদিন ধরেই রয়েছে পরিচ্ছন্নতা আর রক্ষণাবেক্ষণের অভাবে পড়ে আছে।


পথচারীদের ফুটওভার ব্রিজ ব্যবহারে আকৃষ্ট করতে এখন ব্রিজ নির্মাণ করা হচ্ছে আগের চেয়ে বেশি বাজেটে, দৃষ্টিনন্দন করে। একেকটি ফুটওভার ব্রিজ নির্মাণের ব্যয় হচ্ছে ৫০ লাখ থেকে ৩ কোটি টাকা। আর চলন্ত সিঁড়ি যুক্ত হলে বাজেটে যোগ হয় আরও ১ থেকে দেড় কোটি টাকা।


নির্মাণ ব্যয়ে এত বাজেট রাখা হলেও পরে সঠিকভাবে তদারকি করছে না কর্তৃপক্ষ। করা হয়না নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। যার কারণে অল্পদিনেই সিঁড়িগুলো ক্ষয় হয়ে যায়। সাথে বাড়তি ভোগান্তি যোগ করে সেতুর ওপর ভবঘুরে, মাদকসেবীদের আড্ডা আর ভ্রাম্যমাণ দোকানের পসরা।


একজন পথচারী বলেন, 'এই যে জরাজীর্ণ ভাঙ্গা সিঁড়ি, এটার ভেতর দিয়ে যেতে আমাদের অনেক ভয় করে। এখানে আগে যে পরিবেশ ছিল, সেই পরিবেশ এখন আর নেই।'


সিটি করপোরেশনের তথ্য বলছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে রয়েছে ৪৭টি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে রয়েছে ৩৫টি ফুটওভার ব্রিজ। আর উত্তর সিটির চারটি ফুটওভার ব্রিজে আছে ৮টি চলন্ত সিঁড়ি।


দেশের প্রথম চলন্ত সিঁড়িযুক্ত ফুটওভার ব্রিজ নির্মিত হয় বনানীতে। নির্মাণকালে বলা হয়েছিল প্রতিদিন সিঁড়ি দুটো চলবে কমপক্ষে ১০ থেকে ১২ ঘণ্টা। থাকবে জেনারেটর ব্যবস্থাও। কিন্তু তেমন একটা সুফল পায়নি নগরবাসী। ব্রিজটির সিঁড়ি দুটো অধিকাংশ সময়ই থাকে অচল হয়ে। দীর্ঘদিন পরিস্কার না করায় জমে আছে ময়লা আবর্জনা।


একজন পথচারী বলেন, 'মাঝখানে একবার শুনেছিলাম যে চালু করবে, কিন্তু পরে আর তা করেনি। আর এই ফুটওভার ব্রিজ দিয়ে না গেলে সামনের ব্রিজটা এখান থেকে আরও মিনিমাম ৫৪০০ মিটার দূরে আছে। অফিস টাইমে এতো দূর দিয়ে ঘুরে যাওয়া সম্ভব না বলে এটা দিয়েই যাই।'


বিদেশগামী যাত্রী আর বয়স্ক নাগরিকদের চলাচলের সুবিধার্থে বিমানবন্দর স্টেশনেও নির্মিত হয় চলন্ত সিঁড়িযুক্ত ফুটওভার ব্রিজ। সেটিও দীর্ঘদিন ধরে অচল। বছরখানেক আগে আরো একটি চলন্ত সিঁড়ি যুক্ত ফুটওভার ব্রিজ উদ্বোধন হয় রাজধানীর ইসিবি চত্বরে। অল্প কিছুদিন চলার পর সেটিও বন্ধ হয়ে যায়।


পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, ফুটওভার ব্রিজ একটি বিশেষ স্থাপনা। যার রক্ষণাবেক্ষণও করা দরকার বিশেষ পদ্ধতিতে। কিন্তু অযত্ন আর অবহেলার কারণে, কোটি টাকা ব্যয়ে ফুটওভার ব্রিজ নির্মাণ করেও তার কোনো সুফল পায়নি নগরবাসী।


পরিবহন বিশেষজ্ঞ কাজী সাইফুন নেওয়াজ বলেন, 'আমরা তৈরি করি, কিন্তু দেখা যায় তা মানসম্মত হয় না। আবার দেখা যায় রক্ষণাবেক্ষণটাও করা হয় না। ফলে খুব দ্রুতই এটা নষ্ট হয়ে যায়। যে সেবা দেয়ার জন্য এটা নির্মাণ করা হয় সেখানে আর কাজে লাগে না। সেজন্য এরকম ব্রিজ করার জন্য অবশ্যই আলাদা করে বাজেট রাখতে হবে।'


এ বিষয়ে জানতে চাইলে ঢাকার উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন, এ ধরনের ফুটওভার ব্রিজ রক্ষণাবেক্ষণ করা জটিল কাজ। তাই সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীকেও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালনের আহ্বান তার।


আতিকুল ইসলাম বলেন, 'শুধু ফুটওভার ব্রিজ না। আমি লিফটের জন্য লোক রেখেছি। কিন্তু আমি লিফট যে লাগাবো, এটার দেখাশোনা করবে কে। এলাকাবাসী মেইনটেনেন্স না করলে সিটির জন্য সম্ভব না।'


ফুটওভার ব্রিজের মতো বিশেষ স্থাপনায় সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি রক্ষণাবেক্ষণের দিকে কর্তৃপক্ষের আরও যত্নশীল হওয়ার প্রত্যাশা নগরবাসীর। 


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী