শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে দ্যা রিমান্ড সেন্সরে আঁটকে থাকা দুঃখজনক

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১৬ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ১৬ ফেব্রুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জুলাই ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের উপর নির্মিত চলচ্চিত্র 'দ্যা রিমান্ড' সেন্সর বোর্ডে আটকে রাখা দুঃখজনক, অবিলম্বে ছবিটি সেন্সর ছাড়পত্র প্রদানের আহ্বান জানান বক্তারা। আজ ( শনিবার) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ফ্যাসিজমমুক্ত বাংলাদেশে 'স্বাধীন শিল্প-সাহিত্য সংস্কৃতি চর্চা' শীর্ষক আলোচনা সভা এবং জুলাই ২০২৪ গনবিস্ফোরণ- গণঅভ্যূত্থানে ছাত্র- জনতার অকৃত্রিম বীরত্ব ও ত্যাগের ইতিবৃত্তের  উপর ভিত্তি করে চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান রেডপোস্ট ক্রিয়েশনের ব্যানারে নির্মিয়মান 'দ্যা রিমান্ড-২' এর পটভূমি কাহিনী চিত্রনাট্য চূড়ান্ত করার নিমিত্তে অংশ বিশেষ-প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে লিখত বক্তব্যে প্রযোজক এডভোকেট বেলায়েত বেলাল বলেন,

 ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের দানবীয় আক্রমণ ও নির্মম হিংস্রতা এবং রক্তাক্ত রাজপথে ছাত্র-জনতার বীরত্ব, ত্যাগ, সংগ্রাম- লড়াইয়ের উজ্জ্বল দৃষ্টান্ত আপনারা প্রত্যক্ষ করেছেন। ঘটনাবহুল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরঙ্গে গণআন্দোলন-  গণবিস্ফোরণ ও গণঅভ্যুত্থানে অসীম সাহসী ছাত্র-জনতার, বীর বাঙালির বীরত্বের ধারাবাহিক ইতিহাস "দ্য রিমান্ড" চলচ্চিত্রে ফুটে উঠেছে। 

ক্ষমতা ভোগকারী- ক্ষমতার অপব্যবহারকারী ঘুষখোর, দুর্নীতিবাজ, লুটপাটকারী, বিদেশে টাকা পাচারকারী, দাম্ভিক  রাঘব বোয়ালদের- রিমান্ডের জবানবন্দী নাটকীয়ভাবে উপস্থাপিত হয়েছে।

"দ্য রিমান্ড" ফিল্ম একটি ঐতিহাসিক দলিল।

ছাত্র-জনতার বীরত্ব ত্যাগের ইতিহাস স্মরণীয় বরণীয় করে রাখতে- জাতীয় দায়িত্ব হিসেবে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। সময়ের অন্যতম চলচিত্র "দ্য রিমান্ড" ৩০/১২/২০২৪ তারিখে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পরীক্ষণ কার্যক্রম সম্পন্ন করেছেন। রাষ্ট্রবিরোধী গল্প, বক্তব্য, সংলাপ, থিম কিছু থাকলে সাত দিনের মধ্যেই তো চিঠি দেওয়া আইনের বিধান ছিল। কোন চিঠিপত্র দেয় নাই- আলোচনা বা সংলাপ করেন নাই। অজ্ঞাত কারণে এখনো সনদপত্র ইস্যু করেন নাই- অবিলম্বে সনদপত্র ইস্যু করা হোক। নাটক নিয়ে নাটকীয়তা বন্ধ করুন। নিশি রাতেও স্বৈরাচারের প্রেতাত্মারা ঘুমায় না-ওরা সজাগ আছে- সক্রিয়তা বলবৎ রেখেছে।

"দ্য রিমান্ড"চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের রিমান্ডে -অবিলম্বে মুক্তি দিন। 

প্রযোজনা সংস্থার পক্ষ থেকে বিজ্ঞ আইনজীবী লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন-জবাব পাওয়া যায়নি। উনারা হিমঘরে শীতনিদ্রায়  আছেন নাকি মরুভূমির ঝড়ে উট পাখির মতো সচেতন ভাবে- অবচেতন হয়ে আছেন?

আগামী ২৪ ঘন্টার মধ্যে ছাড়পত্র ইস্যু করা না হলে- আইনের দ্বারস্থ হতে বাধ্য হবো। 

বৈষম্যহীন বাংলাদেশে "দ্য রিমান্ড" চলচ্চিত্রটি বৈষম্যের শিকার-সংবাদ সম্মেলনের মাধ্যমে-বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের অংশীজন ও সাংবাদিক বন্ধুদের বিবেকের আদালতে বিষয়টি উপস্থাপন করছি।

গতানুগতিক বন্দনাগীতির বেড়াজাল ছিঁড়তে হবে- সরকারি অনুদানে "বন্দনা গীতি"রচনা বন্ধ করতে হবে।

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে- চলচ্চিত্র নির্মাতারা চলচ্চিত্র নির্মাণ করবে- নির্মিত চলচ্চিত্রগুলো  পরীক্ষণ করুন-

প্রতিযোগিতায় সেরা হলে- চলচ্চিত্র নির্মাণ ব্যয়ের সমপরিমাণ পুরস্কার দিন। দান- অনুদান বন্ধ করুন-

তাঁবেদারি বন্ধ হবে।

সাহায্য বন্ধ করুন-

আরাধনা অর্চনা বন্ধ হবে।

সেরাটি বেছে নিন- 

সেরা'কে পুরস্কার দিন।

সংগ্রামী ছাত্র-জনতা আবাল বৃদ্ধবণিতা "দ্য রিমান্ড" চলচ্চিত্রটি দেখবে- সাহস সঞ্চয় করবে-মননশীলতা জাগ্রত হবে- অনুপ্রাণিত হবে-উজ্জীবিত হবে- সকল অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবে এবং বার বার চলচ্চিত্রটি দেখবে। 

অ্যাডভোকেট কে এম জাবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত  আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদের সদস্য সচিব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী, আলোচনায়  অংশ নেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, এনটিভির পরিচালক নুরুদ্দীন আহমেদ, ব্যারিস্টার ওমর ফারুক, অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল, সাংবাদিক এরফানুল হক নাহিদ, কামরুল হাসান দর্পণ, সাদিক আল আরমান,নায়ক মারুফ আকিব ও আবির পারভেজ প্রমুখ ।


কাদের গনি চৌধুরী বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জুলাই গণ-অভ্যুত্থানের উপর নির্মিত  'দ্যা রিমান্ড' চলচ্চিত্র  সেন্সরে আঁটকে থাকা দুঃখজনক। অবিলম্বে ছবিটি সেন্সর ছাড়পত্র দিতে হবে। 

তিনি আরও বলেন,  সংস্কৃতি মানবসভ্যতার একটি অন্যতম অনুষঙ্গ। জীবনের পরতে পরতে সংস্কৃতির উপাদান জড়িয়ে রয়েছে। বিশ্বায়ন, শিল্পায়ন ও ডিজিটালাইজেশনের কারণে সংস্কৃতির উপাদানগুলো বিভিন্ন দেশের মধ্যে বিনিময় হয়। সঙ্গত কারণে সংস্কৃতির সঙ্গে উপসংস্কৃতির একটি যোগসাজশ থাকে। উপসংস্কৃতির ও অপসংস্কৃতির প্রভাব যখন আধিক্য বিস্তার করে, তখনই মূলত সাংস্কৃতিক সংকট তৈরি হয়, বিদেশনির্ভরতা চলে আসে অনেকের মধ্যে। বাংলাদেশে একটা সাংস্কৃতিক জাগরণের বড্ড প্রয়োজন। এ জাগরণের মধ্য দিয়ে সকল প্রকার অনিয়ম, অন্যায়, নৈরাজ্য চিরতরে রুখে দেওয়া সম্ভব। এ জাগরণের মধ্য দিয়ে অনাবিষ্কৃত সভ্যতার নিদর্শনগুলো জাতীয় সম্পদে পরিচিতি পাবে এবং জাতীয় অর্থনীতিতে, বিশেষ করে পর্যটন খাতে অপার সম্ভাবনার সৃষ্টি হবে।


আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ