শিরোনাম
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ প্রশংসাপত্র ও স্মারক পেলেন উজ্জল মিয়া পটিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মোটরসাইকেল র‍্যালি,অংশ নিলেন হাজারো ফুটবলপ্রেমী বাঙ্গরায় একাধিক মাদক মামলার আসামী ইয়াবাসহ গ্রেপ্তার বিএসএফের পুশ-ইনে সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশি আটক লালমোহনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জাল সহ দুই জনকে আটক করেছে কোস্ট গার্ড অবশেষে দখলমুক্ত হলো লাকসাম নবাব ফয়জুন্নেছা জাদুঘরের প্রবেশপথ এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন অসহায় মানুষের পাশে পিএমকে: ধানমন্ডিতে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত
বুধবার ১৭ জুন ২০২৬
বুধবার ১৭ জুন ২০২৬

গাইবান্ধা টিভি ফেসবুক পেজে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত:বুধবার ১৭ জুন ২০২৬ | হালনাগাদ:বুধবার ১৭ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

‎মোঃ কাওছার আহম্মেদ, গাইবান্ধা ঃ ‎ ‎সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক “গাইবান্ধা টিভি” নামের একটি ফেসবুক পেজে বল্লমঝাড় বাজারের ব্যবসায়ী মো. রিপন সরকার এবং তার প্রতিষ্ঠান ‘রিপন ষ্টোর’ কে জড়িয়ে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি। প্রকাশিত প্রতিবেদনে তার বিরুদ্ধে মাদক ব্যবসা, ভেজাল পণ্য বিক্রি এবং শিক্ষার্থীদের লক্ষ্য করে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার মতো গুরুতর অভিযোগ আনা হলেও এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি। ‎ ‎প্রতিবাদলিপিতে রিপন সরকার বলেন, “আমি দীর্ঘদিন ধরে বল্লমঝাড় বাজারে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছি। আমার ব্যক্তি, পরিবার এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। ‎ ‎তিনি আরও বলেন, “আমার বিরুদ্ধে যে মাদক ব্যবসার অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও কল্পনাপ্রসূত। আমি কখনো কোনো অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলাম না। যদি কারও কাছে অভিযোগের পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ থাকে, তাহলে তা সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে উপস্থাপন করা হোক। আমি যেকোনো নিরপেক্ষ তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত। ‎ ‎গভীর রাতে দোকান খোলা রাখা এবং রহস্যজনক মোটরসাইকেলের মাধ্যমে ব্যাগ আদান-প্রদানের বিষয়ে তিনি বলেন, “এসব তথ্য সম্পূর্ণ মনগড়া এবং কোনো বাস্তব ঘটনার সঙ্গে এর মিল নেই। আমার সামাজিক অবস্থান ক্ষতিগ্রস্ত করার জন্যই এমন কল্পিত গল্প তৈরি করা হয়েছে। ‎ ‎রঘুনাথপুর মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিষয়ে করা অভিযোগ প্রসঙ্গে রিপন সরকার বলেন, “আমার দোকানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কেনাকাটা করতে আসেন। শিক্ষার্থীদের স্বাভাবিক উপস্থিতিকে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করা অত্যন্ত দুঃখজনক এবং দায়িত্বজ্ঞানহীন। ‎ ‎তিনি অভিযোগ করেন, সংবাদ প্রকাশের আগে তার বক্তব্য গ্রহণ করা হয়নি এবং অভিযোগের সত্যতা যাচাইয়েরও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে এটি একপাক্ষিক ও সাংবাদিকতার নীতিমালাবহির্ভূত উপস্থাপনা বলে তিনি মনে করেন। ‎ ‎রিপন সরকার সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সত্য উদঘাটনের স্বার্থে নিরপেক্ষ তদন্ত হোক। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জনগণের সামনে তুলে ধরা হলে সকল বিভ্রান্তির অবসান ঘটবে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনগত যেকোনো প্রক্রিয়ায় সহযোগিতা করব। ‎ ‎পরিশেষে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ প্রকাশের আগে তথ্য-উপাত্ত যাচাইয়ের আহ্বান জানান এবং তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। ‎


আরও খবর




গাইবান্ধা টিভি ফেসবুক পেজে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

২৪ নং ওয়ার্ডে লাইসেন্সবিহীন বেকারি ও আইসক্রিম কারখানা: হুমকিতে জনস্বাস্থ্য

মেঠোপথে আর্জেন্টিনা-ব্রাজিলের শত শত পতাকা, রাণীনগরের আমগ্রামে ফুটবল বিশ্বকাপের আমেজ

ভোলার কাচিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন দিনার মাহমুদ

কক্সবাজারে নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার,আটক ৩

বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ৫২ পিস ই’য়াবাসহ যুবক গ্রেপ্তার

মাদকমুক্ত আদর্শ ইউনিয়ন গড়ার প্রত্যয়: বল্লীতে দিদারুল আলমের ব্যতিক্রমী সামাজিক উদ্যোগ

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ

প্রশংসাপত্র ও স্মারক পেলেন উজ্জল মিয়া

পটিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মোটরসাইকেল র‍্যালি,অংশ নিলেন হাজারো ফুটবলপ্রেমী

বাঙ্গরায় একাধিক মাদক মামলার আসামী ইয়াবাসহ গ্রেপ্তার

বিএসএফের পুশ-ইনে সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশি আটক

লালমোহনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জাল সহ দুই জনকে আটক করেছে কোস্ট গার্ড

অবশেষে দখলমুক্ত হলো লাকসাম নবাব ফয়জুন্নেছা জাদুঘরের প্রবেশপথ

এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


এই সম্পর্কিত আরও খবর

২৪ নং ওয়ার্ডে লাইসেন্সবিহীন বেকারি ও আইসক্রিম কারখানা: হুমকিতে জনস্বাস্থ্য

মেঠোপথে আর্জেন্টিনা-ব্রাজিলের শত শত পতাকা, রাণীনগরের আমগ্রামে ফুটবল বিশ্বকাপের আমেজ

ভোলার কাচিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন দিনার মাহমুদ

কক্সবাজারে নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার,আটক ৩

বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ৫২ পিস ই’য়াবাসহ যুবক গ্রেপ্তার

মাদকমুক্ত আদর্শ ইউনিয়ন গড়ার প্রত্যয়: বল্লীতে দিদারুল আলমের ব্যতিক্রমী সামাজিক উদ্যোগ

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ

প্রশংসাপত্র ও স্মারক পেলেন উজ্জল মিয়া

পটিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মোটরসাইকেল র‍্যালি,অংশ নিলেন হাজারো ফুটবলপ্রেমী

বাঙ্গরায় একাধিক মাদক মামলার আসামী ইয়াবাসহ গ্রেপ্তার