শিরোনাম
গাউসিয়া কমিটি বান্দরবান সরকারী কলেজ শাখার কমিটি গঠন- সভাপতি আহসানুল করিম,সাধারণ সম্পাদক আকাশ ফারুকী মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ১ চারিজানিয়া দরবার শরীফে খতমে কুরআন,খতমে বুখারী,বড় খতম ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত চন্দনাইশে শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ চন্দনাইশে এমপিকে প্রটোকল দিতে গিয়ে চন্দনাইশে আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা হয়নি আমতলীতে কাশফুলের ছোঁয়ায় নারীদের কাশবনে আগমন টাঙ্গাইল পৌর কর্মচারী সংসদের নতুন কমিটি,সভাপতি শাহাদৎ হোসেন, সম্পাদক মিজানুর রহমান অষ্টগ্রামে মানিক দেব এবং আরাধন বণিকের বাড়ির নোংরা পানিতে ধসে পড়ছে মানুষের চলাচলের রাস্তা রাস্তা মেরামত ও সাঁকো তৈরি করে দিয়ে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী মোঃ নাজিম উদ্দিন লাভলু তেতৈতলা স:প্রা:বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা
সোমবার ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ২৮ সেপ্টেম্বর ২০২৬

ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেটে বিপুল সরকারি ওষুধ

প্রকাশিত:সোমবার ২৮ সেপ্টেম্বর ২০২৬ | হালনাগাদ:সোমবার ২৮ সেপ্টেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image




মোঃ হেলাল তালুকদার,ঘাটাইল (টাঙ্গাইল)প্রতিনিধি:



টাঙ্গালের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপুল পরিমাণ সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলে দেওয়ার অভিযোগ এবং ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


সোমবার সকাল সাড়ে ১১টার দিকে দুদক টাঙ্গাইলের উপপরিচালক ফখরুল ইসলামের নেতৃত্বে একটি দল টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয়, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঘাটাইল থানায় পর্যায়ক্রমে অভিযান ও তদন্ত কার্যক্রম পরিচালনা করে।


অভিযানকালে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন, আবাসিক কক্ষ ও টয়লেটের মেঝেতে বিপুল পরিমাণ সরকারি ওষুধ পড়ে থাকতে দেখা যায়। এসব ওষুধের মধ্যে কতগুলো মেয়াদোত্তীর্ণ এবং কতগুলো ব্যবহারযোগ্য, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো সুনির্দিষ্ট তথ্য বা পূর্ণাঙ্গ তালিকা দেখাতে পারেনি বলে জানিয়েছে দুদক।


অভিযান শেষে দুদক টাঙ্গাইলের উপপরিচালক ফখরুল ইসলাম বলেন, কমিশনের নির্দেশে তারা অভিযান ও তদন্ত কার্যক্রম শুরু করেছেন। প্রাথমিক তদন্তে ব্যাপক গাফিলতি, তদন্তের নামে দায়সারা কার্যক্রম, অনিয়ম, আলামত নষ্ট এবং ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করে ধামাচাপা দেওয়ার চেষ্টার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।


তিনি বলেন, গণমাধ্যমে প্রকাশিত ওষুধের বস্তার সঙ্গে ঘাটাইল থানায় জব্দ দেখানো ওষুধের বস্তার মধ্যে ব্যাপক গড়মিল রয়েছে। থানায় তুলনামূলকভাবে অল্প পরিমাণ ওষুধের বস্তা জব্দ দেখানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


হাসপাতালের এসব ওষুধ এখনো শ্রেণিবিন্যাস করে সংরক্ষণ করা হয়নি। ফলে হাসপাতাল কর্তৃপক্ষ তদন্তকারী কর্মকর্তাদের কাছে ওষুধের পূর্ণাঙ্গ রেকর্ডপত্র উপস্থাপন করতে পারেনি।

হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে। তবে ঘটনার প্রায় দুই সপ্তাহ পার হলেও ওই কমিটি কোনো ফলাফল দিতে পারেনি বলে জানিয়েছে দুদক।


এদিকে সরকারি সম্পদ আত্মসাতের বিষয়টি সামনে না এনে ঘটনাটিকে চুরির মামলা হিসেবে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হয়েছে কি না, সেটিও তদন্ত করা হচ্ছে। একই সঙ্গে এখনো ওষুধের পূর্ণাঙ্গ তালিকা তৈরি না হওয়া এবং হাসপাতালের তত্ত্বাবধানে থাকা ওষুধের মজুত, চাহিদা ও বিতরণের সুনির্দিষ্ট হিসাব না থাকার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।


দুদক কর্মকর্তারা আরও জানান, হাসপাতালের ওষুধ সরবরাহ ও ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টদের পাশাপাশি বাইরের ওষুধ কোম্পানির সঙ্গে কোনো ধরনের যোগসাজশ বা সিন্ডিকেট রয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় আনা হয়েছে।


দুদকের ভাষ্য, তারা ঘটনার মূল রহস্য উদঘাটনের চেষ্টা করছেন। তদন্ত শেষে কমিশনের কাছে সুপারিশ করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।


আরও খবর




কাজিপুরে রিভলবার সহ ৩রাউন্ড গুলি ও মোটরসাইকেল জব্দ গ্রেফতার ১

মধুপুরে প্রবাসফেরত দুই কর্মীকে ব্র্যাকের আর্থিক সহায়তা

শরণখোলায় জেলের জালে ২০ কেজির কোরাল, বিক্রি ৩৬ হাজার টাকায়

রাজারহাটে চান্দামারী ফাজিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের (২০২৬-২৭ শিক্ষাবর্ষ) নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেটে বিপুল সরকারি ওষুধ

শুভেচ্ছার ফুলে উষ্ণ অভ্যর্থনা,তাহিরপুরের নতুন ইউএনওকে বিয়াম শিক্ষিকাদের অভিনন্দন

রাণীনগরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

ঘোষকাঠী মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হল এক বর্নাঢ্য নবীন বরণ অনুষ্ঠান

গাউসিয়া কমিটি বান্দরবান সরকারী কলেজ শাখার কমিটি গঠন- সভাপতি আহসানুল করিম,সাধারণ সম্পাদক আকাশ ফারুকী

চান্দামারী ফাজিল মাদ্রাসা-এর আলিম ১ম বর্ষ ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরায় পাউবো'র বেড়িবাঁধে ৫০ মিটার জুড়ে ভাঙন, স্বেচ্ছাশ্রমে বাঁধ রক্ষার চেষ্টায় গ্রামবাসী

মুরাদনগরে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেপ্তার

মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ১

চারিজানিয়া দরবার শরীফে খতমে কুরআন,খতমে বুখারী,বড় খতম ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লার চৌদ্দগ্রামে ৪৩ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

গাজীপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিপুল আনন্দ-উচ্ছ্বাস, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আইনজীবী নেতাদের কথিত অবৈধ আবদার না মানায় আদালত বর্জন

হাসপাতাল রোডের বেহাল দশা: মোহনগঞ্জে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন তরুণ পিন্টু

আইএইচটিতে ‘অনৈতিক সম্পর্কের’ গুঞ্জন, শিক্ষক-শিক্ষার্থীর দাবি—উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার

ঢাকাস্থ ধর্মপাশা-মধ্যনগর উন্নয়ন ফোরামের নতুন কমিটি


এই সম্পর্কিত আরও খবর

কাজিপুরে রিভলবার সহ ৩রাউন্ড গুলি ও মোটরসাইকেল জব্দ গ্রেফতার ১

মধুপুরে প্রবাসফেরত দুই কর্মীকে ব্র্যাকের আর্থিক সহায়তা

শরণখোলায় জেলের জালে ২০ কেজির কোরাল, বিক্রি ৩৬ হাজার টাকায়

রাজারহাটে চান্দামারী ফাজিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের (২০২৬-২৭ শিক্ষাবর্ষ) নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

শুভেচ্ছার ফুলে উষ্ণ অভ্যর্থনা,তাহিরপুরের নতুন ইউএনওকে বিয়াম শিক্ষিকাদের অভিনন্দন

রাণীনগরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

ঘোষকাঠী মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হল এক বর্নাঢ্য নবীন বরণ অনুষ্ঠান

গাউসিয়া কমিটি বান্দরবান সরকারী কলেজ শাখার কমিটি গঠন- সভাপতি আহসানুল করিম,সাধারণ সম্পাদক আকাশ ফারুকী

চান্দামারী ফাজিল মাদ্রাসা-এর আলিম ১ম বর্ষ ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরায় পাউবো'র বেড়িবাঁধে ৫০ মিটার জুড়ে ভাঙন, স্বেচ্ছাশ্রমে বাঁধ রক্ষার চেষ্টায় গ্রামবাসী