শিরোনাম
বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, যুবলীগ কর্মী সুরুজ আলী কারাগারে লালমোহনে ফ্যামিলি কার্ড খানা তথ্য সংগ্রহ কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা টাঙ্গাইলে মাদকাসক্তি প্রতিরোধ ও তথ্য অপপ্রচাররোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত উন্নয়ন প্রকল্পে অনিয়মের পুনরাবৃত্তি? কালিগঞ্জের পিআইও মফিজুর রহমানকে ঘিরে নতুন প্রশ্ন নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন জয় দাস নাটোরে বিনামূল্যে দুই হাজার গাছের চারা বিতরণ ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

হালুয়াঘাটে তিন মাস ধরে বন্ধ কমিউনিটি ক্লিনিক, প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হাজারো মানুষ

প্রকাশিত:সোমবার ২৭ জুলাই ২০২৬ | হালনাগাদ:সোমবার ২৭ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

সাআদ মাহমুদ। হালুয়াঘাট প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৯ নম্বর ধারা ইউনিয়নের পূর্বধারা কমিউনিটি ক্লিনিকে টানা তিন মাস ধরে ঝুলছে তালা। দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীর মৃত্যুর পর নতুন করে কাউকে পদায়ন না করায় ক্লিনিকটির কার্যক্রম বন্ধ রয়েছে। এতে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ওষুধ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার কয়েক হাজার মানুষ। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতিষ্ঠিত পূর্বধারা কমিউনিটি ক্লিনিকের ওপর ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ নির্ভরশীল। কিন্তু দীর্ঘদিন ধরে ক্লিনিকটি বন্ধ থাকায় রোগীরা চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ না পেয়েই ফিরে যাচ্ছেন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন গর্ভবতী নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিরা। ক্লিনিকের সামনে দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দা সাদেক আলী বলেন, “তিন মাস ধরে ক্লিনিক বন্ধ। আগে অন্তত কিছু ওষুধ পাওয়া যেত, এখন সেটাও মিলছে না। দ্রুত ক্লিনিকটি চালু করা হোক—এটাই আমাদের দাবি।” চিকিৎসাসেবা নিতে এসে ফিরে যাওয়া স্থানীয় বাসিন্দা আম্মীয়া খাতুন বলেন, “ক্লিনিকে এসে প্রতিবারই তালাবদ্ধ পাই। শুনেছি দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মী মারা গেছেন। কিছুদিন বিকল্প একজন এসেছিলেন, এখন আর কাউকে দেখা যায় না।” উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, পূর্বধারা কমিউনিটি ক্লিনিকের দায়িত্বে থাকা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মাহবুবুর রহমান ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর মৃত্যুর পর পদটি শূন্য হয়ে পড়ে। সাময়িকভাবে বিকল্প কর্মীর মাধ্যমে কিছুদিন সেবা চালু থাকলেও বর্তমানে ক্লিনিকটির কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। এ বিষয়ে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রাণেশ চন্দ্র পণ্ডিত বলেন, “দায়িত্বপ্রাপ্ত সিএইচসিপির মৃত্যুর কারণে গত কয়েক মাস ধরে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিষয়টি সমাধানে আমরা উদ্যোগ নিয়েছি। সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী মাসের ১ তারিখ থেকে সপ্তাহে অন্তত দুই দিন প্রেষণে একজন স্বাস্থ্যকর্মী পাঠিয়ে সেখানে নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।” স্থানীয়দের দাবি, সাময়িক ব্যবস্থা নয়, দ্রুত স্থায়ীভাবে নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দিয়ে কমিউনিটি ক্লিনিকের নিয়মিত কার্যক্রম চালু করা হোক, যাতে এলাকার মানুষ আবারও সহজে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ওষুধ পেতে পারেন।



আরও খবর




হালুয়াঘাটে তিন মাস ধরে বন্ধ কমিউনিটি ক্লিনিক, প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হাজারো মানুষ

টোল-টেক্সের নামে চাঁদাবাজি: রুখে দাঁড়াল নদীপারের মানুষ

শীতলক্ষ‌্যায় গোসল করতে নেমে গার্মেন্টসকর্মীর মৃত্যু

বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, যুবলীগ কর্মী সুরুজ আলী কারাগারে

লালমোহনে ফ্যামিলি কার্ড খানা তথ্য সংগ্রহ কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা

টাঙ্গাইলে মাদকাসক্তি প্রতিরোধ ও তথ্য অপপ্রচাররোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

উন্নয়ন প্রকল্পে অনিয়মের পুনরাবৃত্তি? কালিগঞ্জের পিআইও মফিজুর রহমানকে ঘিরে নতুন প্রশ্ন

‘আশার আলো সঞ্চয় সমিতি’র বিরুদ্ধে দিন-কিস্তিভিত্তিক সুদে ঋণ কার্যক্রমের অভিযোগ

ফিসারির বাঁধে জলাবদ্ধতা: প্রশাসনের উদ্যোগে পানি নিষ্কাশনের কাজ শুরু

নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন জয় দাস

নাটোরে বিনামূল্যে দুই হাজার গাছের চারা বিতরণ

গাংনীতে এনসিপির সমাবেশস্থলের পাশে থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে গাঁজাসহ নারী গ্রেপ্তার

দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

টোল-টেক্সের নামে চাঁদাবাজি: রুখে দাঁড়াল নদীপারের মানুষ

শীতলক্ষ‌্যায় গোসল করতে নেমে গার্মেন্টসকর্মীর মৃত্যু

লালমোহনে ফ্যামিলি কার্ড খানা তথ্য সংগ্রহ কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা

টাঙ্গাইলে মাদকাসক্তি প্রতিরোধ ও তথ্য অপপ্রচাররোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

উন্নয়ন প্রকল্পে অনিয়মের পুনরাবৃত্তি? কালিগঞ্জের পিআইও মফিজুর রহমানকে ঘিরে নতুন প্রশ্ন

‘আশার আলো সঞ্চয় সমিতি’র বিরুদ্ধে দিন-কিস্তিভিত্তিক সুদে ঋণ কার্যক্রমের অভিযোগ

ফিসারির বাঁধে জলাবদ্ধতা: প্রশাসনের উদ্যোগে পানি নিষ্কাশনের কাজ শুরু

নাটোরে বিনামূল্যে দুই হাজার গাছের চারা বিতরণ

গাংনীতে এনসিপির সমাবেশস্থলের পাশে থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে গাঁজাসহ নারী গ্রেপ্তার