শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

হাজারো অনুপযোগী গাড়িতে বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ১৯ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৯ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দেশে সড়কে হাজার হাজার অনুপযোগী গাড়ি চলাচল করায় ক্রমাগত দুর্ঘটনার পরিমাণ বেড়েই চলেছে। বর্তমানে দেশে ২০ এবং ২৫ বছরের পুরনো ৭৩ হাজারেরও বেশি গাড়ি চলাচল করছে। ওসব গাড়িতে যাত্রী ও পণ্য পরিবহন হচ্ছে। যদিও সরকারের মোটরযান স্ক্র্যাপ নীতিমালার খসড়া অনুযায়ী বাস ও মিনিবাসের চলাচলের মেয়াদ ২০ বছর নির্ধারণ করা হয়েছে। আর পণ্য পরিবহনের গাড়ির আয়ুষ্কাল নির্ধারণ করা হয়েছে ২৫ বছর। পুরনো ওসব মোটরযান চলাচলে সড়কে বারবার দুর্ঘটনা বাড়ছে এবং বায়ুদূষণ করছে পুরনো গাড়ি থেকে নির্গত অতিরিক্ত কালো ধোঁয়া। গত সেপ্টেম্বরে দেশে ৩৯২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৪২৬ জন নিহত এবং ৮১৩ জন আহত হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও এনজিও সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, দেশে ৩৫ হাজার ৭৮২টি ২০ বছরের পুরনো মোট বাস এবং মিনিবাস আছে। এর মধ্যে ঢাকা মহানগরে বাস আছে ৮ হাজার ১৩২টি এবং মিনিবাস ৬ হাজার ৪৭৮টি। আর ঢাকা মহানগরের বাইরের সব সার্কেলে বাস আছে ৭ হাজার ৭০৪টি এবং মিনিবাস আছে ১৩ হাজার ৪৬৮টি। তাছাড়া ২৫ বছরের পুরনো মোট ট্রাক, কাভার্ড ভ্যান এবং ট্যাংকার আছে ৩৭ হাজার ২৫৭টি। এর মধ্যে ঢাকা মহানগরে ট্রাক আছে ৫ হাজার ৯৫৮টি, কাভার্ড ভ্যান ১৪৯টি, ট্যাংকার ২৮২টি। ঢাকা মহানগরের বাইরের সব সার্কেলে ট্রাক আছে ২৯ হাজার ২১টি, কাভার্ড ভ্যান ৩৫৫টি এবং ট্যাংকার এক হাজার ৫১০টি। পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় বায়ুদূষণ রোধে ঢাকায় চলাচলকারী ২০ বছরের বেশি পুরনো বাস তুলে দেয়ার উদ্যোগ নিয়েছিলো। সূত্র জানায়, বিআরটিএ চলতি ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত মোট ২০ ধরনের গাড়ি মিলিয়ে ৬০ লাখ ১৭ হাজার ৪৩৮টি মোটরযানের নিবন্ধন দিয়েছে। এর মধ্যে পাঁচটি ক্যাটাগরিতে নিবন্ধন পাওয়া বাস আছে ৫৪ হাজার ৬৮৭টি, মিনিবাস ২৮ হাজার ৩২২টি, ট্রাক এক লাখ ৫০ হাজার ৬৭৬টি, কাভার্ড ভ্যান ৪৮ হাজার ৯৮৩টি এবং ট্যাংকার ছয় হাজার ৯৪৪টি। সব মিলিয়ে ওই পাঁচ ক্যাটাগরিতে বিআরটিএ থেকে নিবন্ধন পাওয়া মোট মোটরযান দুই লাখ ৮৯ হাজার ৬১২টি। এর মধ্যে ২০ থেকে ২৫ বছরের ঊর্ধ্বে ৭০ হাজার ৫৩টি যানবাহনের বয়স। এদিকে যানবাহনের আয়ুষ্কাল বা ‘ইকোনমিক লাইফ’ সড়ক পরিবহন আইনে নির্ধারণ করা হলেও এর বাস্তবায়ন নেই। বিগত ২০২৩ সালের মে মাসে বিআরটিএ এক প্রজ্ঞাপনে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্যাংকারের ইকোনমিক লাইফ নির্ধারণ করে দেয়। কিন্তু একই বছরের আগস্টে প্রজ্ঞাপনটি প্রত্যাহার করে নেয়া হয়। অভিযোগ রয়েছে, পরিবহন মালিকদের চাপে পিছু হটেছে বিআরটিএ। যদিও মোটরযান ম্যানুফ্যাকচারাররা গাড়ির ইকোনমিক লাইফ সাধারণত ১০ থেকে ১৫ বছর রাখেন। কিন্তু উন্নয়নশীল দেশে কিছুটা ছাড় দিয়ে আরো ৫ থেকে ১০ বছরের বেশি দেয়া হয়। ইকোনমিক লাইফ শেষ হওয়া যানবাহন সড়কের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অন্যদিকে গত সেপ্টেম্বরে দেশে ৩৯২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৪২৬ জন নিহত এবং ৮১৩ জন আহত হয়েছে। গত আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত হয়েছিল। ওই হিসাবে প্রতিদিন গড়ে নিহত হয়েছিল ১৪.১২ জন। আরসেপ্টেম্বরে প্রতিদিন গড়ে নিহত হয়েছে ১৪.২ জন। ওই হিসাবে সেপ্টেম্বর মাসে প্রাণহানি বেড়েছে ০.০৮ শতাংশ। রোড সেফটি ফাউন্ডেশনের দুর্ঘটনাসংক্রান্ত মাসিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনের তথ্যানুযায়ী ঢাকা বিভাগে সবচেয়ে বেশি, ১২৪টি দুর্ঘটনায় ১২৮ জন নিহত হয়েছে। বরিশাল বিভাগে সবচেয়ে কম, ১৫টি দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছে। একক জেলা হিসেবে চট্টগ্রামে ৩১টি দুর্ঘটনায় ২৮ জন নিহত হয়েছে। এ প্রসঙ্গে বিআরটিএর পরিচালক (রোড সেফটি) শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী জানান, সড়কে চলতে হলে গাড়ির নিবন্ধন, ফিটনেস, রুট পারমিট ও ট্যাক্স টোকেন থাকতে হবে। এগুলো না থাকলে গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া যেতে পারে। কিন্তু বিআরটিএ ইনফোর্সমেন্ট তা করতে পারে না। এটি পুলিশ করতে পারে। তবে বিআরটিএ’র কিছু ম্যাজিস্ট্রেট আছেন। তাঁদের দিয়ে কিছু মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করা হয়। তবে বর্তমানে গাড়ির কোনো ইকোনমিক লাইফ নির্ধারণ করা নেই। যদি কখনো সিদ্ধান্ত হয় মেয়াদোত্তীর্ণ গাড়ি চলতে পারবে না, তাহলে সেই ধরনের গাড়িকে রুট পারমিট দেয়া হবে না।


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী