শিরোনাম
শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

হারুন-বিপ্লবসহ ১৮৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে অ্যাকশন শুরু

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন থেকে গতকাল ৭ অক্টোবর পর্যন্ত অদৃশ্য রয়েছেন পুলিশের ১৮৭ সদস্য। এ তালিকায় রয়েছেন পুলিশের বহুল আলোচিত ডিআইজি মোহাম্মদ হারুন অর রশীদ আর অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকারও। অবশ্য এ দুই কর্মকর্তাসহ ১৮৭ সদস্যের বিরুদ্ধে এরই মধ্যে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ সদর দপ্তর।


কর্মস্থলে উপস্থিত না হওয়া পুলিশ সদস্যদের মধ্যে একজন ডিআইজি, ৭ জন অতিরিক্ত ডিআইজি, দুজন পুলিশ সুপার, একজন অতিরিক্ত পুলিশ সুপার, ৫ জন সহকারী পুলিশ সুপার, ৫ জন পরিদর্শক, ১৪ জন উপপরিদর্শক ও সার্জেন্ট, ৯ জন সহকারী উপপরিদর্শক, ৭ জন নায়েক ও ১৩৬ জন কনস্টেবল রয়েছেন।



পুলিশ সদর দপ্তরের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, এরইমধ্যে পুলিশের ওই ১৮৭ সদস্যের বেতন স্থগিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়াও শুরু হয়েছে। কেন তারা কর্মস্থলে উপস্থিত হচ্ছেন না—নিয়ম অনুযায়ী এজন্য তাদের শোকজ করা হবে। ‘সন্তোষজনক’ জবাব না পেলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়ে ধাপে ধাপে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।


ওই কর্মকর্তা জানান, এই তালিকার মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে গুলি করে হত্যার ঘটনায় একাধিক মামলা রয়েছে। যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদের বিষয়ে ব্যবস্থা নিতে সহজ হবে।


গতকাল সোমবার আইজিপি মো. ময়নুল ইসলাম জানিয়েছেন, পুলিশ বাহিনীতে যারা এখনো কাজে যোগদান করেননি তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়েছে। যারা কাজে যোগ দেননি তাদের নোটিশ করা হয়েছে। তারা যদি না আসেন আমাদের অবস্থা ক্লিয়ার, তাদের চাকরিতে রাখার সুযোগ নেই।


আইজিপি জানান, যারা (পুলিশ সদস্য) বিভিন্ন মামলায় আসামি হয়েছেন, যাদের সম্পৃক্ততা পাওয়া গেছে এমন ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা কর্মস্থলে যোগ দেননি তারা হয়তো মামলার কারণে কিংবা অন্য কারণে যোগ দেননি।


সূত্র জানায়, পলাতক তালিকায় একমাত্র ডিআইজি বহুল আলোচিত হারুন অর রশীদ রয়েছেন। পুলিশ ক্যাডারের ২০ ব্যাচের এই বিতর্কিত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনের প্রথম সারির কয়েক সমন্বয়ককে ডিবি কার্যালয়ে আটকে রেখে নানা নাটকের জন্ম দেন তিনি। এ নিয়ে সমালোচনা শুরু হলে তাকে ডিবির পদ থেকে সরিয়ে ঢাকা মহানগর পুলিশের অপারেশন বিভাগে অতিরিক্ত কমিশনার করা হয়। সেখানে থেকেই আওয়ামী লীগ সরকারের শেষ সময় পর্যন্ত আন্দোলন দমাতে নানা ধরনের কার্যক্রম চালান তিনি।


পুলিশ সূত্র জানায়, বহুল আলোচিত এই হারুন ৫ আগস্টও রাজধানীর বিভিন্ন পয়েন্টে ছাত্র-জনতার ওপর গুলি করার নির্দেশ দেন। ওইদিন তিনি ডিএমপির কন্ট্রোল রুমে বসে সব পরিস্থিতি দেখেন এবং শেষ সময় পর্যন্ত পুলিশকে আক্রমণ চালাতে নির্দেশ দেন। লাখো জনতা গণভবনের দিকে যেতে থাকলে ওই এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যদের অ্যাকশনে যাওয়ারও নির্দেশ দেন। তবে টেলিভিশনে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনার ভারত চলে যাওয়ার খবরে বিমর্ষ হয়ে নিজেও কন্ট্রোল রুম থেকে পালানোর চেষ্টা করেন।


পুলিশের দায়িত্বশীল সূত্র বলছে, এক পর্যায়ে পুলিশের কন্ট্রোল রুমের দেয়াল টপকে হারুন সেদিন পুলিশ সদর দপ্তরে আশ্রয় নেন। সেখান থেকে হেলিকপ্টারে অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে পালানোর চেষ্টা করলেও তাকে নেয়া হয়নি। শেষ পর্যন্ত সেদিন তিনি মাস্ক পরে পুলিশ সদর দপ্তরের দেয়াল টপকে পালিয়ে যান।


এদিকে ৫ আগস্ট সরকারের পতনের পর ৮ আগস্ট পর্যন্ত হারুনের ব্যক্তিগত মোবাইল ফোন সক্রিয় পাওয়া যায়। ওইদিন তিনি সাংবাদিকদের বলেছিলেন তিনি পালিয়ে যাননি, দেশেই রয়েছেন। তবে এরপর থেকে তার হদিস মিলছে না। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ে তথ্য এসেছে, হারুন ছাত্র-জনতার হামলার শিকার হয়ে গোপনে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে এসব তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।


ডিআইজি হারুন ছাড়াও পলাতকদের তালিকায় রয়েছেন আওয়ামী লীগ সরকারের আরেক পুলিশ কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকার। তাকে শেষদিকে ডিবির যুগ্ম কমিশনারের দায়িত্বে আনা হয়েছিল। ৫ আগস্টের পর তারও হদিস মিলছে না। এরইমধ্যে খবর বেরিয়েছে, বহুল আলোচিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার অবৈধ পথে পালিয়েছেন।


এছাড়া কর্মস্থলে যোগ না দেয়া কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ার্দার, ডিএমপির যুগ্ম কমিশনার (অতিরিক্ত ডিআইজি) খন্দকার নুরুন্নবী, যুগ্ম কমিশনার এসএম মেহেদী হাসান ও যুগ্ম কমিশনার সঞ্জিত কুমার রায় রয়েছেন। তাদের প্রত্যেকের বিরুদ্ধে ৫ আগস্টের আগে-পরে সংঘটিত হতাহতের ঘটনায় একাধিক মামলা হয়েছে।


এদিকে কর্মস্থলে অনুপস্থিত থাকলেও গত ১৯ সেপ্টেম্বর কয়েকজনকে পুলিশের সংযুক্ত ও পদায়ন করার প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের পুলিশ হেডকোয়ার্টার থেকে অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ার্দারকে রাজশাহীর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত, ডিএমপির যুগ্ম পুলিশ খন্দকার নুরুন্নবীকে নোয়াখালীর পুলিশ ট্রেনিং সেন্টারে সংযুক্ত এবং ডিএমপির যুগ্ম কমিশনার সঞ্জিত কুমার রায়কে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে সংযুক্ত করার আদেশ জারি হয়। তবে তারা বর্তমান কর্মস্থলেও নেই বলে জানা গেছে।


এ ছাড়া গতকালও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়েবসাইটে যুগ্ম কমিশনার সঞ্জিত কুমার রায়, খোন্দকার নুরুন্নবী ও মেহেদী হাসানকে ডিএমপিতে সংযুক্ত করার তথ্য সন্নিবেশ করা রয়েছে। তবে তারা ডিএমপিতে আসেন না বলে নিশ্চিত হওয়া গেছে। তবে ডিএমপির ওয়েবসাইটে অতিরিক্ত কমিশনার হারুন বা যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের বিষয়ে কোনো তথ্য নেই।


৫ আগস্টের পর থেকে পলাতক পুলিশের এই সদস্যদের কাজে যোগ দিতে বিভিন্ন সময়ে কয়েক দফায় সময় বেঁধে দেয় সরকার। অনেকে কাজে যোগ দিয়ে অসুস্থতাজনিত ছুটিতে চলে গেলেও গতকাল পর্যন্ত ১৮৭ জনের হদিস নেই পুলিশ সদর দপ্তরে।


সর্বশেষ পলাতক এই ১৮৭ সদস্যদের বিষয়ে গত ১ অক্টোবর সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, যেসব পুলিশ সদস্য এখনো কাজে যোগ দেননি, তাদের আইনের আওতায় আনতে হবে। তারা আর পুলিশ সদস্য নন, তারা অপরাধী হিসেবে গণ্য হবেন।


আরও খবর




ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন

ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল

লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি

পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা

গোগনগর ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবি

বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী