শিরোনাম
আমতলী থানার ওসি ইয়াকুব হোসেন বরগুনা জেলার শ্রেষ্ঠ ওসি শেরপুরে নবগঠিত জেলা যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অষ্টম শ্রেণি পাসের সনদে স্ট্যাম্প ভেন্ডার! সাতক্ষীরায় প্রশ্নের মুখে লাইসেন্স প্রক্রিয়া আমতলীতে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ ‌মো রিপন মুনসী অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দরকার শিক্ষকদের মায়া, মমতা ও সঠিক দিকনির্দেশনা নালিতাবাড়ীতে চিরকুট লিখে প্রাণ দিল চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাত দফা দাবিতে নীলফামারীতে দলিল লেখকদের সমাবেশ লাকসামে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ
রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬

হবিগঞ্জ-১: নীরব ভোটারই ফয়সালা করবেন ত্রিমুখী লড়াই

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ১১ ফেব্রুয়ারী ২০২৬ | হালনাগাদ:বুধবার ১১ ফেব্রুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনে ভোটের মাঠে দৃশ্যমান উত্তাপ, কিন্তু সিদ্ধান্তের চাবিকাঠি যেন নীরব ভোটারদের হাতেই। প্রচারণার শেষ মুহূর্তে এসে তিন প্রার্থী শক্ত অবস্থানে থাকলেও কার জয়, কার পরাজয়- তা নির্ধারণ হবে আগামীকাল বৃহস্পতিবারের (১২ ফেব্রুয়ারি) ব্যালট বাক্সে।

সারাদেশের মতো হবিগঞ্জ-১ আসনেও সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত থাকলেও বাকি ২৯৯টি সংসদীয় আসনের সঙ্গে এ আসনেও ভোট হচ্ছে পূর্ণ উদ্দীপনায়।

এ আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী। তারা হলেন- ধানের শীষ প্রতীকে রেজা কিবরিয়া, রিকশা প্রতীকে মাওলানা সিরাজুল ইসলাম, চেয়ার প্রতীকে মোহাম্মদ বদরুর রেজা, মোটরগাড়ি (কার) প্রতীকে কাজী তোফায়েল আহমেদ এবং ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়া। তবে মাঠের বাস্তবতায় ত্রিমুখী লড়াইয়ের আভাসই বেশি- ধানের শীষ, রিকশা ও ঘোড়া প্রতীকের প্রার্থীদের ঘিরে।

গত কয়েক সপ্তাহের প্রচারণায় বাহুবল ও নবীগঞ্জের হাট-বাজার, গ্রামগঞ্জ ও অলিগলিতে প্রার্থীদের কর্মীসমর্থকদের সরব উপস্থিতি চোখে পড়েছে। কোথাও উন্নয়ন, কোথাও পরিবর্তন, আবার কোথাও ধর্মীয় আবেগ ও ব্যক্তিগত জনপ্রিয়তার বার্তা নিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। কিন্তু ভোটারদের বড় একটি অংশ প্রকাশ্যে অবস্থান না নিয়ে চুপচাপ সিদ্ধান্ত ধরে রেখেছেন- যাদের স্থানীয়ভাবে বলা হচ্ছে ‘নীরব ভোটার’।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, হবিগঞ্জ-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৬২ হাজার ৬৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৩ হাজার ৪৯ জন, নারী ভোটার ২ লাখ ২৯ হাজার ৬৪৫ জন এবং হিজড়া ভোটার ৫ জন। মোট ভোটকেন্দ্র রয়েছে ১৭৭টি। ভোটের হার ও নীরব ভোটারদের অংশগ্রহণই মূলত পাল্টে দিতে পারে ফলাফলের সমীকরণ।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ আসনে কোনো প্রার্থীই এককভাবে এগিয়ে নেই। বরং শেষ মুহূর্তের ভোটার টার্নআউট এবং তরুণ ও নারী ভোটারদের অংশগ্রহণই নির্ধারণ করবে বিজয়ের দিক। ফলে প্রচারণা শেষ হলেও প্রকৃত লড়াই শুরু হবে কাল- ব্যালট বাক্স খোলার পর।

সব মিলিয়ে হবিগঞ্জ-১ আসনের নির্বাচন এবার যেন কেবল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নয়, বরং নীরব ভোটারদের রায়েই লেখা হবে বিজয়-পরাজয়ের চূড়ান্ত গল্প।

#আলোকিত সকাল/ফাহাদ 


আরও খবর




আমতলী থানার ওসি ইয়াকুব হোসেন বরগুনা জেলার শ্রেষ্ঠ ওসি

শেরপুরে নবগঠিত জেলা যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ

অষ্টম শ্রেণি পাসের সনদে স্ট্যাম্প ভেন্ডার! সাতক্ষীরায় প্রশ্নের মুখে লাইসেন্স প্রক্রিয়া

আমতলীতে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ ‌মো রিপন মুনসী

অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দরকার শিক্ষকদের মায়া, মমতা ও সঠিক দিকনির্দেশনা

নালিতাবাড়ীতে চিরকুট লিখে প্রাণ দিল চতুর্থ শ্রেণির শিক্ষার্থী

সাত দফা দাবিতে নীলফামারীতে দলিল লেখকদের সমাবেশ

লাকসামে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ

থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ

চট্টগ্রাম ৮ আসনের এমপি এরশাদ উল্লাহর সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সাক্ষাৎ

গাইবান্ধায় পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা

কুমিল্লায় চাঞ্চল্যকর হত্যার শিকার অপ্রীতম এর দাফন সম্পন্ন

ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন

দৌলতপুরে বন্যার পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর ৩নং ওয়ার্ডে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত

দূর্গাপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

তিনি নেই, কিন্তু প্রশ্নটি রয়ে গেছে: খালেদা জিয়া আমাদের কী দিয়ে গেলেন?

মস্তক নত করেননি কভু: জন্মবার্ষিকীতে আপোষহীন নেত্রীর ফিরে দেখা

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিলেন মঈন খান

মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল

‘দলীয় বৈঠকের জন্য সচিবালয় নয়’, বিএনপির সমালোচনায় জামায়াত

রিজভীই হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব