শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

জাহারা মিতুর ব্যস্ততা বাড়ছে

আলোকিত বিনোদন ডেস্ক
প্রকাশিত:বৃহস্পতিবার ০৭ মার্চ ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৭ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

অভিনেত্রী জাহারা মিতুর নতুন বই প্রকাশ পেয়েছে এবারের বইমেলায়। আটকে থাকা ‘আগুন’ ও ‘কমান্ডো’ শুরু হতে যাচ্ছে শিগগিরই। আরো কয়েকটি নতুন ছবি হাতে। তাঁকে নিয়ে লিখেছেন সুদীপ কুমার দীপ।

ফের আসছে আগুনের দিন


বদিউল আলম খোকনের ‘আগুন’ দিয়ে ২০১৯ সালে চলচ্চিত্রে নাম লিখিয়েছিলেন। ছবিতে জাহারা মিতুর নায়ক শাকিব খান। তবে নানা কারণে ছবিটির শুটিং আটকে ছিল। অবশেষে জট খুলেছে, খুব শিগগির শুরু হতে যাচ্ছে ছবিটির বাকি অংশের শুটিং। জাহারা মিতু বলেন, ‘এটি আমার জন্য অনেক বড় একটি সুখবর। ছবির ৯০ শতাংশ শুটিং আগেই হয়ে গেছে। শুধু একটি গান আর একটি রোমান্টিক দৃশ্য বাকি। যত দূর জানি, আগামী কোরবানির ঈদে ছবিটি মুক্তি পাবে। শাকিব খানের সঙ্গে সবারই কাজ করার ইচ্ছা থাকে। আমার সেই ইচ্ছা পূরণ হয়েছে। এবার পর্দায় দর্শক আমাদের জুটিটা দেখতে পাবে। আশা করছি, ছবিটি মুক্তির পর আমরা আরো নতুন ছবিতে অভিনয়ের প্রস্তাব পাব।’

তুই আমার না-পাওয়া ভালোবাসা


গত বছর একুশে বইমেলায় মিতুর প্রথম কাব্যগ্রন্থ ‘প্রেমিকার নাম কবিতা’ প্রকাশিত হয়েছিল। ১০০টি কবিতা নিয়ে বইটি বেশ সাড়াও ফেলেছিল। সদ্য শেষ হওয়া বইমেলায় এসেছিল মিতুর দ্বিতীয় কবিতার বই  ‘তুই আমার না পাওয়া ভালোবাসা’। এবারের বইটিও ১০০টি কবিতা নিয়ে। প্রেম, বিরহ, বিচ্ছেদ—এককথায় প্রেমিক হৃদয়ের অনুভূতি নিয়ে লেখা কবিতাগুলো। মিতু বলেন, ‘এবার মেলায় মাত্র দুই দিন যেতে পেরেছি। শরীরটা ভালো ছিল না। তার ওপর আমার বইটি মেলায় এসেছিল ২১ ফেব্রুয়ারি। গত বছরের বইটি নিয়েও এ বছর পাঠকদের উৎসাহ ছিল দারুণ। এবারের বইটি নিয়েও প্রকাশক দারুণ খুশি। লেখালেখিতে নিয়মিত হতে চাই। আশা করছি, আগামী বছরও বই প্রকাশ করতে পারব।’

বিচারক মিতু


গত বছর ভারতে ‘ইন্ডিয়া সুপারমডেল ওয়ার্ল্ডওয়াইড’ নামের একটি সৌন্দর্য প্রতিযোগিতায় বিচারক হয়েছিলেন মিতু। এ বছরও প্রতিযোগিতাটির বিচারক হওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন তিনি। কিন্তু সময় করে উঠতে পারেননি তিনি। প্রস্তাবটি ফিরিয়ে দিতে হয়েছে। মিতু বলেন, ‘আমি ফ্যাশন ডিজাইন নিয়ে কাজ করি। এই পেশায় ব্যস্ত সময় যাচ্ছে। প্রতিযোগিতায় বিচারকাজ করতে গেলে ১৫ থেকে ২০ দিন অন্যদিকে নজর দেওয়ার সময় থাকে না। ফলে খুব বিনয়ের সঙ্গে এবার তাঁদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি।’

আসবে ‘কমান্ডো’


শাকিব খানের সঙ্গে ‘আগুন’ শুরু করার পরের বছরই কলকাতার সুপারস্টার দেবের সঙ্গে ‘কমান্ডো’ নামের একটি ছবির শুটিং শুরু করেছিলেন মিতু। কিছুদিন শুটিং হওয়ার পর আটকে যায় ছবিটি। ‘আগুন’-এর মতো এবার ‘কমান্ডো’র জটও খুলতে শুরু করেছে বলে জানালেন অভিনেত্রী। ‘প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আবার ছবিটির শুটিং শুরু হবে। এবার দেব দাদা উদ্যোগ নিয়েছেন। পরিচালক শামীম আহমেদ রনি ভাই অবশ্য দেশে নেই। হয়তো তাঁর জায়গায় অন্য কেউ বাকি অংশ পরিচালনা করবেন’, বললেন মিতু।

আছে ওপারের ডাক


কলকাতার একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন মিতু। তবে এখনই পরিচালক ও সহ-অভিনেতার নাম বলতে চান না। মিতু মনে করেন, শুটিংয়ের আগে প্রকাশ করলে শত্রু বাড়ে। এমনকি ছবিটি হাতছাড়া হয়ে যেতে পারে। দেশেও নতুন দুটি ছবি চূড়ান্ত। ঈদের পর শুটিং। তা ছাড়া কাজী হায়াৎ ও শাহীন সুমনের দুটি ছবিতে আগেই চুক্তিবদ্ধ হয়েছিলেন মিতু। সব মিলিয়ে ২০২৪ সালে চলচ্চিত্রের শুটিংয়ে ব্যস্ত সময় পার করবেন, এমনটাই আশা অভিনেত্রীর।


আরও খবর
চাচার বিরুদ্ধে ন্যানসির অভিযোগ

বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২৬





লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

‘যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে?’

চাচার বিরুদ্ধে ন্যানসির অভিযোগ

বক্স অফিসে ঝড়, তবু এই সিনেমা নিয়ে বিতর্ক কেন?

নগ্ন দৃশ্যে অভিনয় করে বারবার বিতর্কে অভিনেত্রী

শটের পরও অনবরত চুম্বন করছিল, শুটিংয়ে হেনস্তার অভিযোগ অভিনেত্রীর

কৃতি-রাশমিকার সমকামী সম্পর্ক নিয়ে ফিসফাস!

গানে ফের সমালোচিত নুসরাত ফারিয়া

সময়ের সেরা কন্টেন্ট ক্রিয়েটর “রহমত আলী”

বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই

কবিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব ফয়সাল