শিরোনাম
পত্নীতলায় নজিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির উদ্বোধন পত্নীতলায় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২ শেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম,লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ধুনটে উপজেলা পর্যায়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই গ্রুপে প্রথম আল-কুরআন একাডেমিক স্কুল ঈশ্বরগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার,ফারুকের বিরুদ্ধে ৯ মামলা প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬: যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ উদ্বোধন অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ
বুধবার ০৪ নভেম্বর ২০২৬
বুধবার ০৪ নভেম্বর ২০২৬

জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় আনন্দ মিছিল

প্রকাশিত:শুক্রবার ১৫ মে ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ১৫ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

গাজী হাবিব, সাতক্ষীরা: দীর্ঘ ৮ বছর পর সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটি ঘোষনা করায় নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে জেলা শহরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৫ মে) বিকাল সাড়ে ৫টায় শহরের খুলনা রোড মোড় সংলগ্ন আসিফ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন পুরো শহর। পরে মিছিলটি শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।আনন্দ মিছিলে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক জে.এম দাউদ মাসুদ খান অর্ঘ্য, সাংগঠনিক সম্পাদক শাহিন ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এছাড়া সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক মোল্লা শাহাজুদ্দীন, সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের সভাপতি এসএম হেদায়েত কবীর হৃদয়, সাতক্ষীরা সরকারী পলিটেকনিক ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিজানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।আনন্দ মিছিল ঘিরে বিকাল সাড়ে তিনটা থেকে সাত উপজেলা থেকে ছাত্রদলের নেতাকর্মীরা খুলনা রোড মোড়ে সমাবেত হতে থাকে।এদিকে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন পর একটি পূর্ণাঙ্গ ও শক্তিশালী কমিটি গঠন হওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তারা কেন্দ্রীয় ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ কমিটি আগামী দিনে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং ছাত্রসমাজের ন্যায্য দাবি আদায়ে অগ্রণী ভূমিকা রাখবে।বক্তারা আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, শিক্ষাঙ্গনে সহনশীল পরিবেশ প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে সক্রিয় থাকবে। তারা সকল ভেদাভেদ ভুলে দলকে শক্তিশালী করতে একযোগে কাজ করার আহবান জানান।সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা নতুন কমিটির প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন ব্যক্ত করে সংগঠনের সকল কর্মসূচি সফল করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।উল্লেখ্য, গত ১২ মে কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী আবু রায়হানকে সভাপতি এবং জে.এম দাউদ মাসুদ খান অর্ঘ্যকে সাধারণ সম্পাদক করে সাতক্ষীরা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। ঘোষণার পর থেকেই জেলার বিভিন্ন স্থানে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।



আরও খবর




পত্নীতলায় নজিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির উদ্বোধন

পত্নীতলায় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২

শেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম,লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ধুনটে উপজেলা পর্যায়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই গ্রুপে প্রথম আল-কুরআন একাডেমিক স্কুল

ঈশ্বরগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার,ফারুকের বিরুদ্ধে ৯ মামলা

প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬: যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ উদ্বোধন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

উলিপুরে গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, নগদ টাকাসহ আটক ৪

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ

ফতুল্লায় ২০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উলিপুরে আনসার-ভিডিপি সদস্যদের শেয়ার প্রোফাইল ভ্যালিডেশন ক্যাম্প অনুষ্ঠিত

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন


এই সম্পর্কিত আরও খবর

পত্নীতলায় নজিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির উদ্বোধন

পত্নীতলায় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২

শেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম,লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ধুনটে উপজেলা পর্যায়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই গ্রুপে প্রথম আল-কুরআন একাডেমিক স্কুল

ঈশ্বরগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার,ফারুকের বিরুদ্ধে ৯ মামলা

প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬: যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ উদ্বোধন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

উলিপুরে গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, নগদ টাকাসহ আটক ৪

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত