শিরোনাম
ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা দক্ষিণ আইচা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন বিএনপি নেতা বাচ্চু লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ফুলবাড়ীয়া সরকারি মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মানসম্মত ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে- দিপু ভূইয়া রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলা,ভাংচুর ও স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম কালমা ইউনিয়ন জিয়া পরিষদের আহবায়ক কমিটি গঠন লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম
শুক্রবার ২৬ জুন ২০২৬
শুক্রবার ২৬ জুন ২০২৬

ঝিকরগাছায় এসিড নিক্ষেপের আসামি জসীম গ্রেফতার

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ১৮ জুলাই ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ১৮ জুলাই ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


জহিরুল ইসলাম

ঝিকরগাছা যশোর প্রতিনিধি 


যশোরের ঝিকরগাছায় এসিড নিক্ষেপের ঘটনায় অভিযুক্ত জসীম (৪০) গ্রেফতার করেছে পুলিশ। জেলের ছদ্মবেশ ধারণ করেও শেষ রক্ষা হয়নি তার। এক নারী, তার মা ও ছোট ভাইয়ের ওপর এসিড নিক্ষেপের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই আসামি পলাতক ছিলেন।


মামলা সুত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর প্রায় ছয় বছর আগে নাভারণ এলাকায় বিয়ে হয়। দাম্পত্য কলহের কারণে প্রায় আট মাস আগে তিনি স্বামীকে ডিভোর্স দিয়ে চার বছরের শিশুকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন। জসীম, যিনি একজন দিনমজুর হিসেবে পেঁপে বাগানে কাজ করতেন এবং ভুক্তভোগী প্রতিবেশীর আত্মীয়। সেখান থেকেই গড়ে ওঠে একতরফা প্রেম।

এর কিছু দিন পরে জসীম ওই নারীকে বিয়ের প্রস্তাব দেন, কিন্তু তার পরিবার তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলে, ক্ষুব্ধ হয়ে গত ৩ জুলাই রাতে, পরিবারের পুরুষ সদস্যরা বাড়ির বাইরে থাকার সুযোগে, ঘরের জানালার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় এসিড ছুড়ে মারেন ভুক্তভোগীর ওপর। এতে নারী, তার মা ও আট বছর বয়সী ছোট ভাই দগ্ধ হন। চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে এলে জসীম পালিয়ে যায়।


আহতদের দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ভুক্তভোগীর বাবা ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনা অত্যন্ত চাঞ্চল্যকর ও স্পর্শকাতর হওয়ায় যশোরের পুলিশ সুপার অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশনা দেন।


গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ জুলাই পুলিশের একটি টিম জানতে পারে, আসামি নড়াইল জেলার লোহাগাড়া থানাধীন আমাদাহ নামক স্থানে অবস্থান করছে। পুলিশ অভিযানে গেলে দেখা যায়, সে অবস্থান বদলে এক পর্যায়ে কামাল প্রতাপ নামক বিশাল বিলের মাঝে আশ্রয় নিয়েছে। তথ্য অনুযায়ী, সেখানেই সে খাওয়া-দাওয়া সহ সমস্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছিল এবং মাঝে মধ্যে বিল থেকে বাইরে আসছিল।


পরিস্থিতি বুঝে এসআই তাপসের নেতৃত্বে পুলিশের একটি দল জেলের ছদ্মবেশ ধারণ করে বিলের মাঝে পৌঁছায়। পুলিশ দেখে জসীম পানিতে ঝাঁপ দিলে এসআই তাপসও পানিতে ঝাঁপ দিয়ে অভিযুক্তকে আটক করেন।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসীম ঘটনার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।


আরও খবর




ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা

হাওরের উন্নয়নের সঙ্গে জাতির স্বার্থ জড়িত : ড. বদিউল আলম মজুমদার

কাউনিয়ায় কিশোরীদের মাঝে হাঁস-মুরগি ও নগদ টাকা প্রদান

মেয়ের সামনে মাকে হত্যা, আহত আরও দুই নারী

পঞ্চগড়ের বোদায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন বিদেশি ফলের আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় ফল উৎপাদন বৃদ্ধির আহ্বান

চুনারুঘাটে রাহেলা-দেলোয়ার হোসেন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ‘রোমান চৌধুরী শিক্ষাবৃত্তি’ বিতরণ

গোয়াইনঘাটে ৪৮ বিজিবির ব্যতিক্রমী আয়োজন: সীমান্ত সচেতনতা, শিক্ষার্থী প্রতিযোগিতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মুরাদনগরের চাপিতলায় কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল

মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা

দক্ষিণ আইচা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন বিএনপি নেতা বাচ্চু

নন্দীগ্রামে বৃক্ষরোপণ, গাছের চারা, সার ও খুঁটি বিতরণ

ডাসারে জোর পূর্বক প্রবাসীর জমি দখলের চেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা

হাওরের উন্নয়নের সঙ্গে জাতির স্বার্থ জড়িত : ড. বদিউল আলম মজুমদার

কাউনিয়ায় কিশোরীদের মাঝে হাঁস-মুরগি ও নগদ টাকা প্রদান

মেয়ের সামনে মাকে হত্যা, আহত আরও দুই নারী

পঞ্চগড়ের বোদায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন বিদেশি ফলের আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় ফল উৎপাদন বৃদ্ধির আহ্বান

চুনারুঘাটে রাহেলা-দেলোয়ার হোসেন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ‘রোমান চৌধুরী শিক্ষাবৃত্তি’ বিতরণ

গোয়াইনঘাটে ৪৮ বিজিবির ব্যতিক্রমী আয়োজন: সীমান্ত সচেতনতা, শিক্ষার্থী প্রতিযোগিতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মুরাদনগরের চাপিতলায় কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল

মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা

দক্ষিণ আইচা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা