শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

জরুরি সহায়তায় মিয়ানমারের উদ্দেশে নৌবাহিনীর জাহাজ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ওষুধ ও ত্রাণ সহায়তা নিয়ে মিয়ানমারের উদ্দেশে যাত্রা করেছে নৌবাহিনীর একটি দল। আজ (মঙ্গলবার, ৮ এপ্রিল) সকালে চট্টগ্রামের নৌঘাঁটি থেকে নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযানে জরুরি সহায়তা নিয়ে রওনা দেয় দলটি।


নৌবাহিনীর কর্মকর্তারা বলছেন, এই ত্রাণের জাহাজ কেবল মানবিক সহায়তা নয়, মিয়ানমারে পৌঁছে দিবে কূটনৈতিক শিষ্টাচারের বার্তা। ইতিবাচক ভূমিকা রাখবে রোহিঙ্গা সমস্যা সমাধানসহ দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে।


নৌবাহিনীর টহল জাহাজ সমুদ্র অভিযান দুর্যোগ কবলিত মানুষের জন্য ত্রাণ নিয়ে রওনা দিয়েছে মিয়ানমারের উদ্দেশে। প্রধান উপদেষ্টার নির্দেশে ১২০ টন জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে ১৭৬ জনের এই দল চট্টগ্রাম নৌ ঘাটি ছেড়ে যায় সকাল সাড়ে ১০ টায়। অতীতেও মানবতা ও কূটনৈতিক শিষ্টাচারের এ নজির বারবার দেখিয়েছে বাংলাদেশ।


চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়াল অ্যাডমিরাল মীর এরশাদ আলী বলেন, ‘ক্ষতিগ্রস্ত মিয়ানমারের জনগণের জন্য বাংলাদেশ সরকারের মানবিক সহায়তার পরিধি আরো সম্প্রসারণকল্পে সরকারি নির্দেশনা ও সশস্ত্রবাহিনী বিভাগের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ নৌ বাহিনী যুদ্ধজাহাজ জরুরি ত্রাণ ও চিকিৎসা সহায়তা নিয়ে মিয়ানমার যাচ্ছে।’


নৌবাহিনী কর্মকর্তারা জানান, আগামী ১১ এপ্রিল মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরে পৌঁছাবে জাহাজটি। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ৭৭ টন শুকনো খাবার, ২৯ টন বিশুদ্ধ পানি, এক টন ওষুধ, নয় টন বস্ত্র ও তাঁবুসহ অন্যান্য জীবন রক্ষাকারী সামগ্রী।


রিয়াল অ্যাডমিরাল মীর এরশাদ আলী বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই অত্যাবশ্যকীয় ত্রাণসামগ্রী মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের খাদ্য, নিরাপত্তা এবং স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’


চট্টগ্রাম নৌ ঘাটি থেকে জাহাজটিকে বিদায় জানান বাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। নৌবাহিনীর প্রধানের আশা, এই কার্যক্রম বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার সংকট দূর করতে ইতিবাচক ভূমিকা রাখবে। বাড়াবে পারস্পরিক সৌহার্দ্য ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্র।


নৌ বাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন, ‘প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের এ সংকটময় মুহূর্তে বাংলাদেশ সরকারের সহায়তা অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রসমূহের কাছে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি প্রকাশ করবে।’


ত্রাণ বিতরণ শেষে ৪৮ ঘণ্টা পর জাহাজটি দেশে ফিরে আসবে। 


আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী