
মোঃআনোয়ার হোসেন কাজিপুর( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃসিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কালিকাপুর গ্রামে দুর্বৃত্তরা একটি মুরগির শেডে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এতে ভুক্তভুগীর ৪০ হাত ঘর সহ ৪ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। ক্ষতিগ্রস্ত ঘরের মালিকের নাম কফিল উদ্দিন, তিনি সাবেক আওয়ামী যুবলীগের গান্ধাইল ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক ছিলেন। সরে জমিনে গিয়ে প্রত্যাকদর্শী সূত্রে জানা গেছে, গত১২ জুন শক্রবার দিবাগত সন্ধারাতে দুর্বৃত্তরা তার পরিত্যাক্ত মুরগির সেডে আগুন দিলে উপরে উল্লেখিত ক্ষতি সাধিত হয়। খবর পেয়ে কাজিপুর ফায়ার সার্ভিস ঘটনার স্থলে গিয়ে আগুন নিভাতে সক্ষম হয়, এতে বড়সড় ক্ষতিহতে রক্ষা পায়।




























