শিরোনাম
মুরাদনগরে দিনব্যাপী কওমি মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শেরপুরে সার পাচারের মামলায় ১৫ বিসিআইসি ডিলারকে জেল হাজতে প্রেরণ চাঁদাবাজি ও মিথ্যা মামলায় অতিষ্ট হয়ে শেরপুরে রানা-কাশেমের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বেতাগাঁও কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে স্বাস্থ্যসেবা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত দুমকীতে শিশু ধর্ষণের চেষ্টা,আটক - ১ মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা,নারীসহ আহত ৩ ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন নতুন কমিটির আত্মপ্রকাশ চন্দনাইশ পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত
বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬

কালীগঞ্জে জোরপূর্বক সংখ্যালগু পরিবারের জমি দখলের অভিযোগ ভূমিদস্যু খাইরুল গংয়ের বিরুদ্ধে

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মোঃ রায়হান মাহামুদ, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ



 গাজীপুরের কালীগঞ্জে সংখ্যালগু পরিবারের উপর হামলা ও নির্যাতন করে জোরপূর্বক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে ঘড়জামাই আফতাব উদ্দিন ও নাগকাটা খায়রুল গংয়ের বিরুদ্ধে। আদালতে মামলা। 


সরেজমিনে জানা যায়, উপজেলারধীন জামালপুর ইউনিয়নের চুপাইর গ্রামের মৃত নবীন চন্দ্র দেবনাথের ছেলে বীরেন্দ্র দেবনাথ ও তার স্ত্রী চয়নিকা দেবনাথ চুপাইর মৌজার আর.এস ১৯৭ ও ৪৬ নং খতিয়ানের আর.এস ১০৬০, ১০৭০, ১০৮৯ ও ১০৯৫ নং দাগে (৩০+৪৮+১৩+২৭)= ১১৮ শতাংশ হতে (৪৩.৩৩+১৩.৬২)= ৫৬.৯৫ শতাংশ জমি পৈত্রিক ও ক্রয় সূত্রে মালিক হয়ে শান্তিপূর্ণ ভোগ দখলে থাকিয়া নিজ নামে নামজারী ও জমাভাগ করেন। হোল্ডিং নং ৪৯৩, ৭৪৩ ও ৭৬৬ খুলিয়া নিয়মিত হালসন ১৪৩০ পর্যন্ত খাজনাদি পরিশোধ করেন। এ জমি নিয়ে খাইরুল গং কালীগঞ্জ এসিল্যান্ড অফিসে বিবিধ মোকদ্দমা করেন। কাগজপত্র পর্যালোচনা করিয়া উক্ত মোকদ্দমায় বীরেন্দ্রের পক্ষে রায় প্রদান করেন। পরে খাইরুল গং এ বিষয়ে গাজীপুর এডিসি (রাজস্ব) অফিসে রায়ের বিরুদ্ধে আপিল করলে সেখান থেকেও বীরেন্দ্রের পক্ষে রায় প্রদান করেন। পরে গাজীপুর ৫ম জর্জ আদালতে এ জমির বিষয়ে মামলা করলে আদালত দীর্ঘ শুনানীকালে কাগজপত্র পর্যালোচনা করে বীরেন্দ্রের পক্ষে রায় প্রদান করেন। 


উক্ত জমি অন্যায় ও অবৈধ ভাবে জোরপূর্বক দখলের উদ্দেশ্যে উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর গ্রামের মৃত সাহাজ উদ্দিনের ছেলে ভূমিদস্যু দুর্দান্ত নাগকাটা খাইরুল ইসলাম, কামরুল ইসলাম, সাইফুল ইসলাম ও ঘড়জামাই আফতাব উদ্দিন গত ২৬ ফেব্রুয়ারী সকালে তাদের সন্ত্রাসী বাহিনী নিয়া বীরেন্দ্র দেবনাথের পুকুরের পাড় ভাঙ্গিয়া ভিতরে প্রবেশ করেন। বীরেন্দ্র তাদের বাধা দিলে খাইরুল গং তাকে হত্যার হুমকি প্রদান করে। 


এ ঘটনায় বীরেন্দ্র বাদী হয়ে কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাধা দিলেও ভূমিদস্যু খাইরুল গং তাদের দখল কাজ চালিয়ে যান। পরে গত ২ মার্চ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও ৪ মার্চ ২০২৪ তারিখ সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে জমি বেদখল মুক্ত করার জন্য আবেদন করেন। তাতে ক্ষীপ্ত হয়ে খায়রুল গং সংখ্যালগু বীরেন্দ্র দেবনাথের উপর হামলা ও নির্যাতন চালায়। পরে বীরেন্দ্র দেবনাথ নিরুপায় হয়ে গত ১১ মার্চ গাজীপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট আদালতে পি-২০৫/২৪ দায়ের করেন। পরবর্তীতে কালীগঞ্জ থানা পুলিশ উক্ত জমিতে উভয় পক্ষকে সকল স্থাপনা সহ নির্মান কাজ হতে বিরত থাকার জন্য নোটিশ প্রদান করেন। 


বাদী পক্ষ বিরত থাকলেও ভূমিদস্যু খাইরুল গং জোর পূর্বক জমিতে অনধিকার প্রবেশ করিয়া বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করিয়া নালিশী জমির পাড় (মাটি) কাটিয়া ব্যাপক ক্ষতি সাধন করে।


এ বিষয়ে সংখ্যালগু বীরেন্দ্র দেবনাথ বলেন, আমার পৈত্রিক ও ক্রয়কৃত জমি নিজ নামে নামজারী ও জমাভাগ করে খাজনাদি পরিশোধ করিয়া যুগযুগ ধরে শান্তি পূর্ণভাবে ভোগ দখলে আছি। এই জমি নিয়ে আমার পক্ষে এসিল্যান্ড অফিসের রায়, এডিসি অফিসের আপিলের রায় ও ৫ম জর্জ আদালতের রায় আছে। তার পরও সন্ত্রাসী খাইরুল গং জোরপূর্বক জমি দখলে নেয়। তাদের বাধা দিলে তারা আমাকে হত্যার হুমকি দেয়। আমি নিরাপত্তা চেয়ে কালীগঞ্জ থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) বরাবরে আবেদন করি। এতে তারা ক্ষীপ্ত হয়ে আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদান করে। পরিশেষে গত ১১ মার্চ গাজীপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট আদালতে পি-২০৫/২৪ দায়ের করি। খাইরুল গং ভূমিদস্যু, দুর্দান্ত ও সন্ত্রাসী প্রকৃতির লোক। তারা যে কোন সময় আমাকে মেরে ফেলতে পারে।


এ বিষয়ে অভিযুক্ত নাগকাটা খাইরুল বলেন, আমি জমি দখল করেছি তাতে আপনাদের কি? আপনাদের কাছে জবাব দিতে হবে? এ বিষয়ে আপনাদের সাথে কথা বলতে ইচ্ছুক না।

আরেক অভিযুক্ত ঘরজামাই আফতাব উদ্দিন বলেন, এটা আমাদের জমি ছিল। এতদিন দখল করি নাই। এখন দখল করছি। আপনারা কাগজপত্র নিয়ে আদালতে যান।


এ বিষয়ে জামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মোঃ নুরুল ইসলাম বলেন, এটা বীরেন্দ্রর পৈত্রিক ও ক্রয়কৃত জমি। আমরা দেখেছি এই জমি বীরেন্দ্রর নামে খারিজ করা আছে। তার পক্ষে এসিল্যান্ড অফিসের রায়, এডিসি অফিসের আপিলের রায় ও ৫ম জর্জ আদালতের রায় আছে। খাইরুল গংদের কোন কাগজপত্র নেই। তারা জোরে বীরেন্দ্রর জমি দখল করছে।


এ বিষয়ে জামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান ফারুক মাষ্টার বলেন, এ জমি সংক্রান্ত বিষয়ে আমি একাধিক বার বসেছি। আমি যা পেয়েছি জমির পর্চা, দলিল, খারিজ, এডিসি মহোদয়ের আপিলের রায় ও গাজীপুর ৫ম সহকারী জর্জ আদালতের রায় সব বীরেন্দ্রের পক্ষে। খাইরুল গং এই সকল রায় বাতিল করে নিজেদের নামে নামজারী করে আসতে পরামর্শ দিয়েছি। তারা না শুনে বারং বারই ভিন্ন পথে এসে বীরেন্দ্রর জমি জোরপূর্বক দখল করে নেয়।


এ বিষয়ে কালীগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক মো. মশিউর রহমান বলেন, চুপাইর গ্রামের বীরেন্দ্র দেবনাথ বাদী হয়ে প্রতিবেশী আফতাব উদ্দিন ও খাইরুল গংদের বিরুদ্ধে গাজীপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট আদালতে পি-২০৫/২৪ দায়ের করেছেন। আদালতের নির্দেশ অনুযায়ী নালিশী জমিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বাদী ও বিবাদীকে নোটিশ প্রদান করা হয়েছে।






আরও খবর




কুমিল্লায় জেসিআই ঢাকা আপটাউন ও সেইভ আর্থের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মুরাদনগরে কওমি মাদরাসার সহস্রাধিক শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা

মুরাদনগরে দিনব্যাপী কওমি মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শেরপুরে সার পাচারের মামলায় ১৫ বিসিআইসি ডিলারকে জেল হাজতে প্রেরণ

চাঁদাবাজি ও মিথ্যা মামলায় অতিষ্ট হয়ে শেরপুরে রানা-কাশেমের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

চাঁদপুর আদালতে মাদক মামলার আসামির জামিন চাইলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতিকালে ১৩ জন গ্রেপ্তার

বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি রেজাউল করিম বাদশা ও মোশারফ হোসেন এমপি

ঘাটাইল প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন

রায়গঞ্জে অপহরণ ও মাদক মামলার দুই আসামি গ্রেপ্তার

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর কার্যালয় পরিদর্শনে নয়ন বড়ুয়া সুবল

মোহনগঞ্জের শিশু কুলসুমা নেত্রকোনা শহর থেকে নিখোঁজ: সন্ধানের আকুল আবেদন

বেতাগাঁও কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে স্বাস্থ্যসেবা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

দুমকীতে শিশু ধর্ষণের চেষ্টা,আটক - ১

মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন

গাজীপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিপুল আনন্দ-উচ্ছ্বাস, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আইনজীবী নেতাদের কথিত অবৈধ আবদার না মানায় আদালত বর্জন

হাসপাতাল রোডের বেহাল দশা: মোহনগঞ্জে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন তরুণ পিন্টু


এই সম্পর্কিত আরও খবর

কুমিল্লায় জেসিআই ঢাকা আপটাউন ও সেইভ আর্থের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মুরাদনগরে কওমি মাদরাসার সহস্রাধিক শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা

মুরাদনগরে দিনব্যাপী কওমি মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শেরপুরে সার পাচারের মামলায় ১৫ বিসিআইসি ডিলারকে জেল হাজতে প্রেরণ

চাঁদাবাজি ও মিথ্যা মামলায় অতিষ্ট হয়ে শেরপুরে রানা-কাশেমের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতিকালে ১৩ জন গ্রেপ্তার

বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি রেজাউল করিম বাদশা ও মোশারফ হোসেন এমপি

ঘাটাইল প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন

রায়গঞ্জে অপহরণ ও মাদক মামলার দুই আসামি গ্রেপ্তার

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর কার্যালয় পরিদর্শনে নয়ন বড়ুয়া সুবল