শিরোনাম
দুমকিতে মাদকের প্রতিবাদ করায় প্রাননাশের হুমকি নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা স্বামীর পরকীয়ার সন্দেহে গৃহবধূর মৃত্যু, শ্বাসরোধে হত্যার অভিযোগ টাকার বিনিময়ে ভুয়া রিপোর্ট দেন লালমোহন হাসপাতালের পিয়ন মহসিন গঙ্গাচড়ায় নিউজ টুয়েন্টি ফোর-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী হিসেবে পুরস্কৃত হলেন মুরাদনগর থানার এসআই কুসুম বড়ুয়া দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ পুরস্কার পেলেন বাঙ্গরা বাজার থানার এএসআই আতিকুর রহমান রূপগঞ্জে ছাত্রদল নেতার অপকর্ম প্রকাশ করায় যুবদল নেতার বসত বাড়িতে হামলা,প্রতিবাদে বিক্ষোভ নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি
বুধবার ২৯ জুলাই ২০২৬
বুধবার ২৯ জুলাই ২০২৬

কালিগঞ্জে আলাউদ্দীন ডিগ্রী কলেজে দু’টি পদে নিয়োগে ৩০ লাখ টাকার বাণিজ্য!

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ২৭ জুন ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৭ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরার কালিগঞ্জের তারালী ইউনিয়নের জাফরপুরে অবস্থিত কাজী আলাউদ্দীন কলেজে জীববিদ্য ও পদার্থবিদ্যা শাখায় ল্যাব সহকারী নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ দু’টি পদে প্রক্সি প্রার্থী দিয়ে পরীক্ষা গ্রহণসহ নিয়োগ দেয়ার চুক্তিতে সভাপতি ও অধ্যক্ষ পরষ্পর যোগসাজশে ৩০ লক্ষ টাকা বাণিজ্য করেছেন।

স্থানীয় একাধিক নির্ভরযোগ্য সূত্র জানান, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিয়োগ পাওয়া সাতক্ষীরার কালিগঞ্জের নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহম্মেদের বিতর্কিত কার্যক্রম যেন থামছেই না। খুঁটির জোরে প্রায় দুই বছর পূর্বে কালিগঞ্জের কাজী আলাউদ্দীন কলেজের সভাপতি মনোনীত হন। সেখানে  দেখাতে থাকেন তার ক্ষমতার দাপট। গত ২৩ জুন কাজী আলাউদ্দীন কলেজে জীববিদ্যা ও পদার্থবিদ্যা বিভাগে ল্যাব সহকারী পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই দু’টি পদে নিয়োগের জন্য ১৫ লক্ষ করে মোট ৩০ লক্ষ টাকায় কালিগঞ্জের সাতবসু গ্রামের রাকিবুল হাসান এবং শুইলপুর গ্রামের অমিয় কুন্ডুর সাথে চুক্তি হয়। পাতানো নিয়োগ পরীক্ষা হবে জানতে পেরে ওই দু’টি পদে আবেদনকারী অন্যান্য প্রার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেননি। কিন্তু শেষ পর্যন্ত থেমে থাকেননি পরিচালনা পর্ষদের সভাপতি তোফায়েল আহম্মেদ। তিনি জীববিদ্যার ল্যাব সহকারী পদে পূর্বে মনোনীত রাকিবুল হাসানের হয়ে প্রক্সি দেয়ার জন্য তার নিজ প্রতিষ্ঠান নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের আইসিটির ল্যাব সহকারী হিসেবে চাকুরিরত সুদীপ্ত সরকার ও একই কলেজের জীব বিজ্ঞানের ল্যাব সহকারী লামিয়া খাতুনকে ডেকে নেন।

এছাড়া পদার্থবিদ্যা বিষয়ের ল্যাব সহকারী পদে পূর্বে মনোনীত অমিয় কুন্ডুর পক্ষে প্রক্সি দিতে ডেকে নেন নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজে চাকুরিরত পদার্থবিদ্যার ল্যাব সহকারী বিশ্বজিৎ পাল এবং মনোনীত প্রার্থী অমিয় কুন্ডুর গ্রামের প্রক্সি প্রার্থী সমীর কর্মকারকে। শেষ পর্যন্ত পূর্বে মনোনীত দুই প্রার্থীকে কাজী আলাউদ্দীন কলেজে নিয়োগের জন্য চুড়ান্ত করা হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানিয়েছেন। বড় অংকের উৎকোচ গ্রহণ ও চাকুরিরত প্রার্থীদের দিয়ে প্রক্সি দেয়ার বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু পদক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন অভিভাবক ও সূধীমহল।

এব্যাপারে কাজী আলাউদ্দীন কলেজের অধ্যক্ষ আরিফ বিল্যাহর নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, নিয়োগ সংক্রান্ত বিষয়ে কিছু জানতে চাইলে সভাপতি সাহেবের সাথে কথা বলেন। তাছাড়া আমি মোবাইলে কোন কথা বলবো না। কলেজে এসে দেখা করার প্রস্তাব দেন তিনি।

কাজী আলাউদ্দীন কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহম্মেদের নিকট মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, এ মুহূর্তে আমার সবকিছু মনে নেই। কিছু জানার থাকলে কাজী আলাউদ্দীন কলেজের অধ্যক্ষের সাথে যোগাযোগ করেন। তার নিজের কলেজে চাকুরিরত কতজন ল্যাব সহকারী কাজী আলাউদ্দীন কলেজে ল্যাব সহকারী পদে পরীক্ষা দিয়েছেন সে ব্যাপারে জানতে চাইলে তিনিও কলেজে এসে তার সাথে দেখা করতে বলেন।  


আরও খবর




ফতুল্লায় শিক্ষকের বাড়িতে ডাকাতি, বৃদ্ধকে কুপিয়ে টাকা-স্বর্ণালংকার লুট

দুমকিতে মাদকের প্রতিবাদ করায় প্রাননাশের হুমকি

নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু

ডুয়েটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি

মনপুরায় ভূমি জবর দখলের চেষ্টা,থানায় অভিযোগ ভূক্তোভূগীর

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

রাজবাড়ী পাংশাতে থানা পুলিশের অভিযানে ৫২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আসামী গ্রেফতার।

সংবাদ সম্মেলনে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বিচার ও নিরাপত্তা দাবি

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

জানালেন সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন তারিয়াং

স্বামীর পরকীয়ার সন্দেহে গৃহবধূর মৃত্যু, শ্বাসরোধে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জে নিউজ টোয়েন্টিফোরের ১১ বছরে পদার্পণ উদযাপন

টাকার বিনিময়ে ভুয়া রিপোর্ট দেন লালমোহন হাসপাতালের পিয়ন মহসিন

গঙ্গাচড়ায় নিউজ টুয়েন্টি ফোর-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চাঁদাবাজি ও শিল্পাঞ্চলে বিশৃঙ্খলার মামলায় টঙ্গী পূর্ব থানা বিএনপি নেতা বিল্লাল হোসেন গ্রেপ্তার

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী