শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

খালের জমি দখল করে আরও এক খামার সাদিক অ্যাগ্রোর

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২৯ জুন ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৯ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে খাল দখল করে বানানো আরও একটি খামারের সন্ধান মিলেছে। রামচন্দ্রপুর খালের কোল ঘেঁষে নির্মাণ করা হয়েছে সাদিক অ্যাগ্রোর এই খামারটি।


খালের প্লাবন ভূমির ৩০ ফুটের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না বলে উচ্চ আদালতের আদেশ আছে। হাইকোর্টের আদেশ প্রতিপালন করতে টানা তিন দিন ধরে উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এর মধ্যে সাদিক অ্যাগ্রোর দুটি প্রতিষ্ঠানও উচ্ছেদ করা হয়েছে। দুটি প্রতিষ্ঠানই রাজধানীর মোহাম্মদপুরে। এর মধ্যে রামচন্দ্রপুর খাল দখল করে গড়ে তোলা হয়েছিল একটি খামার। উচ্ছেদ করা অন্য খামারটি পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে নির্মাণ করা হয়েছিল।



এই দুটি ছাড়াও একই এলাকায় সাদিক এগ্রোর আরও দুটি খামারের সন্ধান মিলেছে। প্রতিষ্ঠান দুটি গড়ে তোলা হয়েছে মোহাম্মদপুর নবীনগর হাউজিং এলাকার ১৫ ও ১৬ নং সড়কে। এর মধ্যে ১৬ নং সড়কের খামারটি গড়ে তোলা হয়েছে রামচন্দ্রপুর খালের প্লাবন ভূমি দখল করে।


জানা গেছে, সরকারি সংস্থা বারবার সীমানা নির্ধারণ করলেও প্রতিষ্ঠান বা ভবন মালিক তাতে তোয়াক্কা না করে খামার বানিয়েছেন। নানা মহলে ‘শক্তিশালী যোগাযোগ’ থাকায় সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে এতদিন আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে স্থানীয় অনেকে অভিযোগ করেন।


সরেজমিনে দেখা গেছে, রামচন্দ্রপুর খালের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে সাদিক অ্যাগ্রোর একটি খামার। ভেতরে অনেকগুলো বিশালদেহী গরু। খামার সংশ্লিষ্টরা জানান, এ খামারের মধ্যে থাকা গরুর একটি অংশ আমদানি ও বিক্রি নিষিদ্ধ ব্রাহামা জাতের।


স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাদিক অ্যাগ্রোর বিক্রীত ও বুকিং হওয়া গরু এই খামারে রাখা হয়। গত কোরবানির ঈদের পর থেকে এ খামারে নতুন করে কোনো গরু আসেনি এবং খামার থেকে কোনো গরু বের হয়নি।


নামপরিচয় প্রকাশ না করার শর্তে নবীনগর হাউজিং এলাকার এক বাসিন্দা বলেন, ‘এই জায়গা সাদিক অ্যাগ্রোর না। জায়গাটা ভাড়া নেওয়া। জমির মালিক আব্দুর রহমান সাহেব। তার থেকে সাদিক অ্যাগ্রো ভাড়া নিয়েছে। তবে খামারের সামনের অংশটা খালের মধ্যে পড়ছে। এখানে সীমানা পিলার আছে। সীমানা মাপলেই দেখা যাবে খামারের অন্তত ২০ থেকে ২৫ ফুট জায়গা খালের প্লাবন ভূমিতে পড়েছে।’


একই এলাকার আরেক বাসিন্দা বলেন, ‘এখানে অংশ প্লটই আছে খালের জায়গার মধ্যে। সাদিক অ্যাগ্রোর জেনারেটর তো বাইরেই রাখে। জেনারেটর যে জায়গায়, সেটা সরাসরি খালের জায়গা। আর খামারের সামনের জায়গা প্লাবন ভূমিতে। অনেকবার সরকারি লোকজন মাপামাপি করছে। কিন্তু সাদিক অ্যাগ্রোর অনেক ক্ষমতা। তাই কেউ কিছু বলে না।’


এ ব্যাপারে জানতে সাদিক অ্যাগ্রোর মালিক মো. ইমরান হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি। খাল দখল করে খামার বানানোর অভিযোগের বিষয়ে জানতে চাইলে খামার সংশ্লিষ্টদের কেউ কথা বলতে রাজি হননি।


সম্প্রতি কোটি টাকার গরু এবং ১৫ লাখ টাকার খাসি নিয়ে আলোচনায় আসে সাদিক অ্যাগ্রো। দীর্ঘদিন ধরে গবাদিপশু নিয়ে মিথ্যা তথ্য দিয়ে প্রতারণা করে আসছে আলোচিত-সমালোচিত সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন। প্রতারণা ও জাল-জালিয়াতির মাধ্যমে পশু আমদানি এবং বিক্রি করছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশে গবাদি পশু নিয়ে ব্যবসা করার আইন ও নীতিমালা রয়েছে। তা তোয়াক্কা না করেই সাদিক অ্যাগ্রো গরু ও ছাগল বাজারজাত করছে বলে অভিযোগ ওঠে।


খাল উদ্ধারে টানা তিন দিন ধরে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। গত বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে ৬০টি অবৈধ স্থাপনা ভেঙে দিয়ে ১০ বিঘা জমি উদ্ধার করে ডিএনসিসি। এর মধ্যে ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর দুটি প্রতিষ্ঠানও রয়েছে।


তবে সিটি করপোরেশনের কর্মকর্তারা বলছেন, সাদিক অ্যাগ্রো বা অন্য কারও পক্ষে বিপক্ষে নয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে খাল খননের কাজ চলছে। যতদিন খালে পানির প্রবাহ ঠিক না হবে, ততদিন খাল খননের কাজ চলবে। 


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী