শিরোনাম
বগুড়ার শাজাহানপুরে ধানবোঝাই ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু খোকসায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা,১৪ দিনের নবজাতককে চিকিৎসা করাতে এসে মায়ের জীবন-মৃত্যুর লড়াই অষ্টগ্রামের কাস্তুল গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ চাটখিলে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত পোরশায় উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভা মুরাদনগরে গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা ২০০ বছরের বিচ্ছিন্নতার অবসান,বিলের বুকে নতুন রাস্তা বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় ভূয়সী প্রশংসা সৌদি হজ মন্ত্রীর
শুক্রবার ১২ জুন ২০২৬
শুক্রবার ১২ জুন ২০২৬

খুলনায় গ্রামীণ রাস্তার দুরবস্থায় সীমাহীন দুর্ভোগ

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:শনিবার ২৬ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৬ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

খুলনার একাধিক গ্রামীণ এলাকায় প্রধান সড়ক কাঁচা মাটির তৈরি হওয়ায় প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। সামান্য বর্ষায় এসব রাস্তা কর্দমাক্ত হয়ে ওঠে, ফলে হাঁটু সমান কাদার মধ্য দিয়ে যাতায়াত করা এক প্রকার অসম্ভব হয়ে পড়ে।


খুলনার ডুমুরিয়া উপজেলায় মাগুরখালী ইউনিয়নের বাঘারদাইড় থেকে গাজীনগর পর্যন্ত সাড়ে ৩ কিলোমিটার সড়কের অবস্থা এতটাই বেহাল, সে রাস্তায় মানুষের চালাচল একেবারেই অসম্ভব।


অথচ এই সড়ক দিয়ে প্রতিদিন ৫টি গ্রামের প্রায় এক হাজার মানুষকে যাতায়াত করতে হয়। এ ছাড়া এ সড়ক পাড়ি দিয়ে ওই গ্রামগুলোর শিক্ষার্থীদের বিদ্যালয়েও যেতে হয়।


সমীর নামে ওই এলাকার বাসিন্দা বলেন, ‘বর্ষা শুরু হলে আমাদের এই রাস্তা দিয়ে চলাচল করা দুঃসাধ্য হয়ে পড়ে। হাঁটু সমান কাদার মধ্য দিয়ে চলাফেরা করতে গিয়ে প্রায়ই পিছলে পড়ে যাই। বিশেষ করে বয়স্ক ও শিশুদের জন্য এটি খুবই বিপজ্জনক।’


তিনি বলেন, শীতের সময়ও এই রাস্তার অবস্থা খুব একটা ভালো থাকে না। শুকিয়ে যাওয়া মাটির রাস্তা ধূলায় পরিপূর্ণ হয়ে যায়। সেই ধূলা উড়ে নাকেমুখে ঢুকে যায়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।


তবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ডুমুরিয়া উপজেলা প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, ওই সড়কটিতে ইটের সলিং নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে।


একই অবস্থা রয়েছে খুলনার রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের পাথরঘাটা গ্রামের একটি সড়কে। ৬ বছর ধরে সংস্কার না করায় ভাঙা-চোরা, কাদা-ধূলির সড়কে ভোগান্তির শিকার হচ্ছেন পথচারীরা।


স্থানীয়রা জানান, এই সড়কটি দিয়ে দৈনিক ১০টি গ্রামের মানুষ যাতায়াত করে। এ ছাড়া সড়কের পাশে থাকা দুটি বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থীর যাতায়াতের একমাত্র পথও এটি।


সড়কের পার্শ্ববর্তী পাথরঘাটা এ এইচ এস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. লিয়াকত আলী হাওলাদার বলেন, ‘সামান্য বর্ষা হলেই হাঁটু সমান কাদা হয়ে যায় এই সড়কটিতে। কত নেতা, সরকারি কর্মকর্তাদের কাছে আমরা গিয়েছি, তার ঠিক নেই। তবে বারবার শুনি কাজ হবে, কিন্তু বাস্তবে হচ্ছে না।’


এলজিইডি খুলনা জেলার নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে জানা গেছে, ‘খুলনা বিভাগ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের’ আওতায় পাথরঘাটা গ্রামে ১ দশমিক ৬৮৬ কিলোমিটার (১৬৮৬ মিটার) সড়কের জন্য বরাদ্দ করা হয়। ই-টেন্ডারের পর ২০২৩ সালের ২১ মার্চ ঠিকাদারি প্রতিষ্ঠান মোসার্স এস আর ট্রেডার্সের সঙ্গে চুক্তি সম্পাদনা করা হয়। ওই কাজের চুক্তি মূল্য ছিল ১ কোটি ৪৬ লাখ ৯০ হাজার ৩১৮ টাকা। ২০২৪ সালের ২৭ মার্চ কাজের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।


এ প্রসঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শহিদুল ইসলাম বলেন, ‘উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান আমাকে প্রস্তাব করেছেন, সড়কের বরাদ্দের মধ্যে বেট কাটা, বালু ফেলা ও সাব বেজ করা লাগবে না। এতে যে টাকা বেঁচে যাবে, তার ৬০ শতাংশ তাকে দিয়ে দিতে হবে। এই প্রস্তাবে আমি রাজি না হওয়ায় আমার কাজ বাতিল করা হয়েছে।’


তবে রূপসা উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান বলেন, এই সড়কের এস্টিমেটের (কাজের সম্ভাব্য পরিমাণ ও পরিব্যয় নির্ণয়) কিছু সংশোধন করে ঢাকাতে পাঠানো হয়েছে।


এ ছাড়া পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়ন পরিষদ থেকে চৌমুহনী বাজার পর্যন্ত সড়কের মাঝের প্রায় দুই কিলোমিটার সড়কের ইটের সলিং তুলে ফেলায় সেই সড়কটিও কর্দমাক্ত রয়েছে।


এলজিইডি সূত্রে জানা গেছে, খুলনা বিভাগীয় পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২২ সালের বছরের ৫ মে ওই প্রকল্পের কাজ শুরু করেন সংসদ সদস্য সেই সময়ের স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর ঠিকাদারি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান মেসার্স জামান এন্টারপ্রাইজ। ওই কাজের চুক্তিমূল্য ২ কোটি ১৫ লাখ ৩৮ হাজার টাকা। চুক্তি অনুযায়ী ২০২৩ সালের ২০ মার্চের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। কিন্তু সেপ্টেম্বর পর্যন্ত কাজের অগ্রগতি ছিল মাত্র ৩০ শতাংশ। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় কাজটি বাতিল করা হয়।


স্থানিয়রা জানিয়েছেন, ঠিকাদার ইটের রাস্তার সোলিং উঠিয়ে ফেলায় বৃষ্টিতে কর্দমাক্ত হয়ে যায় রাস্তা। পরে আর কাজ না করায় রাস্তার অবস্থা আরও খারাপ হতে থাকে।


এ প্রসঙ্গে এলজিইডি খুলনার নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম সরদার বলেন, চলটি অর্থবছরে আমাদের ১০০ কিলোমিটার নতুন রাস্তা নির্মাণ ও ১৫০ কিলোমিটার সড়ক রক্ষণাবেক্ষণের লক্ষ্যমাত্রা রয়েছে। যেসব সড়ক বেশি খারাপ অবস্থায় রয়েছে, সেগুলো অগ্রাধিকারের ভিত্তিতে নির্মাণ বা সংস্কারের কাজ করা হচ্ছে।


আরও খবর




‘মধ্যনগরে ক্ষতিগ্রস্ত কৃষকের ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ’ শীর্ষক প্রকাশিত সংবাদ প্রসঙ্গে ইসলামিক রিলিফ বাংলাদেশের ব্যাখ্যা

বগুড়ার শাজাহানপুরে ধানবোঝাই ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

খোকসায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা,১৪ দিনের নবজাতককে চিকিৎসা করাতে এসে মায়ের জীবন-মৃত্যুর লড়াই

অষ্টগ্রামের কাস্তুল গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা

ঠিকাদারের চরম অবহেলা: গাজীপুরে গাছ উপড়ে আহত-১, বিদ্যুৎ বিপর্যয়

নন্দীগ্রামে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের জার্সি বিতরণ

অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট

পঞ্চগড়ে গোপনে কেন্দ্র সচিবের অনৈতিক সুবিধা,তিন বিষয়ে পরীক্ষা দিলেন দুই ঘন্টায়

মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ

'ছাত্রলীগ' ট্যাগ দিয়ে সাংবাদিক রাজু ও তার পরিবারকে চকরিয়ার ওসি'র হেনস্থা, ক্র‍্যাকের নিন্দা

দালালমুক্ত ও হয়রানিমুক্ত সেবায় বদলে গেছে ভাতগ্রাম ভূমি অফিসের চিত্র

সততা ও মানবিকতায় খুলনায় আস্থার প্রতীক ডিআইজি রেজাউল হক

পরকীয়া সন্দেহের জেরে ছেলের সামনেই ' মা'কে ছুরিকাঘাত,আটক ৩

নোয়াখালীর সোনাইমুড়ীতে ইউএনও এসিল্যান্ড ও বিএনপি নেতার বর্তমান অভিমতে খুশি এলাকাবাসী

গাইবান্ধায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের


এই সম্পর্কিত আরও খবর

‘মধ্যনগরে ক্ষতিগ্রস্ত কৃষকের ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ’ শীর্ষক প্রকাশিত সংবাদ প্রসঙ্গে ইসলামিক রিলিফ বাংলাদেশের ব্যাখ্যা

বগুড়ার শাজাহানপুরে ধানবোঝাই ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

খোকসায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা,১৪ দিনের নবজাতককে চিকিৎসা করাতে এসে মায়ের জীবন-মৃত্যুর লড়াই

অষ্টগ্রামের কাস্তুল গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা

ঠিকাদারের চরম অবহেলা: গাজীপুরে গাছ উপড়ে আহত-১, বিদ্যুৎ বিপর্যয়

নন্দীগ্রামে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের জার্সি বিতরণ

অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট

পঞ্চগড়ে গোপনে কেন্দ্র সচিবের অনৈতিক সুবিধা,তিন বিষয়ে পরীক্ষা দিলেন দুই ঘন্টায়

মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ

'ছাত্রলীগ' ট্যাগ দিয়ে সাংবাদিক রাজু ও তার পরিবারকে চকরিয়ার ওসি'র হেনস্থা, ক্র‍্যাকের নিন্দা