শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

কলারোয়ায় দোকান দখলকে কেন্দ্র করে নারী নির্যাতন ও ৮০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

প্রকাশিত:বুধবার ২০ মে ২০২৬ | হালনাগাদ:বুধবার ২০ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় দোকান দখলকে কেন্দ্র করে নারী নির্যাতন, হামলা, ভাঙচুর ও বিপুল পরিমাণ মালামাল লুটের অভিযোগ উঠেছে। পরপর দুটি ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কলারোয়া থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মুরারীকাটি গ্রামের বাসিন্দা সাবিকুন নাহারের পরিবারের সঙ্গে একই এলাকার শেখ শরিফুজ্জামান তুহিনের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ১৬ মে সকাল সাড়ে ৮টার দিকে তুহিনের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল কলারোয়া বাজারের বলফিল্ড সংলগ্ন মুস্তাকিম বিল্লাহ ও মোস্তাইন বিল্লাহর নিজস্ব জমিতে নির্মিত দুটি দোকানে হামলা চালায়।ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা দোকানের ভাড়াটিয়াকে টেনে-হিঁচড়ে বের করে দেয় এবং দোকানে থাকা ফার্নিচার তৈরির বিভিন্ন মালামাল, মেশিন ও যন্ত্রাংশ রাস্তায় ছুড়ে ফেলে দেয়। পরে দোকানে তালা ঝুলিয়ে জোরপূর্বক দখল নেয় তারা। এ সময় দোকানে থাকা তৈরি ফার্নিচার ও মেশিনারিজসহ প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ও লুটপাটের ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে।এর দুই দিন পর, গত ১৮ মে সকালে সাবিকুন নাহার ও তার আত্মীয়া হালিমা খাতুন দোকান খুলে ভেতরে প্রবেশ করলে আবারও হামলার ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা দোকানে ঢুকে কাঠের বাটাম দিয়ে দুই নারীকে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম করে। এ সময় তাদের ব্যবহৃত দুটি স্মার্টফোন মাটিতে আছড়ে ভেঙে ফেলা হয়।এছাড়া দোকানে থাকা ভাড়াটিয়া আব্দুস সাত্তার বাবুর কাঠের ফার্নিচার, মেশিন ও অন্যান্য মালামাল জোরপূর্বক ভ্যানে তুলে নিয়ে যায় হামলাকারীরা।এ বিষয়ে ফার্নিচার ব্যবসায়ী আব্দুস সাত্তার বাবু বলেন- আমি ভাড়াটিয়া। দোকানে থাকা আমার ফার্নিচার ও ফার্নিচার তৈরীর যাবতীয় মেশিন যার মূল্য ৮০ লাখ টাকার উপরে- সব তারা নিয়ে গেছে। তদন্ত সাপেক্ষে আমি নায্য বিচার চাই।জমির মালিক পক্ষের সাবিকুন নাহার বলেন, আমাদের জীবন এখন হুমকির মুখে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।এদিকে একই ঘটনায় মুস্তাকিন বিল্লাহ অনিকের মা শামীমা খাতুনও কলারোয়া থানায় পৃথক একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগে তিনি উল্লেখ করেছেন, শহীদ মিনার সংলগ্ন অনিকের ব্যাগের দোকানে শেখ শরিফুজ্জামান তুহিনসহ ১৫ থেকে ২০ জন ব্যক্তি জোরপূর্বক প্রবেশ করে। তারা অনিকের কাছে চার লাখ টাকা চাঁদা দাবি করে এবং টাকা না দিলে দোকান থেকে উচ্ছেদের হুমকি দেয়।চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা অনিককে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে গুরুতর আহত করে বলে অভিযোগে বলা হয়েছে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।অভিযোগের বিষয়ে জানতে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)কে রাত সাড়ে আটটায় কল দিলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।একই দিনে পরপর দুটি ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত তদন্তসাপেক্ষে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।



আরও খবর




দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত