শিরোনাম
২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু মুরাদনগরে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর পূর্ব অষ্টগ্রামে গুদাম থেকে চাল না তুলেই বিতরণের অভিযোগ,চাল নষ্ট থাকারও দাবি নওগাঁয় অবৈধ তেল বিপণনে বিএসটিআইয়ের ১০ হাজার টাকা জরিমানা
বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬

কনটেইনার জটের কারণে সংকটে আমদানি-রপ্তানি

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:মঙ্গলবার ২৭ আগস্ট ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২৭ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তীতে শেখ হাসিনা সরকারের পতনে দেশের আমদানি-রপ্তানিতে স্থবিরাবস্থা দেখা যায়। সেটি কাটিয়ে উঠতে না উঠতেই কয়েক দিনের টানা বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বন্দরের খালাস কার্যক্রম সর্বনিম্ন পর্যায়ে চলে যায়। পাশাপাশি ট্রেন চলাচল বন্ধ থাকায় বন্দরের গুডস ইয়ার্ডে কনটেইনার জট দেখা দিচ্ছে। এদিকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চট্টগ্রাম থেকে কনটেইনার সংগ্রহের অনুমতি দিলেও বিরূপ পরিস্থিতির কারণে তাতে ব্যবসায়ীদের তেমন কোনো সাড়া মিলছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কনটেইনার জাহাজীকরণ না হওয়ার কারণে রপ্তানিপণ্যের জট লেগে গেছে। বর্তমানে হাজার হাজার রপ্তাণিপণ্য ভর্তি কনটেইনার রয়েছে, যা স্বাভাবিকের চেয়ে বেশি বলে জানিয়েছে বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপোর্টস অ্যাসোসিয়েশনের (বিকডা)। এদিকে সম্প্রতি চট্টগ্রাম বিভাগের ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। উজান থেকে নেমে আসা পানিতে এসব জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষত ফেনীর অবস্থা সবচেয়ে বিপর্যস্ত হয়ে পড়ে। এ জেলার সঙ্গে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি বড় অংশ থাকায় সরাসরি যানবাহন চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। ফেনীর লালপোল এলাকার মহাসড়কে পানি প্রবাহিত হওয়ায় উভয় মুখে কোনো যানবাহন চলাচল করতে না পারায় চট্টগ্রাম বন্দর থেকে পণ্য নিয়ে যেতে পারেনি কোনো যানবাহন। আবার রপ্তানিমুখী পণ্য দেশের বিভিন্ন এলাকা থেকে চট্টগ্রাম বন্দরে প্রবেশও করতে পারেনি। পণ্যবাহী অনেক ট্রাক, কাভার্ড ভ্যান ফেনীর উভয় প্রান্তে আটকে থাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটও দেখা দিয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে গত ১৮-৩১ জুলাই পর্যন্ত বন্ধ ছিল ট্রেন যোগাযোগ। পরে অর্থনীতি ও দেশের স্বার্থে পুলিশ, বিজিবিসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ১ আগস্ট থেকে শুধু কনটেইনার ট্রেন পরিচালনা শুরু করে রেলওয়ে। জানা যায়, চট্টগ্রাম বন্দরের আইসিডি ইয়ার্ডের ধারণ ক্ষমতা ৮৭৬ টিইইউএস। কিন্তু ২ আগস্ট পর্যন্ত সেখানে কনটেইনারের সংখ্যা ছিল ১ হাজার ৮৪৬ টিইইউএস। যার মধ্যে ২০ ফুটের ওভারওয়েট কনটেইনারের সংখ্যাই ছিল বেশি। ওই সময়ে বন্দরের বহির্নোঙরে আরো ৫০০ টিইইউএস আইসিডি কনটেইনারবাহী জাহাজ বার্থিংয়ের অপেক্ষায় ছিল। কিন্তু চালু করার ২০ দিনের মধ্যে ফের কনটেইনার ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় আইসিডি ইয়ার্ডে কনটেইনারের সংখ্যা দুই হাজার ছাড়ায় বলে জানা গেছে। চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, বর্ষাকালে বন্দরের বহির্নোঙরে খালাস কার্যক্রম স্বাভাবিকভাবেই বন্ধ থাকে। তাছাড়া ট্রেন বন্ধ থাকার পাশাপাশি বন্যার কারণে সড়কপথে পণ্য নিয়ে যাওয়ার সুযোগও কম। যার কারণে বন্দরের খালাস কার্যক্রম কিছুটা স্থবির। তবে বন্যা পরিস্থিতিজনিত সংকট মোকাবেলায় এনবিআর কমলাপুর আইসিডিগামী কনটেইনার চট্টগ্রাম থেকে খালাসের অনুমতি দিয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল কিছুটা স্বাভাবিক হলে চট্টগ্রাম বন্দরের খালাস কার্যক্রম বৃদ্ধি পাবে বলে আশা করছেন তিনি। এদিকে বিকডা মহাসচিব রুহুল আমিন সিকদার জানান, দেশে অস্থিতিশীলতার কারণে খালাস ধীর হওয়ায় আমদানিপণ্যের জট তৈরি হয়েছে। আবার রপ্তানির ক্ষেত্রে একই চিত্র। যে কারণে অফডকগুলোতেও চাপ পড়েছে। এ পরিস্থিতি সামলে উঠতে কিছু সময় লাগবে। তিনি বলেন, এখন সব ধরনের আমদানিপণ্য অফডকের মাধ্যমে খালাসের পদক্ষেপ নেওয়া হলে এ জটলা দ্রুত কমে আসবে। বিশেষ করে সামনের এক মাসের জন্য হলেও অফডকে সব ধরনের আমদানি পণ্য খালাসের ব্যবস্থা হলে সব স্তরের বন্দর ব্যবহারকারী সুফল পাবেন। বিকডা মহাসচিব রুহুল আমিন সিকদার বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি যেমনই হোক না কেন আমদানি-রপ্তানির সাপ্লাই চেইনে যদি বিঘ্ন ঘটে তাহলে দেশের অর্থনীতিতে প্রভাব পড়ে। এদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দেশের আমদানি-রপ্তানি পণ্যের (কনটেইনার) ৯৫ শতাংশই পরিবহন করা হয় সড়কপথে। বাকি ৪ শতাংশ রেলপথে এবং মাত্র ১ শতাংশ অন্যান্য মাধ্যমে পরিবহন করা হয়। বন্যার কারণে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। ফলে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড থেকে পণ্যবাহী কনটেইনার নিয়ে যেতে পারছেন না অনেকে। সর্বশেষ পাওয়া তথ্য থেকে জানা যায়, স্বাভাবিক নিয়মে খালাস কার্যক্রম কম থাকলেও শুধু পচনশীল ও নিত্যপণ্য খালাস করেছেন ব্যবসায়ীরা। রেলসূত্র জানায়, বিরূপ পরিস্থিতির কারণে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এর আগে ১৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকায় সিজিপিওয়াই ইয়ার্ডে কনটেইনারের স্তূপ জমে ছিল। তিনি আরো বলেন, গত কয়েক সপ্তাহে প্রতিদিন দুই জোড়া ট্রেন চালানোর মাধ্যমে বন্দরে জমে থাকা কনটেইনারের সংখ্যা কমিয়ে আনা হয়। তবে বন্যা পরিস্থতিতে ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় উভয় মুখে কনটেইনারের জট ফের বাড়বে। ব্যবসায়ীরা বলছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এর জেরে সরকার পতনের কারণে আমদানি-রপ্তানি বাণিজ্যে ভাঁটা পড়েছিল। নতুন করে কার্যক্রম শুরু হলেও বন্যা পরিস্থিতির কারণে ব্যবসায়ীরা আবারো সংকটের মধ্যে পড়েছেন। চট্টগ্রাম-ঢাকা রুটে সড়কপথের পাশাপাশি রেলপথও বন্ধ হয়ে যাওয়ায় পণ্য পরিবহন শূন্যের কোটায় নেমে এসেছে। এমন পরিস্থিতিতে দ্রুত পণ্য সংগ্রহ ও রপ্তানিমুখী জাহাজে পৌঁছাতে না পারলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন ব্যবসায়ীরা। রেলওয়েসংশ্লিষ্টরা বলছেন, সাধারণত বন্যাকালে সড়কপথ বন্ধ হলেও রেলপথ চালু থাকে। কিন্তু এবার ফেনী ও কুমিল্লায় বন্যা পরিস্থিতি অতীতের যেকোনো সময়ের চেয়ে ভয়ংকর আকার ধারণ করেছে। যে কারণে সড়কপথের পাশাপাশি ট্রেন চলাচলও বন্ধ করে দেয়া হয়। ফেনীসহ কয়েকটি এলাকায় রেললাইন পানির তোড়ে ভেসে গেছে। এ পরিস্থিতিতে দুর্ঘটনা প্রতিরোধে ট্রেন চলাচল চালু করে দেয়া হয়। এতে পোর্ট ইয়ার্ডে কনটেইনারের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে। বন্যার পানি কমে এলে দ্রুত মেরামত সাপেক্ষে অন্তত পণ্যবাহী ট্রেন চলাচল চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।


আরও খবর




২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল

মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল

আড়াইহাজারে দূষণের দায়ে প্রবাসী হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা

মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নারায়ণগঞ্জে শব্দদূষণ ৪ যানবাহনকে জরিমানা

কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন

লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু

মুরাদনগরে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

পূর্ব অষ্টগ্রামে গুদাম থেকে চাল না তুলেই বিতরণের অভিযোগ,চাল নষ্ট থাকারও দাবি

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

নওগাঁয় অবৈধ তেল বিপণনে বিএসটিআইয়ের ১০ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

সৈয়দপুর বিএইউএসটিতে পুঁজিবাজারে বিনিয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প