শিরোনাম
রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ মিঠামইনে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা মুরাদনগরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত আনোয়ারায় প্রতিমা বিসর্জনে শেষ দুর্গোৎসব,পরৈকোড়ায় তানভীর আরিফের উপহার বিতরণ মুরাদনগরে বিষাদ ও ব্যাকুলতায় দেবী দুর্গার বিদায় রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২,আহত ৩ ময়ূরা নাঙ্গলকোট মাদরাসাতুল মদিনার বার্ষিক মাহফিল বিষয় ও ছাত্রদের সবক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বান্দরবানে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
বৃহস্পতিবার ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ২২ অক্টোবর ২০২৬

কোনাবাড়ী বাইমাইল চক যেন পর্যটন এলাকা

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:সোমবার ২৬ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:সোমবার ২৬ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দর্শনার্থীদের উপস্থিতিতে গাজীপুরের কোনাবাড়ী বাইমাইল চক (হরিণাচালা) যেন পর্যটন এলাকায় পরিণত হয়েছে। কোনাবাড়ি কাশিমপুর শিল্প অধ্যুষিত এলাকা হওয়ায় সাপ্তাহিক ছুটি শুক্রবার ও সরকারি বন্ধের দিনে  বাইমাইল (হরিণাচালা) চকে শত শত হাজার হাজার দর্শনার্থীর  উপস্থিতি লক্ষ্য করা যায়। 


সোমবার (২৬ ফেব্রুয়ারী) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায় শতশত গার্মেন্টসকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছেন। কেউ আবার এসেছেন প্রিয়জনকে নিয়ে ঘুরতে। ধানক্ষেতের এক কোনায় বসে প্রিয়জনকে নিয়ে খাচ্ছেন বাদাম। আবার কেউ কেউ তুলছেন ছবি। অনেকে আবার প্রিয়জনের পচ্ছন্দের খাবার চটপটি ফুচকা খাওয়ায় ব্যস্ত সময় পার করছেন। কেউবা আবার মেতেছেন খোশগল্পে। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানাযায় গত ৫ থেকে ৭ বছর আগেও এই চকটিতে ছিলো ইটভাটা। যার কালো ধোয়ায় নষ্ট হতো পরিবেশ। আশেপাশের বাসাবাড়িতে থাকতোনা গাছপালা। গাজীপুর সিটি করপোরেশন হওয়ার পর দফায় দফায় অবৈধ ইটভাটায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। এরপরেই কোনাবাড়ি এলাকায় প্রায় এক থেকে দেড়শতাধি ইটভাটা বন্ধ হয়ে যায়। বর্তমানে ওইসব জমিতে বিভিন্ন ফসল ফলাচ্ছেন কৃষকেরা। সবুজ অরণ্যে ভরে গেছে পুরো মাঠ। 

ঘুরতে আসা স্বপন প্লাস্টিকের রিপন নামে এক শ্রমিক বলেন, পরিবার নিয়ে ঘুরতে এসেছি। আজকে অফিস বন্ধ থাকায় বাইমাইল চকে খোলামেলা পরিবেশে ঘুরতে ভালো লাগছে।

শাহনাজ নামে এক পোশাক শ্রমিক বলেন,সপ্তাহে সাত দিন ডিউটি করার পর একদিন বন্ধু পাই। তাই দূরে কোথাও ঘুরতে যেতে পারি না। ছোট ছোট ছেলে মেয়েরাও ঘরে বন্দি অবস্থায় থাকে। যার কারণে বাসার পাশে বাইমাইল চক হওয়ায় ঘুরতে আসছি। এখানে ঘুরতে আসলে মনে হয় গ্রামের বাড়িতে এসেছি। 

বাইমাইল চকে (হরিণাচালা) ফুসকার দোকানদার 
সুমন মিয়া বলেন,এখানে ঘুরতে আসা দর্শনার্থীদের কাছে ভালই বিক্রি করেন। বিশেষ করে বেতনের সময় বেশি বিক্রি হয়।

বাইমাইল এলাকার স্থায়ী বাসিন্দা ও কোনাবাড়ি থানা আওয়ামী কৃষক লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মুন্না বলেন,বিগত ২৫ থেকে ৩০ বছর আগে এই মাঠে সরিষা,ধান,কাউনসহ বিভিন্ন ফসল ফলতো কৃষকর। কিন্তু ইটভাটা হওয়ার পর সব কিছু বন্ধ হয়ে যায়। তিনি বলেন, বিগত ৫/৭ বছর আগে ইটভাটা বন্ধ করে দেয় পরিবেশ অধিদপ্তর এর ভ্রাম্যমান আদালত। এর পর কৃষকদের বুঝিয়ে আবারও ফসল ফলাতে উদ্বুদ্ধ করা হয় কৃষকদের । এখন বন্ধের দিনে শতশত মানুষ আসে ঘুরতে। খুবই ভালো লাগে এই দৃশ্য দেখে যেন বড় কোন পর্যটন এলাকা এটি। 

গাজীপুর সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্বাস উদ্দিন খোকন বলেন,
কোনাবাড়ী অঞ্চলটি শিল্প এলাকা হওয়ায় শুক্রবার এবং সরকারি বন্ধের দিনে পোশাক শ্রমিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই চকে ঘুরতে আসেন। ঘুরতে আসা মানুষের নিরাপত্তা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এখনো পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। আশা করছি এমন ধরনের কোন ঘটনা ঘটবে না। কারণ সবাই পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসে। এর পরও যদি কোন অপ্রীতিকর ঘটনা ঘটে আমরা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।  

আরও খবর




রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

মিঠামইনে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা

মুরাদনগরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত

রূপগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ২

উলিপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা

আনোয়ারায় প্রতিমা বিসর্জনে শেষ দুর্গোৎসব,পরৈকোড়ায় তানভীর আরিফের উপহার বিতরণ

মুরাদনগরে বিষাদ ও ব্যাকুলতায় দেবী দুর্গার বিদায়

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২,আহত ৩

সোনারগাঁ‌য়ে যুবদল নেতা‌কে কু‌পি‌য়ে হত‌্যা

ময়ূরা নাঙ্গলকোট মাদরাসাতুল মদিনার বার্ষিক মাহফিল বিষয় ও ছাত্রদের সবক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বান্দরবানে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

প্রত্যাশা অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করেছে সরকার: টাঙ্গাইলে প্রতিমন্ত্রী টুকু

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে খন্দকার জালাল রীমুর সাক্ষাৎ

পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন নতুন কমিটির আত্মপ্রকাশ

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২


এই সম্পর্কিত আরও খবর

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

মিঠামইনে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা

মুরাদনগরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত

রূপগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ২

উলিপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা

আনোয়ারায় প্রতিমা বিসর্জনে শেষ দুর্গোৎসব,পরৈকোড়ায় তানভীর আরিফের উপহার বিতরণ

মুরাদনগরে বিষাদ ও ব্যাকুলতায় দেবী দুর্গার বিদায়

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২,আহত ৩

সোনারগাঁ‌য়ে যুবদল নেতা‌কে কু‌পি‌য়ে হত‌্যা

ময়ূরা নাঙ্গলকোট মাদরাসাতুল মদিনার বার্ষিক মাহফিল বিষয় ও ছাত্রদের সবক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত