শিরোনাম
আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত নবাব ফয়জুন্নেছা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণের দাবীতে মানববন্ধন অষ্টগ্রামে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল ডাক্তার শূন্য দেখার কেউ নেই অভিযোগ এলাকাবাসী গঙ্গাচড়ায় তিস্তায় আকস্মিক ভাঙন,পরিদর্শনে উপজেলা বিএনপির নেতারা
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬

কোটিপতি বাড়লেও আমানতে ধাক্কা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারী ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

দেশের ব্যাংক খাতে বড় অঙ্কের আমানত অস্বাভাবিকভাবে কমেছে। বিশেষ করে ২৫ কোটি টাকার বেশি জমা থাকা হিসাব থেকে গত এক বছরে হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। একই সময়ে কোটিপতি আমানতকারীর সংখ্যা বাড়লেও তাদের জমার পরিমাণ কমেছে-যা ব্যাংক খাতের তারল্যচাপকে আরও স্পষ্ট করেছে। সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংক প্রথমবারের মতো ব্যাংক খাতের এমন বিস্তৃত পরিসংখ্যান প্রকাশ করল।


প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুন থেকে গত বছরের জুন পর্যন্ত সময়ে ২৫ কোটি টাকার বেশি আমানত রয়েছে-এমন হিসাব থেকে মোট ৭ হাজার ১০০ কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। আলোচ্য সময়ে এ ধরনের হিসাবধারীর সংখ্যা কমেছে ১১৯ জন।


কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলেছেন, কোটি টাকার হিসাব মানেই কোটিপতি ব্যক্তির হিসাব নয়। কারণ ব্যাংকে এক কোটি টাকার বেশি অর্থ রাখার তালিকায় ব্যক্তি ছাড়া অনেক প্রতিষ্ঠানও রয়েছে। আবার ব্যক্তি ও প্রতিষ্ঠান কতটি ব্যাংক হিসাব খুলতে পারবে, তার কোনো নির্দিষ্ট সীমা নেই। ফলে এক প্রতিষ্ঠান বা ব্যক্তির একাধিক অ্যাকাউন্টও রয়েছে। এর মধ্যে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কোটি টাকার হিসাবও রয়েছে।




২০২৪ সালের জুনে ২৫ কোটি থেকে ৫০ কোটি টাকার মধ্যে আমানত ছিল—এমন হিসাবের সংখ্যা ছিল ১৫১টি। এসব হিসাবে জমা ছিল ৫ হাজার ৩০০ কোটি টাকা। গত বছরের মার্চে এ সংখ্যা কমে দাঁড়ায় ৯৮-এ, জমা নেমে আসে ৩ হাজার ৫০০ কোটি টাকায়। গত বছরের জুনে হিসাবের সংখ্যা আরও কমে ৭৮-এ দাঁড়ায় এবং জমা কমে হয় ২ হাজার ৬০০ কোটি টাকা। অর্থাৎ এক বছরে এ শ্রেণিতে হিসাব কমেছে ৭৩টি এবং আমানত কমেছে ২ হাজার ৭০০ কোটি টাকা।


৫০ কোটি টাকার বেশি আমানত রয়েছে-এমন গ্রাহক ২০২৪ সালের জুনে ছিলেন ৭২ জন। তাদের হিসাবে জমা ছিল ৬ হাজার ৮০০ কোটি টাকা। গত বছরের মার্চে এ সংখ্যা কমে দাঁড়ায় ২৬-এ এবং জমা নেমে আসে ২ হাজার ৩০০ কোটি টাকায়। গত বছরের জুনে হিসাবসংখ্যা ২৬-এ অপরিবর্তিত থাকলেও জমা সামান্য বেড়ে ২ হাজার ৪০০ কোটি টাকায় দাঁড়ায়। এক বছরে এ শ্রেণিতে গ্রাহক কমেছে ৪৬ জন এবং আমানত কমেছে ৪ হাজার ৪০০ কোটি টাকা। দুই শ্রেণি মিলিয়ে মোট ১১৯ জন উচ্চমূল্যের আমানতকারী কমেছে এবং তাদের হিসাবে জমা কমেছে ৭ হাজার ১০০ কোটি টাকা।




সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বড় অঙ্কের এ আমানতের একটি অংশ ভেঙে ছোট ছোট অঙ্কে বিভিন্ন ব্যাংকে পুনরায় জমা রাখা হয়েছে। আবার কিছু অর্থ বিদেশে পাচার হয়েছে বলেও অভিযোগ রয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি দেশত্যাগের আগে ব্যাংক থেকে অর্থ তুলে নিয়েছেন-এমন তথ্যও রয়েছে।


প্রতিবেদনে আরও দেখা যায়, ২ লাখ টাকা পর্যন্ত আমানতকারীর সংখ্যা ও তাদের জমা-উভয়ই বেড়েছে। একইভাবে ২ লাখ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত হিসাবেও প্রবৃদ্ধি রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মতে, এ প্রবণতা মধ্যবিত্ত শ্রেণির সঞ্চয় সক্ষমতার ইঙ্গিত দেয়। তবে ২৫ লাখ টাকা আমানতকারীর সংখ্যা ও জমা কিছুটা কমেছে, যা ছোট অঙ্কের হিসাবে আমানত বণ্টন এবং আমানতভিত্তির বৈচিত্র্য বৃদ্ধির ইঙ্গিত দেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে ২৫ লাখ থেকে ৫০ লাখ, ৫০ লাখ থেকে ১ কোটি এবং ১ কোটি থেকে ২৫ কোটি টাকা পর্যন্ত আমানতধারীর সংখ্যা ও জমা-উভয়ই বেড়েছে।



২০২৪ সালের জুনে পরিবারভিত্তিক ব্যক্তিগত আমানতকারীর সংখ্যা ছিল ১৪ কোটি ২৩ লাখ। তাদের হিসাবে জমা ছিল ৯ লাখ ৯৩ হাজার ৪০০ কোটি টাকা। গত জুনে তা বেড়ে ১৫ কোটি ৮৫ লাখে দাঁড়িয়েছে। তাদের আমানত বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৮ হাজার ৭০০ কোটি টাকা। পাশাপাশি কোটিপতি পরিবারভিত্তিক আমানতকারীর সংখ্যা ২০২৪ সালের জুনে ছিল ৩৪ হাজার ৯৪৫ জন। তাদের হিসাবে আমানত ছিল ৯২ হাজার ৩০০ কোটি টাকা।


গত জুনে আমানতকারীর সংখ্যা বেড়ে ৩৭ হাজার ৩৬ জনে পৌঁছেছে। তবে তাদের মোট জমার পরিমাণ কমে দাঁড়িয়েছে ৮৭ হাজার কোটি টাকায়। এর পাশাপাশি ব্যাংক খাতে প্রাতিষ্ঠানিক ও সরকারি খাতের আমানতকারীরাও রয়েছেন, যাদের তথ্য এই পরিসংখ্যানে অন্তর্ভুক্ত নয়।


বিশ্লেষকদের মতে, উচ্চমূল্যের আমানতে সংকোচন এবং জমার পরিমাণ কমে যাওয়া ব্যাংক খাতের তারল্য ব্যবস্থায় নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করছে। মোট আমানত ও হিসাবসংখ্যা বাড়লেও প্রবৃদ্ধির ধারা ধীর হওয়ায় উদ্বেগ কমেনি।


আরও খবর




আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত

বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত

১৪ মাস পর উদ্ধার নিখোঁজ শিশু, যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ

রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

হালুয়াঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ কর্মসূচি অনুষ্ঠিত

অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না- সাতক্ষীরায় আইনমন্ত্রী

বোদায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ২০২৬

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প