শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬
আত্মগোপনে অধিকাংশ কাউন্সিলর

কর্মস্থলে আসছেন না দুই মেয়র, ব্যাহত নাগরিক সেবা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ১৯ আগস্ট ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৯ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকার দুই সিটি করপোরেশনে বদলে গেছে মেয়রদের কর্মব্যস্ততার চিরচেনা দৃশ্য। শেখ হাসিনা দেশত্যাগের পর থেকেই দেখা নেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের।


কর্মস্থলে আসেন না ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামও। আত্মগোপনে চলে গেছেন আওয়ামী লীগ সমর্থিত বেশিরভাগ কাউন্সিলর। তাদের কার্যালয় বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে নাগরিক সেবা।


ঢাকার দুই সিটি করপোরেশনে এখন আর এমন দৃশ্য চোখে পড়ে না। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর বলছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ৫ আগস্টের আগেই দেশ ত্যাগ করেছেন।


আর ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম দেশে থাকলেও সশরীরে অফিস করছেন না। তবে ফোনে অফিসের কাজগুলো নিয়ে দিকনির্দেশনা দিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।


মেয়রদের মতো প্রায় একই অবস্থা ওয়ার্ড কাউন্সিলরদের। আওয়ামী লীগ সমর্থিত বেশিরভাগ কাউন্সিলরই আত্মগোপনে থাকলেও কারো করো বিরুদ্ধে রয়েছে বিদেশে পাড়ি জমানোর খবর।


দক্ষিণ সিটিতে সাধারণ কাউন্সিলের পদ ৭৫টি। এর মধ্যে ১০-১২ জন কাউন্সিলর দেশে আছে বলে খবর পাওয়া গেছে। বাদবাকি আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলররা আছেন আত্মগোপনে।


অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন জানিয়েছে, হাজিরার ব্যবস্থা না থাকায় এই মুহূর্তে কতজন কাউন্সিলর অফিস করছেন তার সঠিক কোনো তথ্য নেই।


যদিও আওয়ামী লীগ সমর্থিত বেশ কয়েকজন কাউন্সিলরের কার্যালয়ে গিয়ে বন্ধ পাওয়া গেছে অফিস। এতে ব্যাহত হচ্ছে সেবা। তবে চালু আছে মশক নিধন ও বর্জ্য অপসারণের কাজ।


এদিকে, আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলররা আত্মগোপনে থাকলেও কাজ চালিয়ে যাচ্ছেন বিএনপি সমর্থিত কিংবা সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নন এমন কাউন্সিলররা।


ডিএসসিসর ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মীর হোসেন মীরু বলেন, ‘স্বাধীনভাবে কাজ না করতে পারার কারণে জনগণ কিছু সেবা থেকে অবশ্যই বঞ্চিত হয়েছে। বর্তমানে সেগুলো পূরণ করে দেয়া হবে। সিটি করপোরেশনের কাছ থেকে বাজেটের বাইরে আমরা কোনো সুযোগ সুবিধা পাইনি। আওয়ামী লীগের কাউন্সিলররা প্রচুর সুবিধা পেয়েছে। আমার মতে ৫০ জন কাউন্সিলরই উধাও।’


এমন পরিস্থিতিতে কার্যালয়ে অনুপস্থিত থাকা সিটি কর্পোরেশন মেয়র ও চেয়ারম্যানদের তথ্য চেয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।


কার্যালয়ে উপস্থিত না থাকলে বিধি অনুযায়ী সিদ্ধান্ত নেয়ারও কথা জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি যে সকল পৌরসভায় মেয়র অনুপস্থিত, সে সকল পৌর সভার নাগরিক সেবা অব্যাহত রাখতে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে আদেশ জারি করেছে এলজিআরডি মন্ত্রণালয়।


আরও খবর




মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে গাঁজাসহ নারী গ্রেপ্তার

দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী