শিরোনাম
মুরাদনগরে দিনব্যাপী কওমি মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শেরপুরে সার পাচারের মামলায় ১৫ বিসিআইসি ডিলারকে জেল হাজতে প্রেরণ চাঁদাবাজি ও মিথ্যা মামলায় অতিষ্ট হয়ে শেরপুরে রানা-কাশেমের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বেতাগাঁও কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে স্বাস্থ্যসেবা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত দুমকীতে শিশু ধর্ষণের চেষ্টা,আটক - ১ মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা,নারীসহ আহত ৩ ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন নতুন কমিটির আত্মপ্রকাশ চন্দনাইশ পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত
বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬

কৃষিজমিতে তামাক চাষ বেড়েছে চকরিয়ায়

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:মঙ্গলবার ২০ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২০ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image
প্রশাসন ও কৃষি অধিদপ্তরের প্রশ্নবিদ্ধ ভূমিকা

চাষাবাদের জমিতে ক্ষতিকর তামাক চাষ বৃদ্ধি পাচ্ছে দিন দিন। কক্সবাজারের চকরিয়া উপজেলার বিস্তীর্ণ জমিতে গত বছরের তুলনায় এ বছর দেড়শ হেক্টরের বেশি জমিতে চাষ হচ্ছে তামাক। প্রশাসন ও কৃষি অধিদপ্তরের সঠিক তদারকি না থাকায় টোবাকো কোম্পানিগুলো একশ্রেণির চাষির নানা প্রলোভনে ফেলে তামাক চাষে বাধ্য করছে। উপজেলার অন্তত আটটি ইউনিয়নে ফসলি জমির পাশাপাশি পাহাড়ি জনপদে তামাক চাষের পরিধি বেড়ে চলছে। ফলে ফসলি জমির পরিমাণ হ্রাস পাচ্ছে দিন দিন।


গত কয়েক বছর চকরিয়ায় সাড়ে চারশ থেকে ৫০০ হেক্টর জমিতে তামাকের চাষ হতো; কিন্তু এ বছর তা বেড়ে সাড়ে ছয়শ হেক্টরে পরিণত হয়েছে। আর এসব তামাক পোড়াতে বনাঞ্চলের আশপাশে ও লোকালয়ে গড়ে উঠেছে কয়েক হাজার তামাক চুল্লি। আরও শতাধিক তামাক চুল্লির নির্মাণকাজ চলছে।


সচেতন মহল অভিযোগ তুলে বলেন, প্রতি বছর যেভাবে উপজেলাজুড়ে তামাকের আগ্রাসন বেড়ে চলেছে, তাতে কৃষি ফসল ও ধান উৎপাদনে বড় ধরনের অশনি সংকেত দেখা দিচ্ছে।


চকরিয়া-পেকুয়াসহ পুরো কক্সবাজারে তামাক চাষের বিরুদ্ধে সামাজিক আন্দোলন কর্মসূচি বাস্তবায়ন করছে এনজিও সংস্থা উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণা (উবিনীগ)। সংস্থাটির কক্সবাজারের সমন্বয়ক মো. জয়নাল আবেদিন খান বলেন, ‘দীর্ঘদিন ধরে চকরিয়া উপজেলাসহ কক্সবাজার অঞ্চলে পরিবেশ বিধ্বংসী তামাক চাষের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদারে কাজ করছি। তামাক চাষের কারণে যেমন জমির উর্বরতা শক্তি লোপ পায়, তেমনি তামাক চাষের ফলে চাষি এবং আশপাশের লোকজন নানা ধরনের রোগে আক্রান্ত হয়।’


সরেজমিনে দেখা গেছে, সরকারি নির্দেশ উপেক্ষা করে চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন, সুরাজপুর -মানিকপুর ইউনিয়ন, বমুবিলছড়ি ইউনিয়নের বনবিটের সংরক্ষিত বনাঞ্চলে এবং মাতামুহুরী নদী তীরের বমুবিলছড়ি, সুরাজপুর-মানিকপুর, কাকারা, কৈয়ারবিল, বরইতলী ও চিরিঙ্গা ইউনিয়নের বিপুল পরিমাণ খাস জমিতে তামাক চাষ হচ্ছে। এতে একে পরিবেশ ধ্বংস হচ্ছে, দ্বিতীয়ত বাতাসে বিষক্রিয়ায় ছড়াচ্ছে নানা রোগব্যাধি। স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় ফেলছে ক্ষতিকর প্রভাব।


উপজেলার কাকারা ইউনিয়নের কৃষক জহির আহমদ বলেন, সরকারের পক্ষ থেকে আমরা চাষাবাদের জন্য তেমন কোনো সুযোগ-সুবিধা পাই না। মাঝে মাঝে নামমাত্র কিছু সার দেয়। এগুলোতে কিছুই হয় না। তামাক চাষে আমাদের অগ্রিম টাকা দেয়, চাষাবাদের যাবতীয় ব্যয় বহন করে টোব্যাকো কোম্পানিগুলো। তাই তামাক চাষ করি।


কাকারা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা মাটিরাঙ্গা আলিম মাদ্রাসার প্রভাষক আকতার মারুফ বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে তামাকের ব্যাপারে বলে আসছি। বাড়ির আঙ্গিনা, নদীর চর, সরকারি খাস জায়গা ও শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনায় এখন ছড়িয়ে পড়েছে তামাক চাষ। বিশেষ করে তামাকের চুল্লিগুলো লোকালয়ের বাইরে স্থাপন ও চুল্লিতে বনের গাছ পোড়ানো বন্ধের কথা আমরা বারবার বলে আসছি। কিন্তু প্রশাসন ও তামাক কোম্পানিগুলো কিছুতেই কর্ণপাত করছে না। তাদের আস্কারায় তামাক চাষিরা বেপরোয়া হয়ে উঠেছে। এভাবে চলতে থাকলে বন, পরিবেশ ও প্রজন্ম ধ্বংস হয়ে যাবে।’


অধিক হারে তামাক চাষ হওয়া সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম বলেন, ‘লোভের ফাঁদে পড়ে কৃষকরা তামাক চাষে নেমেছে। টোব্যাকো কোম্পানিগুলো আমাদের চাষিদের নানাভাবে লোভ দেখিয়ে তামাক চাষে বাধ্য করছে। নদী-পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জনপদ এখন তামাক চাষের অভয়ারণ্য। আমরা চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি সুনির্দিষ্ট স্থান নির্ধারণ করে কী পরিমাণ তামাক চাষ করবে, তা নির্ধারণ করে দেবে।


প্রতি বছর তামাক চাষের পরিধি বাড়তে থাকায় উপজেলার আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে। এতে করে চরমভাবে হুমকির মুখে পড়েছে উপজেলার খাদ্য নিরাপত্তা। আগামীতে চকরিয়া উপজেলায় চরম খাদ্য ঘাটতির আশঙ্কাও রয়েছে বলে মনে করছেন কৃষিবিদরা।


চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা এসএম নাছিম হোসেন বলেন, ‘সরকারিভাবে তামাক চাষ বন্ধে এ পর্যন্ত কোন ধরনের দিকনির্দেশনা নেই। এরপরও আমরা তামাকের বিকল্প উচ্চ মূল্যের যে ফসল আছে তা চাষাবাদে উদ্বুদ্ধ করব। তামাকের ভয়াবহতা সম্পর্কে জানিয়ে নানা কর্মসূচি পালনের মাধ্যমে সচেতনতা তৈরি করার চেষ্টা করব।’


তিনি আরও বলেন, ‘তামাকের বিকল্প চিনা বাদাম, ভুট্টা, বারো মাসি মরিচসহ নানা প্রজাতির উচ্চ মূল্যের ফসল চাষ করা যায়। যেটা নিয়ে আমরা ইতোমধ্যে চাষিদের নিয়ে উঠান বৈঠক ও সচেতনতামূলক বার্তা পৌঁছে দিচ্ছি। সরকারি কোনো সুযোগ-সুবিধা এলে আমরা কৃষকদের মধ্যে হস্তান্তর করি।’


আরও খবর




কুমিল্লায় জেসিআই ঢাকা আপটাউন ও সেইভ আর্থের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মুরাদনগরে কওমি মাদরাসার সহস্রাধিক শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা

মুরাদনগরে দিনব্যাপী কওমি মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শেরপুরে সার পাচারের মামলায় ১৫ বিসিআইসি ডিলারকে জেল হাজতে প্রেরণ

চাঁদাবাজি ও মিথ্যা মামলায় অতিষ্ট হয়ে শেরপুরে রানা-কাশেমের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

চাঁদপুর আদালতে মাদক মামলার আসামির জামিন চাইলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতিকালে ১৩ জন গ্রেপ্তার

বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি রেজাউল করিম বাদশা ও মোশারফ হোসেন এমপি

ঘাটাইল প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন

রায়গঞ্জে অপহরণ ও মাদক মামলার দুই আসামি গ্রেপ্তার

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর কার্যালয় পরিদর্শনে নয়ন বড়ুয়া সুবল

মোহনগঞ্জের শিশু কুলসুমা নেত্রকোনা শহর থেকে নিখোঁজ: সন্ধানের আকুল আবেদন

বেতাগাঁও কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে স্বাস্থ্যসেবা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

দুমকীতে শিশু ধর্ষণের চেষ্টা,আটক - ১

মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন

গাজীপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিপুল আনন্দ-উচ্ছ্বাস, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আইনজীবী নেতাদের কথিত অবৈধ আবদার না মানায় আদালত বর্জন

হাসপাতাল রোডের বেহাল দশা: মোহনগঞ্জে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন তরুণ পিন্টু


এই সম্পর্কিত আরও খবর

কুমিল্লায় জেসিআই ঢাকা আপটাউন ও সেইভ আর্থের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মুরাদনগরে কওমি মাদরাসার সহস্রাধিক শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা

মুরাদনগরে দিনব্যাপী কওমি মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শেরপুরে সার পাচারের মামলায় ১৫ বিসিআইসি ডিলারকে জেল হাজতে প্রেরণ

চাঁদাবাজি ও মিথ্যা মামলায় অতিষ্ট হয়ে শেরপুরে রানা-কাশেমের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতিকালে ১৩ জন গ্রেপ্তার

বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি রেজাউল করিম বাদশা ও মোশারফ হোসেন এমপি

ঘাটাইল প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন

রায়গঞ্জে অপহরণ ও মাদক মামলার দুই আসামি গ্রেপ্তার

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর কার্যালয় পরিদর্শনে নয়ন বড়ুয়া সুবল