শিরোনাম
বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

কৃষিতে বালাইনাশকের ব্যাপক ব্যবহার পরিবেশ ও মানবস্থাস্থ্যের জন্য হুমকি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দেশের কৃষিতে বালাইনাশকের ব্যাপক ব্যবহারে পরিবেশ বিপর্যয়কে ত্বরান্বিত করছে। বর্তমানে কৃষিতে বিষের ব্যবহার বেড়েই চলেছে। ইতোমধ্যে আরো শতাধিক কোম্পানি বালাইনাশক আমদানি ও উৎপাদনের অনুমোদনের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আবেদন করেছেন। বিগত সাত দশক ধরে ফসলের সুরক্ষায় ব্যবহার হচ্ছে বালাইনাশক বা কীটনাশক। গত বছর দেশে ৩৯ হাজার টনের বেশি বালাইনাশক ব্যবহার হয়েছে। বর্তমানে এর বাজার এখন সাত হাজার কোটি টাকার মতো। কৃষি বিভাগ এবং কৃষি বিশেষজ্ঞদের সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, শস্যক্ষেতে প্রায় ৬০৭টি বিভিন্ন জাতের পোকা রয়েছে। এর মধ্যে ২৩২টি বা ৩৮ শতাংশ পোকা ফসলের জন্য ক্ষতিকর। আর সরাসরি বা পরোক্ষভাবে ফসলের উপকার করছে বাকি সব কীটপতঙ্গ। ১৮৩টি পোকার জাত বা ৩০.১৫ শতাংশ পোকা সরাসরি ফসলের জন্য উপকারী।  আর ১৯২টি বা ৩১.৬৩ শতাংশ পোকা ক্ষতিকর পোকা খেয়ে বা পরজীবি ও পরভোজী হিসেবে ফসলের উপকার করে থাকে। কীটনাশকের ব্যাপক ব্যবহারে ওসব উপকারী পোকা-মাকড়ও ধ্বংস হয়ে যাচ্ছে। এমনকি কীটনাশকের কারণে পরাগায়ণের জন্য সবচেয়ে উপকারী মৌমাছি ধ্বংস হয়ে যাচ্ছে। তা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। তাছাড়া বর্তমানে বালাইনাশকের ব্যবহার মানবস্বাস্থ্যেরও মারাত্মক ক্ষতি করছে। কীটনাশকের মারাত্মক ক্ষতিকারক সূক্ষ্ম উপাদানগুলো দেহে প্রবেশ করে মারণঘাতি ব্যাধি সৃষ্টি করছে, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিচ্ছে। অনিয়ন্ত্রিত ও অনিরাপদভাবে কীটনাশক প্রয়োগের মাধমে কৃষকরা স্বল্প ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত হচ্ছেন। এমনকি ক্যান্সারের মতো রোগের কারণও হচ্ছে। আবার এ ধরনের কীটনাশক সরাসরি পান করে আত্মহত্যা করার মতো ঘটনাও ঘটছে। দেশের হাসপাতালগুলোতে প্রতিনিয়তই কীটনাশক পান করা রোগী ভর্তি হচ্ছে। পাশাপাশি কীটনাশক দূষিত করছে মাটি ও ভূগর্ভস্থ পানি। সূত্র জানায়, ফসলের রোগ-বালাই ও কীটপতঙ্গ দমনের জন্য মূলত পাঁচ ধরনের বালাইনাশক দেশে আমদানি ও ব্যবহার হয়। আর তা হচ্ছে- কীটনাশক, ছত্রাকনাশক, আগাছানাশক, পতঙ্গনাশক ও রোডেন্টিসাইড (ইঁদুর মারা বিষ)। ২০০০ সালেও দেশে বালাইনাশক উৎপাদনকারী প্রতিষ্ঠান ছিল আটটি। ২০২৩ সালে তা ২৩টিতে উন্নীত হয়েছে। ২০০০ সালে আমদানিকারক প্রতিষ্ঠান ছিল ২০০টি, বর্তমানে তা ৭০০টিতে উন্নীত হয়েছে। দেশ স্বাধীনের পর ১৯৭২ সালে বালাইনাশকের ব্যবহার মাত্র চার হাজার টন। দেশে ২০০৮ ও ২০০৯ সালে বালাইনাশকের সর্বোচ্চ ব্যবহার হয়েছে। ওই দুই বছরে যথাক্রমে ৪৯ হাজার ও ৪৫ হাজার টন বালাইনাশকের ব্যবহার হয়েছে। আর ২০১০ সালে ৪২ হাজার ২৪০ টন, ২০১১ সালে ৪৪ হাজার ৪২৩ টন, ২০১২ সালে প্রায় ৪১ হাজার টন ব্যবহার হয়েছে। এরপর ২০১৬ সাল পর্যন্ত বালাইনাশকের ব্যবহার ধারাবাহিকভাবে কমেছে। ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত এর ব্যবহার ৩৭ থেকে ৩৮ হাজার টনের মধ্যেই ছিল। কিন্তু ২০২৩ সালে সব ধরনের বালাইনাশকের ব্যবহার বেড়ে দাঁড়ায় ৩৯ হাজার ১৫৭ টনে; যা ২০২২ সালে ছিল ৩৯ হাজার ২৮৩ টন এবং ২০২১ সালে ছিল ৩৯ হাজার ৫৪৩ টন। সব মিলিয়ে গত চার দশকের বাংলাদেশে প্রায় ১০ লাখ টন বালাইনাশক ব্যবহার করা হয়েছে। সূত্র আরো জানায়, দেশে তরল ও গুঁড়া বালাইনাশকের প্রায় পুরোটাই আমদানি করতে হয়। গত বছর আটটি বহুজাতিক কম্পানি প্রায় দুই হাজার ৭৫০ কোটি টাকার বালাইনাশক আমদানি করেছে। একই সময়  স্থানীয় ৬৯৩টি আমদানিকারক কম্পানি এই পণ্য আমদানি করেছে দুই হাজার ১৫০ কোটি টাকার। বালাইনাশক আমদানির পর সেগুলো ফরমুলেশন, বিপণন এবং মূল্য সংযোজন করা হচ্ছে। সেখানে প্রায় দুই হাজার কোটি টাকার ব্যবসা হচ্ছে। সব মিলিয়ে আমদানি, উৎপাদন, ডিলার, পাইকারি, খুচরা ব্যবসাসহ সব ধরনের ব্যবসা মিলে বালাইনাশক বাজার এখন প্রায় সাত হাজার কোটি টাকার। এদিকে সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম) ও গুড অ্যাগ্রিকালচার প্র্যাকটিস (জিএপি) নীতিমালার পরামর্শ হলো-কীটনাশক ব্যবহারের সময় মুখে মাস্ক ব্যবহার ও শরীরের অন্য অংশে কীটনাশকের অনুপ্রবেশ রোধে প্রতিরোধক ব্যবস্থা থাকতে হবে। বাতাসের উল্টো দিকে তা প্রয়োগ করা যাবে না। কিন্তু এসব পরামর্শ মানার ক্ষেত্রে  কৃষকদের সচেতন করা হয়নি। এক গবেষণার তথ্যানুযায়ী, সুরক্ষাব্যবস্থা গ্রহণ ছাড়াই কীটনাশক প্রয়োগ করেন ৯৩ শতাংশ কৃষক। আবার রাজধানীর সরকারি ক্যান্সার হাসপাতালের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, দেশে ক্যান্সারে আক্রান্ত রোগীদের প্রায় এক-তৃতীয়াংশই কৃষক। অন্যদিকে এ বিষয়ে বাংলাদেশ জৈব কৃষি নেটওয়ার্কের (বিওএএন) সাধারণ সম্পাদক ড. মো. নাজিম উদ্দিন জানান, বালাইনাশকের প্রাতিষ্ঠানিক বাজারের সঙ্গে অপ্রাতিষ্ঠানিক বাজার যুক্ত করলে বাজার আরো বড় হবে। এছাড়া অবৈধভাবে বালাইনাশক আমদানি এবং উৎপাদন হচ্ছে। বালাইনাশকের ভারসাম্যহীন ব্যবহারের কারণে অর্থের অপচয় হচ্ছে, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, কৃষকের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। মাটির স্বাস্থ্য নষ্ট হচ্ছে। পাশাপাশি ক্ষতিকর পোকা দমনে বালাইনাশক ব্যবহার করতে গিয়ে উপকারী পোকা ধ্বংস করা হচ্ছে। নদী-নালা কিংবা জলাধারে এখন সেভাবে ছোট মাছ পাওয়া যাচ্ছে না।


আরও খবর




গোগনগর ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবি

বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ

কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী